০২:৪১ পি.এম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন যে স্বৈরাচার আওয়ামী লীগকে আর রাজনৈতিক ক্ষেত্রে ফিরতে দেয়া হবে না। একই সাথে তিনি বলেছেন, পতিত এই দলটি আগামী ২৩ জুন নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাঠে নামার চেষ্টা করছে কি না, সেদিকে লক্ষ্য রাখার জন্য তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন।
ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের কার্যক্রম উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মীর শাহে আলম বলেন, গত ১৭ বছর ধরে বগুড়া উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। তিনি বলেন, ‘বর্তমান সময়ে যখন উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে উদ্যোগ নেয়া হয়েছে, তখনই নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে।’ তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করে আওয়ামী লীগ কোনো চক্রান্ত করছে কি না, সে বিষয়ে সতর্ক থাকতে বলেন।
আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা
অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল সম্প্রসারণের বিষয়ে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, পরিকল্পনা অনুযায়ী বর্তমান ৬ তলা ভবনকে ৮ তলায় উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে। পাশাপাশি পাশের বহুতল ভবনটি অধিগ্রহণ করে সেটিকেও হাসপাতালের কাজে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উদ্বোধনী এ আয়োজনে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম. আর ইসলাম স্বাধীন।
আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন