ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা: ‘তুমিই সব সময় সেরা’


ফাইনালে হেরে ভেঙে পড়া মেসিকে স্ত্রীর বার্তা: ‘তুমিই সব সময় সেরা’

মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বেগঘন বার্তা দিয়েছেন। ছবিটি সংগৃহীত। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হলে শিরোপা জিতার স্বপ্ন ভেঙে যায়। কিন্তু মেসির কঠিন মুহূর্তে তার পাশে দাঁড়িয়ে আবেগঘন বার্তা দিয়েছেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই বার্তায় তিনি লিখেছেন, ফল যাই হোক না কেন, মেসিই তার কাছে সবসময় বিশ্বের সেরা। বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আন্তোনেলা লেখেন, ‘তুমি সবসময়ই সেরা, মেসি। শুধুমাত্র তোমার প্রতিভার জন্য নয়, বরং তুমি কখনো তোমার পরিচয় বদলাওনি বলেই। যা-ই ঘটুক না কেন, তুমি কখনো হাল ছাড়ো না। শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাও এবং নিজের সবটুকু উজাড় করে দাও। এই মানসিকতা, এই শক্তি এবং বারবার ঘুরে দাঁড়ানোর ক্ষমতাই তোমাকে অনন্য করে তুলেছে।’ তিনি আরও লেখেন, ‘তুমি প্রতিদিন আমাদের শেখাও, সত্যিকারের সাফল্য আসে কঠোর পরিশ্রম, ত্যাগ, অধ্যবসায় এবং নিজের স্বকীয়তা ধরে রাখার মধ্য দিয়ে। তুমি শুধু আমাদের সন্তানদের জন্য নয়, কোটি কোটি মানুষের জন্যও অনুপ্রেরণা। শব্দে প্রকাশ করার মতো নয়, আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি। তোমার পাশে জীবন কাটাতে পারছি, এ জন্য আমি গর্বিত। আমি তোমাকে অনেক ভালোবাসি।Screenshot_2026-07-24_011337’ ৩৯ বছর বয়সী মেসি এবারের বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে তুলেছিলেন। পুরো টুর্নামেন্টে তিনি ৮ গোল করেছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে জয়ের পথে সহযোগিতা করেছেন। তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে, স্পেনের শক্তিশালী রক্ষণভাগের সামনে মেসি অনেকটাই নিষ্প্রভ ছিলেন। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে ফেরান তোরেসের একমাত্র গোলে পরিশেষে ১-০ ব্যবধানে আর্জেন্টিনা হেরে যায়। ম্যাচ শেষে আবেগঘন মুহূর্তে চোখের জল ধরে রাখতে পারেননি মেসি। তার সেই মুহূর্ত বিশ্বজুড়ে আলোচনা তৈরি করেছে। বিশ্বকাপে অংশগ্রহণের মাঝেই গত ৩০ জুন মেসি ও আন্তোনেল্লা তাদের বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির সংসারে রয়েছে তিন সন্তান- থিয়াগো, মাতেও ও সিরো। বিশ্বকাপজুড়েই তিন সন্তানকে নিয়ে গ্যালারিতে বসে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচে মেসিকে সমর্থন করেছেন আন্তোনেলা। মেসি ও আন্তোনেল্লার পরিচয় শৈশবে ঘটে, আর্জেন্টিনার রোজারিও শহরে। আন্তোনেল্লার চাচাতো ভাই এবং মেসির বন্ধু লুকাস স্কালিয়ার মাধ্যমে তাদের পরিচয় হয়। পরবর্তীতে মাত্র ১৩ বছর বয়সে ফুটবল ক্যারিয়ার গড়তে বার্সেলোনায় চলে যাওয়ায় তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, তবে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি। ২০০৫ সালে, আন্তোনেল্লার ঘনিষ্ঠ বান্ধবী উরসুলা নটজ সড়ক দুর্ঘটনায় মারা গেলে, সমবেদনা জানাতে রোজারিওতে থাকা আন্তোনেল্লার পাশে দাঁড়ান মেসি। সেই সময় থেকেই তাদের সম্পর্ক নতুন মোড় নেয়। কয়েক বছর পর তারা প্রকাশ্যে প্রেমের সম্পর্কের কথা জানান এবং পরে একসঙ্গে সংসার শুরু করেন। যদিও বিশ্বকাপের ট্রফি হাতছাড়া হয়েছে, তবুও আন্তোনেল্লার বার্তা আবারও মনে করিয়ে দিয়েছে, মাঠের সাফল্য এবং ব্যর্থতার বাইরে মেসির সবচেয়ে বড় শক্তি হচ্ছে তার পরিবার। কোটি সমর্থকের মতোই তার স্ত্রীও বিশ্বাস করেন, একটি ম্যাচ বা একটি ফাইনালের ফলাফল লিওনেল মেসির কিংবদন্তি মর্যাদাকে একটুও কমাতে পারে না। তার কাছে মেসি ছিলেন, আছেন এবং থাকবেন- সবসময়ই সেরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকালের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০১:৪৪ এম


সকালের মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কবার্তা

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলার ওপর দিয়ে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিয়েছে। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টার মধ্যে ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০১:৫২ এম


মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন জোরদার করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জন্তরমন্তরে অভিজিৎ দীপক বলেন, অবিলম্বে অযোগ্য শিক্ষামন্ত্রীকে সরানো না হলে তরুণরা এবার খোদ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তুলবে। তিনি সতর্ক করে বলেন, একজন অযোগ্য মন্ত্রীকে কোটি কোটি শিক্ষার্থীর জীবনের চেয়ে বেশি গুরুত্ব দিলে ভবিষ্যতে মানুষ মোদীকে আর ভোট দেবে না।

সরকারের ভূমিকার কড়া সমালোচনা করে অভিজিৎ বলেন, আন্দোলন থামাতে ব্যারিকেড ও জ্যামার বসানোর পেছনে সরকার যে শক্তি খরচ করেছে, তা প্রশ্নফাঁস বন্ধে ব্যবহার করলে অন্তত ২২ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচত। আন্দোলন শুরুর এত দিন পর মোদির মন্তব্য করা এবং অযোগ্য মন্ত্রীকে রক্ষা করাকে অত্যন্ত লজ্জাজনক বলে অভিব্যক্তি করেন তিনি।

এদিকে, সিজেপির সঙ্গে সরকারের আলোচনা শুরু করার জন্য কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও জেপি নাড্ডা প্রস্তুতি নিচ্ছেন। তবে তাদের বলেছেন, আলোচনা মন্ত্রীভবন বা সরকারি কার্যালয়ে হবে। সিজেপি মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলোচনা হতে হবে জন্তরমন্তর বা কোনো নিরপেক্ষ স্থানে। দাবিগুলি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এই দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে আবারও বোমা বিস্ফোরণের শব্দ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ এম


ইরানে আবারও বোমা বিস্ফোরণের শব্দ

গত বৃহস্পতিবার দিনের বেলা ইরানে ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

গত দুই সপ্তাহ ধরে ইরানের বিভিন্ন এলাকায় সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সিস্তান ও বেলুচেস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় বোমা হামলা চালানো হয়েছে বলে ইরানের সরকারি গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে। 

তবে ওই হামলায় কোথায় কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি। 

দুই সপ্তাহ আগে দ্বিতীয় দফায় হামলা শুরু করার পর এতদিন প্রায় কেবল রাতেই হামলা চালাচ্ছিল মার্কিন সামরিক বাহিনী। কিন্তু এখন দিনের বেলাতেও হামলা চালানোর খবর পাওয়া যাচ্ছে। 

গত মঙ্গলবারের হামলায় মার্কিন সেনারা বি-১ বোমারু বিমান ব্যবহার করেছে বলে জানিয়েছেন দেশটির গণমাধ্যম অ্যাক্সিওস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্তের হুঁশিয়ারি ভারতীয় সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০২:০৩ এম


জনভোগান্তি না কমলে মেট্রোরেল নিয়ে কড়া সিদ্ধান্তের হুঁশিয়ারি ভারতীয় সুপ্রিম কোর্টের

ভারতের দিল্লি সুপ্রিম কোর্টের আইনজীবীরা গভীর ভোগান্তিতে আছেন।

বার অ্যাসোসিয়েশনের সভাপতি অসন্তোষ প্রকাশ করেছেন যে, মেট্রোরেল স্টেশন বন্ধ থাকার কারণে আইনজীবীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি জানিয়েছেন, এই পরিস্থিতি দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষকে আহ্বান করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন যে, সুপ্রিম কোর্ট স্টেশনটি দেশের সর্বোচ্চ আদালতের আশপাশে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণপরিবহন মাধ্যম। স্টেশনটি আইনজীবীদের প্রতিদিনের যাতায়াতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। হঠাৎ স্টেশনটি বন্ধ হওয়ার ফলে আইনজীবী এবং বিচারপ্রার্থীরা মারাত্মক বিড়ম্বনায় পড়ছে, কারণ তারা রাজধানী ও তার চারপাশ থেকে আদালতে সময়মতো পৌঁছাতে পারছেন না।

তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে, আদালতের নিয়মিত কার্যক্রম পরিচালনা এবং আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য এই স্টেশনটির সংযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগুরুত্বপূর্ণ অবকাঠামো কোনো পূর্বঘোষণা বা বিকল্প ব্যবস্থা ছাড়া দীর্ঘদিন বন্ধ রাখলে আইন পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপর চাপ বৃদ্ধি পায়।

সমস্যাটি সমাধানের জন্য তিনি মেট্রোরেল পরিচালনা কর্তৃপক্ষ এবং প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন, যাতে সুপ্রিম কোর্ট স্টেশনটি অবিলম্বে পুনরায় চালু করা অথবা বিকল্প সুবিধাজনক যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা হয়। যাতে আইন কর্মকর্তা ও সাধারণ মানুষ নিরবচ্ছিন্ন সেবা পেতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%