ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মোল্লাহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত


মোল্লাহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোল্লাহাটে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ শিকদার জামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার এ.টি.এম. আকরাম হোসেন তালিম উল্লেখ করেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণে দীর্ঘ সময় ধরে রাজনৈতিকভাবে কাজ করে আসছে। তিনি বলেন, দলের প্রতিষ্ঠার লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি জনগণের পাশে থেকে তাদের দাবি ও অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান। প্রধান বক্তা হিসেবে ভিডিও কলে বক্তব্য দেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন। ভিডিও কলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা কপিল কৃষ্ণ মণ্ডল।

আরও পড়ুন: শাবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সেলসম্যানের বিরুদ্ধে

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ হেমায়েত উদ্দিন, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, জেলা বিএনপির সদস্য সরদার ওহিদুল ইসলাম, বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক শরীফ মোস্তফা জামান লিটু, মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম মিয়া ও সাবেক সদস্য শেখ মো. ইকবাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাহেদ আলী।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় উপজেলা বিএনপি, যুবদল, মৎস্যজীবী দল, ওলামা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের রাজনৈতিক কার্যক্রম, সাংগঠনিক অবস্থান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ৩ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


ইরানের ৩ তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা

মার্কিন হামলার শিকার হয়েছে ইরানের তিনটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার।

 

দুটি মার্কিন নৌযান আঞ্চলিক জলসীমায় টহল দেওয়ার সময় ইরানের বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করা হয়, যার পরিণতি হিসেবে যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড 

সেন্টকমসামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে জানায়, একটি বিমানবাহী রণতরি এবং একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার সফলভাবে ইরানের একাধিক ‘উসকানিবিহীন হামলা’ প্রতিহত করেছে।

 

সেন্টকমের তথ্য অনুযায়ী, এরপর মার্কিন বাহিনী খার্গ দ্বীপের উপকূল এবং জাস্কের কাছে আইআরজিসির সঙ্গে সম্পর্কিত দুটি তেলবাহী ট্যাংকার—এম/টি ডাউনি ও এম/টি স্টার্ক-১—ধ্বংস করে। এছাড়া, ওমান উপসাগরে আরেকটি তেলবিহীন ট্যাংকার অচল করে দেওয়া হয়। এই ঘটনার ফলে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, "মার্কিন বাহিনী নিজেদের রক্ষায় কোনো দ্বিধা করবে না।"

 

তিনি আরও জানান, প্রয়োজনে ইরানের ‘উন্মুক্ত’ তেলবাহী নৌবহর ধ্বংসের জন্য তারা প্রস্তুত রয়েছে। ইআরজিসির কাছে বার্তা পরিষ্কার হওয়া উচিত—"আপনারা যদি আমাদের দুটি জাহাজে হামলা করেন, তাহলে আমরা আরো বড় অর্থনৈতিক মূল্য চাপিয়ে দেব।"

এর আগে ইরান অভিযোগ করে যে, পারস্য উপসাগরের খার্গ দ্বীপের কাছে যুক্তরাষ্ট্র একটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা করেছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম স্থানীয় সূত্রের বরাতে জানায়, হামলায় কোনো হতাহত হয়নি এবং ট্যাংকারটির নাবিকদের সরিয়ে নেওয়া হচ্ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৭ পি.এম


বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 

খুলনার কয়রা উপজেলায় বিয়ের মাত্র ১৭ দিন পর শ্বশুরবাড়ির একটি ঘরে মো. খালিদ হাসান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার সময় উপজেলার সদর ইউনিয়নের গোবরা গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত যুবক কয়রা সদর ইউনিয়নের কয়রা গ্রামের মো. রহিম সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৭ দিন আগে খালিদের সঙ্গে গোবরা গ্রামের তৈয়ব আলীর কন্যা সানজিদা খাতুনের বিবাহ সম্পন্ন হয়। ঘটনার রাতে খালিদ তার স্ত্রীসহ শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। পরে তার স্ত্রী ঘরের দরজা বন্ধ দেখতে পান এবং জানালা দিয়ে উঁকি দিয়ে খালিদকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

স্থানীয়রা খালিদকে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু জানা যায় যে, তার মৃত্যু ঘটেছে। পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তিনি কেন গলায় ফাঁস দিয়েছেন, সে বিষয়ে তদন্ত চলছে। কয়রা থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

আমির হোসেন তানভীর

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


ফেনী সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

শনিবার ফেনী ব্যাটালিয়নের পক্ষ থেকে  পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির-৪ নিয়মিত টহলের অংশ হিসেবে সম্প্রতি ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। 
এসব অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের শাড়ি, থ্রি-পিস, চশমা, জীবনরক্ষাকারী ওষুধ এবং অবৈধ কাঠ জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিস ও উদ্ধারকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ফেনী ব্যাটালিয়নের (বিজিবি-৪) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ঠেকানো ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সজাগ ও তৎপর রয়েছে। 
দেশের অর্থনীতি রক্ষায় এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালি ও কলম পুরস্কার-২০২৫ পেলেন চার তরুণ সাহিত্যিক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


কালি ও কলম পুরস্কার-২০২৫ পেলেন চার তরুণ সাহিত্যিক

কবিতা, প্রবন্ধ ও গবেষণা, কথাসাহিত্যি এবং শিশু কিশোর সাহিত্য- বাংলা সাহিত্যের সৃজনশীল এই চার ধারায় অনবদ্য অবদানের স্বীকৃতি হিসেবে চার তরুণ সাহিত্যিক পেলেন সিটি ব্যাংক নিবেদিত ‌‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার-২০২৫’। 

এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন কবি রনক জামান, গবেষক রাফাত আলম, কথাসাহিত্যিক হামিম কামাল ও শিশুসাহিত্যিক রবিউল কমল।

‘এই গ্রাম কুড়িয়ে পেয়েছি’ কাব্যগ্রন্থের জন্য কবিতা বিভাগে রনক জামান, ‘বাংলাদেশ পাঠ: সাহিত্যিক ও সাংস্কৃতিক ক্রিয়াশীলতার অনুষঙ্গে’, বইয়ের  জন্য প্রবন্ধ ও গবেষণা বিভাগে রাফাত আলম, ‘ত্রিস্তান’ উপন্যাসের জন্য কথাসাহিত্য বিভাগে হামিম কামাল এবং ‘দস্যু ও দুই দূরন্ত’ বইয়ের জন্য শিশু-কিশোর সাহিত্য বিভাগে পুরস্কার পেয়েছেন  রবিউল কমল।

শনিবার সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে প্রদান করা হয় ২ লাখ টাকা অর্থমূল্যের চেক ও ক্রেস্ট। 

অনুষ্ঠানের শুরুতে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’-এর ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বিচারকমণ্ডলীর সদস্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। 

মুক্তিযুদ্ধ ও বিপ্লব বিভাগে মানসম্মত বই না পাওয়ায় এ বছর এ বিভাগে কোনো পুরস্কার দেওয়া হয়নি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই। আলোচক ছিলেন প্রাবন্ধিক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, ‘কালি ও কলম’-এর সম্পাদকমণ্ডলীর সদস্য ফারুক মাহমুদ এবং বেঙ্গল ফাউন্ডেশনের ট্রাস্টিবোর্ডের সদস্য ও মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।

অনুষ্ঠানে ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর শতবর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহাসিক গান পরিবেশন করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ। তিনি ‘মোর বীণা ওঠে’, ‘আসিলে কে গো অতিথি’, ‘বসিয়া বিজনে’, ‘দুর্গম গিরি’সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেন।

প্রসঙ্গত, তরুণ কবি ও লেখকদের সাহিত্যের অঙ্গনে উৎসাহিত করতে ২০০৮ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে সাহিত্য, শিল্প ও সংস্কৃতিবিষয়ক মাসিক পত্রিকা ‘কালি ও কলম’ । এ পর্যন্ত ৭১ জন তরুণ সাহিত্যিক এ পুরস্কার পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%