ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার


বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আব্দুস সালাম (৬৩) এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের নিজ নিজ বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া মাহাতাব উদ্দিন ওই ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৮ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনে পূর্বে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অভির

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে অন্তু বিশ্বাসের ওপর হামলার বিচার ও সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


বরিশালে অন্তু বিশ্বাসের ওপর হামলার বিচার ও সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ

বরিশালের আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অন্তু বিশ্বাসের ওপর হামলার বিচার, ছাত্রত্ব পুনর্বহাল, হামলাকারীদের শাস্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা সাইবার সুরক্ষা আইনের মামলা প্রত্যাহারের দাবিতে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অন্তুর নিরাপত্তা ও ছাত্রত্ব পুনর্বহাল নিশ্চিত করা, হামলাকারীদের শাস্তি এবং কর্তৃপক্ষের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগরের আহ্বায়ক আলবার্ট রিপন বল্লভ বলেন, "এই নার্সিং কলেজের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষার্থী অন্তুকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে।" অন্তুর প্রতিবাদের মুখে কলেজের পরিচালক ও কৃষক লীগ নেতা জহিরুল ইসলাম শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া লাখ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হয়েছেন। যার কারণে কলেজ প্রশাসন প্রতিশোধ নিতে অন্তুর ছাত্রত্ব বাতিল করেছে। শুধু তাই নয়, তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে এবং তার বাবার বিরুদ্ধেও চুরির মামলা দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন, বরিশালের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আন্দোলন করেন। সেখানে তো আন্দোলন করার কারণে শিক্ষার্থীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয় না। তাহলে এই কলেজে প্রতিবাদ করলেই কেন একজন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল হবে, কেন তার পরিবারকেও হয়রানির স্বীকার হতে হবে? আমড়া এই নাগরিক সমাবেশ থেকে জোর দাবি জানাই, অবিলম্বে অন্তুর ছাত্রত্ব পুনর্বহাল করতে হবে, তার ও তার বাবার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে।

এবং কলেজের পরিচালক কৃষকলীগ নেতা

জহিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বরিশালের লেখক ও অ্যাক্টিভিস্ট কাজল দাশ বলেন, "অন্তু বিশ্বাস একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবৈধভাবে অর্থ আদায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন।" তাঁর প্রতিবাদের মুখে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ২৭ লাখ টাকা ফেরত দিতে বাধ্য হয়। এর জেরধরে প্রতিষ্ঠানের পরিচালক অন্তুর ছাত্রত্ব বাতিল করেছেন, যা সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত। শুধু মাত্র ছাত্রত্ব বাতিল করে কলেজ কর্তৃপক্ষ থেমে থাকেনি তার বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা দিয়েছেন। আমড়া এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং অন্তু বিশ্বাসের ছাত্রত্ব অবিলম্বে পুনর্বহালের পাশাপাশি তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই। নাগরিক সমাবেশে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপক আমিনুল রহমান খোকনের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর আহ্বায়ক সুজন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) বরিশাল জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, শহিদুল ইসলাম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা, অ্যাডভোকেট হিরণ কুমার দাশ মিঠু, সভাপতি, গণফোরাম বরিশাল জেলা, খালিদ বিনয়ী আহবায়ক, ভাসানী পরিষদ বরিশাল, আলবার্ট রিপন বল্লভ, আহ্বায়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট বরিশাল মহানগর, অ্যাডভোকেট রেজাউল ইসলাম খোকন, সদস্য, গণতান্ত্রিক অধিকার কমিটি বরিশাল জেলা, লেখক কাজল দাস, সুজয় সরকার, সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদ, রাকিবুল হাসান, সদস্য, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর, অনিন্দ্য মন্ডল, সংগঠক, বিপ্লবী ছাত্র মৈত্রী বরিশাল জেলা, শিক্ষক নেতা মহসিনুল ইসলাম হাবুল, অ্যাডভোকেট খালিদ বিন ওয়ালীদ, সাবেক ছাত্র নেতা কিশোর কুমার বালা প্রমুখ। এর আগে, আইএসিআইবি নার্সিং ইনস্টিটিউটে ক্লিনিক্যাল প্র্যাকটিসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের প্রতিবাদে আন্দোলনে নেতৃত্ব দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী অন্তু বিশ্বাস। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ২০০ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২৭ লাখ টাকা আদায় করা হয়। এ ঘটনার প্রতিবাদ ও আন্দোলনে যুক্ত থাকার জেরে গত ২ নভেম্বর তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় বলে অভিযোগ করেন অন্তু। পরবর্তী সময়ে গত ১৯ নভেম্বর নগরীর সিঅ্যান্ডবি রোডে প্রতিষ্ঠানের সামনে তাঁকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় মামলা করেন অন্তু। মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক জহিরুল ইসলামসহ ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে অপরদিকে, গত ২৫ নভেম্বর অন্তুর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে আরেকটি মামলা দায়ের করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এর প্রতিবাদে ২৭ নভেম্বর দেশের ১০৯ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং অন্তুর বিরুদ্ধে দায়ের করা মামলা ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তালতলীতে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, হাজারো মানুষ ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


তালতলীতে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, হাজারো মানুষ ভোগান্তিতে

বরগুনার তালতলী

বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়েছে। সেতুটি ভেঙে যাওয়ার ফলে দুই পাড়ের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার ফলে হাজারো মানুষ ও শিক্ষার্থী ভোগান্তিতে পড়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে সেতুটি খালে ভেঙে পড়ে।

তবে, এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ১৫ বছর আগে বড়বগী ইউনিয়নের মোমেশেপাড়া-নয়াপাড়া খালের ওপর ১০০ মিটার দীর্ঘ লোহার সেতুটি নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে প্রয়োজনীয় সংস্কার না করায় সেতুটির লোহার অ্যাঙ্গেলগুলো ক্ষয় হয়ে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই সেতুর মাধ্যমে মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিএন. এ. মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করত।

সেতুটি ভেঙে যাওয়ার ফলে নয়াপাড়া ও মোমেশেপাড়া এলাকার সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদের চলাচলও বন্ধ হয়ে গেছে। এর ফলে তাদের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। কয়েকজন শিক্ষার্থী, যেমন মারিয়া আক্তার, আমেনা আক্তার, হাসিবুর রহমান ও রফিকুল ইসলাম জানান, 'সেতু ভেঙে যাওয়ার আগে ঝুঁকি নিয়ে পারাপার হয়েছি। আর এখন তো স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। তাই যাতায়াতের জন্য দ্রুত বিকল্প ব্যবস্থার দাবি জানাচ্ছি।'

মোমেশেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিদ জোমাদ্দার বলেন, 'রাতে হঠাৎ করে সেতুটি ভেঙে যায়। এটি অনেক বছর ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এখন দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দ্রুত এখানে নতুন একটি সেতু নির্মাণ করা জরুরি।'

এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, 'আপৎকালীন চলাচলের সুবিধার্থে উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে প্রাক্কলন (এস্টিমেট) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্কলন চূড়ান্ত হলে দ্রুত একটি কাঠের পোলো নির্মাণের ব্যবস্থা করা হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন এলাকা থেকে দুটি হাতবোমা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


বরিশালের আগৈলঝাড়ায় মসজিদসংলগ্ন এলাকা থেকে দুটি হাতবোমা উদ্ধার

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ একটি মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে দুটি হাতবোমা উদ্ধার করেছে। শনিবার দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের নূরে মদিনা মসজিদের পাশে বোমা দুটি পাওয়া যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নূরে মদিনা মসজিদের পাশে স্থানীয়রা বোমা দুটি দেখতে পেয়ে পুলিশকে অবহিত করে। খবর পেয়ে আগৈলঝাড়া থানা-পুলিশ এবং জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মসজিদসংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে বোমা দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, নাশকতা বা এলাকায় আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে বোমা দুটি সেখানে রাখা হতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান সাংবাদিকদের জানান, মসজিদের পাশে একটি পরিত্যক্ত স্থান থেকে বোমা দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার পাশাপাশি এর পেছনে কোনো নিষিদ্ধ সংগঠনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আবুবক্কর আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


কলাপাড়ায় ২০০ পিস ইয়াবাসহ যুবক আবুবক্কর আটক

পটুয়াখালীর কলাপাড়ায় বাবলাতলা বাজারে অভিযান পরিচালনা করে ২০০ পিস ইয়াবাসহ আবুবক্কর (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে এই অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেক।

অভিযানের সময় আবু বক্করের কাছ থেকে ইয়াবা বিক্রির জন্য ১০ হাজার টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়। এই ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আবু বক্কর ধুলাসার ইউনিয়নের বেলাল হোসেনের ছেলে।

অপরদিকে, বিকালে রাকিব মৃধা (২৯) নামের অপর এক যুবককে মাদক সেবনের অভিযোগে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে, কারবারি আবু বক্করের দেওয়া তথ্যানুসারে ইয়াবা ব্যবসার মূল হোতা লালুয়ার দুই নম্বর আবাসনের বাসিন্দা ইজাজের বাসায় অভিযান পরিচালনা করা হয়। তবে, ইজাজকে পাওয়া যায়নি এবং তিনি আগেই খবর পেয়ে পালিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%