ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

হা'ম'লা'র পর ধ্বং'স'স্তূ'প থেকে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি


হা

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। হামলার ফলে তার ছেলে মোজতবা খামেনি গুরুতর আহত হন এবং তাকে তেহরানের একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি ফের হামলার শিকার হন। পরে তাকে হাসপাতালের ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়।

কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস অর্থাৎ বিশেষজ্ঞ পরিষদের সদস্য মহসেন হায়দারি এই তথ্য জানান। নিউইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে এই সাক্ষাৎকারের উল্লেখ করা হয়েছে।

হায়দারি সাক্ষাৎকারে বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর তেহরানের তিনটি হাসপাতালে পরপর বোমা হামলা চালানো হয়। মোজতবা খামেনি তৃতীয় হাসপাতালে ছিলেন। পরে তাকে হাসপাতালের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ইরানের প্রাণনাশের হুমকির পর সামরিক ঘাঁটিতে মার্কিন অর্থমন্ত্রী

যেভাবে সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন?

মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দিয়েছেন হায়দারি। তার দাবি, গত ৮ মার্চ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের সময় কোম শহরের বিশেষজ্ঞ পরিষদে বোমা হামলা হয়। এতে ৮ জন নিহত হন এবং নির্বাচনের নথিপত্র ধ্বংস হয়।

তিনি আরো জানান, পরবর্তীতে সদস্যরা গোপন কক্ষে কাগজের ব্যালটে ভোট দেন। সেখানে ৫৯টি ভোটের মধ্যে ৫০টি ভোট পেয়ে মোজতবা খামেনি নির্বাচিত হন। আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান ৮ ভোট এবং একজন সদস্য ভোটদানে বিরত ছিলেন।

হায়দারি বলেন, শত্রুদের অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে আয়াতুল্লাহ মোজতবা খামেনি ছাড়া অন্য কাউকেই নেতা হিসেবে নির্বাচিত করা হবে না।

আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় বাস-গাড়ির সংঘর্ষে ৫৭ জন আহত

মোজতবা খামেনি কোথায়?

নির্বাচিত হলেও মোজতবা খামেনি এখনও প্রকাশ্যে আসেননি এবং তিনি কেবল লিখিত বিবৃতির মাধ্যমে যোগাযোগ রাখছেন। এমনকি তিনি বাবার জানাজাতেও অংশ নেননি।

সম্প্রতি তিনি আহত বা বিকলাঙ্গ হয়ে আত্মগোপনে চলে গেছেন বলে গুঞ্জন রটে। মাসুদ পেজেশকিয়ান এক্সে নিশ্চিত করেন যে তিনি নতুন নেতার সঙ্গে আড়াই ঘণ্টা এক আন্তরিক পরিবেশে বৈঠক করেছেন।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোজতবা খামেনির ভাগ্য নিয়ে মন্তব্য করেন, "আমি মনে করি না তিনি মারা গেছেন। তিনি খুব গুরুতরভাবে আহত হয়েছেন। তার শরীরের বাঁ পাশ, হাত, পা পুরোটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি মারা গেছেন বলে আমি মনে করি না।"

আরও পড়ুন: হেগসেথের অভিশংসন আপাতত আটকে গেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফে অস্ত্র ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


টেকনাফে অস্ত্র ও বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক ও বিভিন্ন সরঞ্জামসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় অস্ত্র ও সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

আটক ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, একই ক্যাম্পের ইউনুসের ছেলে মো. আনসার আলী ও টেকনাফের মোচনি ক্যাম্পের ফয়েজ আহমদের ছেলে মো. মুসলিম।

বিজিবি জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সন্দেহজনকভাবে একটি ইজিবাইক লেদা বাজার এলাকা দিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা সেটি থামান। মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে থাকা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুটি জি-৩ রাইফেল, দুটি দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, দুটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন। এ ছাড়া অস্ত্র পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটিও জব্দ করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পের পাশে একটি অস্ত্র-গোলাবারুদ চালান হস্তান্তরের সময় তিনজন রোহিঙ্গাকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় মধ্যে রাতে ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু, মারধরের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


কলাপাড়ায় মধ্যে রাতে ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃত্যু, মারধরের অভিযোগ
 
পটুয়াখালীর কলাপাড়ায় তানিয়া বেগম (২৫) নামের ৭ মাসের এক অন্ত:স্বত্ত্বা নারীর পেটে লাথি ও তার স্বামী হাবিব পাহলান (৪৫) এবং পিতা দুলাল হাওলাদার (৫৫) কে মারধরের অভিযোগ উঠেছে তিন বখাটের বিরুদ্ধে । ঘটনার পর পরই ওই নারীর গর্ভপাতের ঘটনা ঘটে এবং নবজাতকের মৃত্যু হয়। শনিবার রাত আটটায় উপজেলার চাকামাইয়া ইউনিয়নের মুন্সী বাড়ি স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
 
রবিবার সরেজমিনে গেলে স্থানীয় সূত্রে জানা যায়, অটোচালক হাবিব রাত আটটার দিকে ওই ইউনিয়নের বেতমোর গ্রামের শ্বশুর বাড়ি থেকে অটো রিকশা যোগে তার অন্ত:স্বত্ত্বা স্ত্রী তানিয়া ও শ্বশুর দুলালকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় মুন্সী বাড়ি স্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর দাড়িয়ে ছিলো বখাটে সোহাগ (২০), মামুন (২৩) ও শাওন সিকদার (২২)। তারা সড়কের উপর দাড়িয়ে থাকায় হাবিবের  অটো চালাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এসময় হাবিব তাদের সড়ক থেকে সরে দাড়াতে বলে। এতে হাবিবের সঙ্গে বখাটেদের বাকবিতন্ডার সৃষ্টি হয় এবং বখাটে দল তাদের মারধর শুরু করে৷ স্বামী ও পিতাকে বাঁচাতে তানিয়া এগিয়ে গেলে তার পেটে লাথি দেয়া হয় এবং তাদের অন্তত: দেড় ঘন্টা দাড় করিয়ে রাখা হয়৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে প্রবেশের পথে তানিয়ার গর্ভপাত হয় এবং কিছুক্ষন পর নবজাতকের মৃত্যু হয়।
 
 তবে এ বিষয়ে অভিযুক্তদের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
 
কলাপাড়া হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এহসান বলেন, পেটে আঘাত জনিত কারণে রোগীর রক্তক্ষরণ হয়ে গর্ভপাতের ঘটনা ঘটে। আমরা শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছিলাম। কিন্তু তারা জরুরি নিতে না পারায় শিশুটির মৃত্যু হয়। শিশুটির মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
 
 
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে৷ লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যাপেক সম্মেলনে ৩ কারণে আরও শক্তিশালী শি’র সম্মুখীন হবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


অ্যাপেক সম্মেলনে ৩ কারণে আরও শক্তিশালী শি’র সম্মুখীন হবেন ট্রাম্প

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের গত সপ্তাহের জাঁকালো আমেরিকা সফরের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেম্বরে চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য অ্যাপেক শীর্ষ সম্মেলনে এমন এক শি’র মুখোমুখি হতে যাচ্ছেন, যিনি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং বৈশি^ক প্রভাব অর্জন করেছেন। চীনের কৌশলগত স্থিতিশীলতার উন্নত কাঠামো, ট্রাম্পের চীন সফরের পরবর্তী সময়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উষ্ণতার বহিঃপ্রকাশ এবং আয়োজক দেশ হিসেবে চীনের বাড়তি প্রভাব এর পেছনে ভূমিকা রাখছে।

হংকং বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার অন কনটেম্পরারি চায়না অ্যান্ড দ্য ওয়ার্ল্ড’-এর ঝাং চি এই উন্নত সম্পর্ককে একটি অত্যন্ত সফল কৌশলগত মেলবন্ধন হিসেবে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন, আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ক্ষমতার ভারসাম্য পরিবর্তনে ব্যর্থ হয়েছে এবং উল্টো লাগামহীন সমস্যার সৃষ্টি করেছে। একই সময়ে, চীনের প্রযুক্তি সক্ষমতা, বৈশি^ক দক্ষিণের ওপর এর আধিপত্য এবং ‘বেল্ট অ্যান্ড রোড’ অংশীদারিত্ব দেশটির অবস্থানকে আরও শক্তিশালী করছে।

সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ইউএস-চায়না রিলেশনস’-এর পরিচালক চেন চি বলেন, “অ্যাপেক সম্মেলনের আয়োজক হিসেবে ওয়াশিংটন সম্মেলনের তুলনায় আলোচ্যসূচি নির্ধারণ, বিষয়বস্তু নির্বাচন এবং প্রস্তুতির ক্ষেত্রে চীনের হাতে নিঃসন্দেহে অনেক বেশি স্বাধীনতা থাকবে।” মার্কিন সরকারের শনিবারের বিবৃতিতে জানানো হয়েছে যে ট্রাম্প এতে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন, যার ফলে এ বছর শি-র সঙ্গে তাঁর তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ডিসেম্বরে মায়ামিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে চতুর্থ বৈঠকটিও ঘটতে পারে। এর আগে, মে’তে ট্রাম্পের বেইজিং সফরের সময় তাঁদের সর্বশেষ বৈঠক হয়েছিল। চীনা বিশেষজ্ঞদের মতে, আট মাসের মধ্যে চারটি অভূতপূর্ব শীর্ষ সম্মেলন এমন একটি স্থিতিশীলতার ইঙ্গিত দেয়, যা বেইজিংকে আমেরিকার একতরফা পদক্ষেপের প্রভাব থেকে রক্ষা করতে পারে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের আলি ওয়াইন বলেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাব্য ক্ষতির পর অ্যাপেক সম্মেলন শি’কে মার্কিন মিত্রদেশগুলোর ওপরও চীনের প্রভাব তুলে ধরার সুযোগ করে দেবে। আমেরিকা চীন পরস্পরের ওপর কঠোর বানিজ্য নিষেধাজ্ঞা স্থহিত করার পর, হোয়াইট হাউস জানিয়েছে, উভয় পক্ষই উভয়মুখী বাণিজ্যের ক্ষেত্রে ৩হাজার কোটি ডলার মূল্যের ‘অ-সংবেদনশীল’ পণ্যের ওপর পারস্পরিক শুল্ক ছাড়ের সুপারিশ করেছে।

আমেরিকার অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি পণ্যের তালিকায় রয়েছেÑকৃষিপণ্য, সামুদ্রিক খাবার, কাঠ, প্রসাধনী ও চিকিৎসা সরঞ্জাম; অন্যদিকে চীনের তালিকায় রয়েছে ছোট গৃহস্থালি যন্ত্রপাতি, খেলনা, উৎসবের সাজসজ্জার সামগ্রী এবং শিশুদের গাড়ির আসন। তবে, মধ্যবর্তী নির্বাচন ও ইরান-সংকট নিয়ে ব্যস্ততার মাঝে ট্রাম্প তাঁর প্রতিশ্রুতি রক্ষা করবেন কি না এবং ওয়াশিংটন তাইওয়ানের কাছে উসকানিমূলকভাবে অস্ত্র বিক্রি করবে কি না, সে বিষয়ে ঝাং সন্দেহ প্রকাশ করেছেন। মে’র সম্মেলনের পর ট্রাম্প এই সংক্রান্ত ১৪শ’ কোটি ডলারের একটি চুক্তিস্থগিত করেছেন।

‘পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, আমেরিকা বছরের শেষ সময় পর্যন্ত এ সংক্রান্ত ঘোষণা বিলম্বিত করার বিবেচনা করছে। বেইজিং তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে এবং বলে থাকে যে, প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে তারা এর পুনরেকত্রীকরণ ঘটাবে। চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের মা বো বলেছেন, ওয়াশিংটন যখন বন্ধুত্বপূর্ণ মনোভাব প্রদর্শন করছিল, ঠিক তখনই তাদের নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন সংস্থা ও মিত্ররা নিজেদের কার্যক্রম এগিয়ে নিচ্ছিল। ফুদান বিশ্ববিদ্যালয়ের শিন চিয়াংবলেন, চীনা-মার্কিন সম্পর্ক স্থিতিশীল হলে টোকিও থেকে ম্যানিলা পর্যন্ত আমেরিকার যে সমর্থন রয়েছে, তা দুর্বল হয়ে পড়তে পারে। ঝাং-এর মতে, পরিস্থিতির উন্নতি হলে বেইজিংয়ের ওপর ইউরোপের বাণিজ্য-সংক্রান্ত চাপকে বেমানান মনে হতে পারে; পাশাপাশি, ট্রাম্পের কাছে নতি স্বীকার করে কোনো লাভদেখছে না, এমন দেশগুলো বেইজিংয়ের দিকে ঝুঁকে পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো মূল্যে নদ-নদী ও খালের বেদখল জমি পুনরুদ্ধার করবে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


যেকোনো মূল্যে নদ-নদী ও খালের বেদখল জমি পুনরুদ্ধার করবে সরকার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, সরকার যেকোনো মূল্যে নদ-নদী এবং খালের বেদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার করবে।

তিনি রোববার (২৭ সেপ্টেম্বর) বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জিরানি-ত্রিমোহনী ঘাটে খাল পুনরুদ্ধার এবং সংস্কার প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে এই মন্তব্য করেন।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উল্লেখ করেন, সরকার ঢাকার নদীগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। তিনি আরও বলেন, সুয়ারেজ লাইনগুলো ঢাকার বাইরের দিকে স্থানান্তর করা হবে। নদী রক্ষা এবং গাইড ওয়াল নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

তিনি জানান, ঢাকা দক্ষিণে ২৬টি এবং উত্তরে ২৯টি খাল পুনঃখনন করে খালের পানি নদীতে ফেলার পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার।

পরিদর্শন কার্যক্রমে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%