ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সাভারে নতুন মজুরি ও ৬ দাবিতে শ্রমিক সমাবেশ


সাভারে নতুন মজুরি ও ৬ দাবিতে শ্রমিক সমাবেশ

সাভারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নতুন মজুরি বোর্ড গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ঘোষণা ও বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও শ্রমজীবী ঐক্য পরিষদের উদ্যোগে সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে ছয় দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—নতুন মজুরি বোর্ড গঠন ও তা বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রেশন ব্যবস্থা চালু, বন্ধ কারখানা চালু ও বেআইনি ছাঁটাই বন্ধ, মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ, বকেয়া বেতন ও ন্যায্য পাওনা পরিশোধ এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা।

আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত

শ্রমিক নেতারা সমাবেশে উল্লেখ করেন যে, শ্রমিকদের উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁরা শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।

এছাড়া সমাবেশে আরো বক্তব্য রাখেন কবির, আবু কালাম হোসেন, আলী আকবর খান, আ. মজিদ পাটোয়ারী, রাসেল প্রামাণিক, সাদিয়া রহমান হ্যাপি, মাহমুদা হোসেন মিলি, মো. আজম খান, হাসিনা ও সেলিনা হুসাইন প্রমুখ।

সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রানা প্লাজার সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্দরে রি-অ্যাজেন্ট আটকে থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


বন্দরে রি-অ্যাজেন্ট আটকে থাকায় চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

দেশের বিভিন্ন বন্দরে জরুরি চিকিৎসাসামগ্রী আটকে পড়ার ঘটনা ঘটছে, যা ডায়াগনস্টিক রি-অ্যাজেন্ট ও চিকিৎসা সরঞ্জাম আমদানিতে রেজিস্ট্রেশন ও অনাপত্তিপত্র (এনওসি) বাধ্যতামূলক করার ফলে হচ্ছে। সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে, ফলে ডায়াগনস্টিক পরীক্ষা ও হাসপাতালসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই বিষয়টি তুলে ধরেন ডায়াগনস্টিক রি-অ্যাজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিআরইটিএবি) সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান।

ডিআরইটিএবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআরইটিএবের প্রধান নির্বাচন কমিশনার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল ইন্সট্রুমেন্ট অ্যান্ড হসপিটাল ইকুইপমেন্ট ডিলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান এবং সাধারণ সম্পাদক মো. মাসুমুল হক। সভাপতিত্ব করেন ডিআরইটিএবের সভাপতি মোহাম্মদ জামালউদ্দিন।

হাবিবুর রহমান বলেন, "ডায়াগনস্টিক রি-অ্যাজেন্ট ও মেডিকেল সরঞ্জাম সরবরাহের সঙ্গে সরাসরি দেশের চিকিৎসাসেবা জড়িত।" তিনি আরও বলেন, "এ খাতে মান নিয়ন্ত্রণ ও যথাযথ নিয়মকানুন যেমন প্রয়োজন, তেমনি আমদানি ও অনুমোদন প্রক্রিয়ায় অযথা দীর্ঘসূত্রতা তৈরি করাও কাম্য নয়।" তিনি সকল পক্ষের মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যাতে মানসম্মত পণ্য নিশ্চিত করার পাশাপাশি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহও স্বাভাবিক থাকে।

শরীফ উদ্দিন আহমেদ মন্তব্য করেন, "মেডিকেল ইকুইপমেন্ট ও ডায়াগনস্টিক পণ্যের ক্ষেত্রে মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি বলেন, "এ খাতের পণ্যের ধরন ও ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে অনুমোদন ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বাস্তবসম্মত করতে হবে।" তিনি বিশ্বাস করেন, ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর নিয়মিত সমন্বয় থাকলে জটিলতা দ্রুত সমাধান করা সম্ভব।

জসিম উদ্দিন বলেন, "দেশে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের সঙ্গে মেডিকেল ইকুইপমেন্ট ও ডায়াগনস্টিক পণ্যের চাহিদাও বাড়ছে।" তিনি সতর্ক করেন যে, "এ খাতে আমদানিনির্ভরতা থাকায় বন্দরে পণ্য আটকে থাকা বা অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হলে এর প্রভাব সরাসরি হাসপাতাল ও রোগীদের ওপর পড়তে পারে।" তাই নীতিমালা বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মাহমুদ হাসান বলেন, "ডায়াগনস্টিক রি-অ্যাজেন্ট ও মেডিকেল ডিভাইসের জন্য পৃথক ও স্পষ্ট নির্দেশনা থাকা জরুরি।" তিনি উল্লেখ করেন যে, "এতে আমদানিকারকরা তাদের দায়িত্ব ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে পরিষ্কার ধারণা পাবেন।"

মাসুমুল হক বলেন, "চিকিৎসাসামগ্রীর সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখার বিষয়টি জনস্বাস্থ্যের সঙ্গে সম্পৃক্ত।" তিনি সতর্ক করেন যে, "নতুন কোনো নিয়ম কার্যকর করার আগে সংশ্লিষ্ট খাতের বাস্তব পরিস্থিতি বিবেচনায় নেওয়া প্রয়োজন।" তিনি ব্যবসায়ী সংগঠন ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর মাধ্যমে এ খাতের সমস্যাগুলো কমানোর সম্ভাবনা উল্লেখ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর সাফল্য, স্কাউটসে প্রেসিডেন্ট এওয়ার্ডস পদক-২০২৫ অর্জন করলো

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর সাফল্য, স্কাউটসে প্রেসিডেন্ট এওয়ার্ডস পদক-২০২৫ অর্জন করলো
 
পটুয়াখালী কলাপাড়া উপজেলা থেকে সদ্য সমাপ্ত স্কাউটস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ডস-২০২৫ এ অংশগ্রহণকারী সাত জন শিক্ষার্থী কৃতিত্ব অর্জন করেছেন। এরা হলো :  খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে আবু বকর সিদ্দীক এবং তাসনিয়া তাবাসসুম রাকা, নুর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে মোঃ সাব্বির শিকদার এবং আবু ইসা,পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় স্কাউট গ্রুপ থেকে সাথী আক্তার মিম এবং মোঃ আরাফাত, এবং খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে কৈরবী ইসলাম এই ৭জন বাংলাদেশ স্কাউটস এর এই গৌরব অর্জন করেছেন।
 
 শুক্রবার০২ অক্টোবর এ তথ্য নিশ্চিত করেন কলাপাড়া উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুল হক। এর আগে বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটস এর প্রোগ্রাম বিভাগের  ব্যবস্থাপনায়, স্কাউট এর জাতীয় পর্যায়ে সর্বোচ্চ প্রেসিডেন্ট'স অ্যাওয়ার্ড ২০২৫ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
 
নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয় গ্রুপ থেকে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী মো.ইসা বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। এর পিছনে আমার অভিভাবক, ইউনিট লিডার মোয়াজ্জেম হোসেন স্যার এবং উপজেলা স্কাউটস কমিশনার, সম্পাদক সহ সকল কর্মকর্তাগণ কঠোর পরিশ্রম করেছেন। আমারা তাদের সকলের কাছে চির কৃতজ্ঞ থাকবো। 
 
কলাপাড়া উপজেলা স্কাউটস এর অন্যতম সংগঠন মো.নজরুল ইসলাম জানান, ২০২৫ সালের মূল্যায়নে চূড়ান্ত পর্যায়ে ৬০৮ জনকে মনোনীত করা হয়। এর মধ্যে বরিশাল বিভাগে ২৬ জন, পটুয়াখালী জেলায় ৯ জন এবং কলাপাড়া উপজেলায় ৭ জন যাতে
পুরো বিভাগে উপজেলা হিসেবে সর্বোচ্চ প্রেসিডেন্ট'স স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করে কলাপাড়া উপজেলা। তিনি আরও বলেন, 
পড়াশোনার পাশাপাশি স্কাউটিং করে নিজেকে বিকসিত করতে, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ও নেতৃত্ব তৈরিতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  স্কাউটিং এর জন্য কলাপাড়া উপজেলা একটি মডেল হতে পারে কিন্তু অনেক সময় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কতিপয়  শিক্ষকদের কোচিং বাণিজ্য ও অসহযোগিতা বাচ্চাদের স্কাউটিং করতে নিরউৎসাহিত করে।
 
উপজেলা স্কাউটস কোষাধ্যক্ষ ও সাবেক সম্পাদক নুরুল হক গণমাধ্যমকে জানান,বরিশাল বিভাগের মধ্যে কলাপাড়া উপজেলা স্কাউটস এবং কাপ স্কাউটস এর অনেক সুনাম রয়েছে। প্রতিবছর জাতীয় পর্যায়ে কাব স্কাউটস এর শাপলা কাপ অ্যাওয়ার্ডে বরিশাল বিভাগ তথা বাংলাদেশের মধ্যে কলাপাড়া গুরুত্বপূর্ণ করে থাকেন। এ ছাড়াও স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস পরীক্ষায় ২০২৩ সালে ১০ জন শিক্ষার্থী অর্জন করেছিল।
 
কলাপাড়া উপজেলা স্কাউটস সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ আরিফুজ্জামান বলেন, শিক্ষার্থীদের এ অর্জনে উপজেলা স্কাউটস এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। কলাপাড়া উপজেলা স্কাউটস এর সার্বিক উন্নয়নে সকল ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯২ জন ডেঙ্গু আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৯২ জন ডেঙ্গু আক্রান্ত

চট্টগ্রামে নতুন করে ৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫৫৮ জনে পৌঁছেছে। এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২১ জনের।

শুক্রবার (২ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত হন ২ হাজার ৪৩০ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ১৬ জনের। আগস্ট মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের।

জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হন ৫৩৬ জন এবং মৃত্যু হয় ২ জনের। জুন মাসে আক্রান্তের সংখ্যা ছিল ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং মৃত্যু ১ জন। জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৬৮ জন।

গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৩২৩ জন এবং মৃত্যু হয়েছিল ৪৫ জনের। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন, যার মধ্যে মৃত্যু হয় ১০৭ জনের। ২০২২ সালে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫ হাজার ৪৪৫ জন, যার মধ্যে মারা যান ৪১ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালায় মানসিক চাপ মোকাবিলার গুরুত্ব আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১৪ পি.এম


বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালায় মানসিক চাপ মোকাবিলার গুরুত্ব আলোচনা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) Organization of Disaster Management (ODM)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি)-তে এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন। এতে একই বিভাগের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ১৫তম ব্যাচের ৩৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় মানসিক চাপের কারণ, চাপ মোকাবিলার বিভিন্ন কৌশল, আত্মসচেতনতা এবং প্রয়োজনের সময় যথাযথ সহায়তা নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্যক্তিগত ও একাডেমিক জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিক স্বাস্থ্য সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

ODM-এর কেন্দ্রীয় বোর্ড সদস্য মো. জুনায়েদ রাব্বি মন্তব্য করেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো ডেডিকেটেডভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ বিষয়ক কর্মশালা আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ আমাদের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং কর্মশালাটি আয়োজনে প্রশাসনিক সহযোগিতা প্রদান করেছেন।

তিনি আরও বলেন, যুবদের মধ্যে দ্রুতগতিতে মানসিক অবসাদ বৃদ্ধি পাচ্ছে এবং অনেকের অজান্তেই তারা বিভিন্ন মানসিক সমস্যার দিকে ঝুঁকে পড়ছে, যা উদ্বেগের বিষয়। একজন মানুষের সুস্থ জীবনের জন্য মানসিক স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের সমস্যাগুলো চিহ্নিত করা এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ চিকিৎসা ও সহায়তার আওতায় আসার জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ে জানা জরুরি।

ODM-এর সভাপতি জয় দাস বলেন, আমাদের সমাজে, বিশেষ করে গ্রামীণ পর্যায়ে, কেউ Mental Disorder, Depression বা Anxiety-এর মতো বিষয় নিয়ে কথা বললে অনেক সময় তাকে নেতিবাচকভাবে দেখা হয়। আমাদের মূল উদ্দেশ্য হল ছাত্রসমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া।

তিনি আরও যোগ করেন, শিক্ষার্থীরা যেন কঠিন সময়ে কীভাবে নিজেকে ভালো রাখতে ও পরিস্থিতি মোকাবিলা করতে পারে, সে বিষয়ে সচেতন হয়—আমরা সেই জায়গায় কাজ করতে চাই। হয়তো এটি খুব বড় কোনো উদ্যোগ নয়, কিন্তু এই ছোট উদ্যোগই কারও জীবনে একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারে।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, আত্মসচেতনতা ও ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে পৃথকভাবে ‘স্ট্রেস ম্যানেজমেন্ট’ কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%