ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা, ২ জন নিখোঁজ


ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে হামলা, ২ জন নিখোঁজ

ওমানের উপকূলের নিকটে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হামলার ফলে পানামার পতাকাবাহী ‘এল গাইয়া’ নামের ট্যাংকারের ২৩ জন ক্রুকে উদ্ধার করা সম্ভব হলেও, দুজন এখনও নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হামলার পর ইঞ্জিনকক্ষে আগুন লেগে ট্যাংকারটি ক্ষতিগ্রস্ত হয়।

মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, মুসান্দাম থেকে প্রায় ১০৩ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থানকালে ট্যাংকারটিতে হামলা চালানো হয়। পরে একটি ওমানি নৌযান ২৩ জন ক্রুকে উদ্ধার করে। তবে, দুজন এখনও নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, গণতন্ত্রকে রক্ষা করাটা বর্তমানে আমাদের প্রধান কাজ ও দায়িত্ব। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

রাষ্ট্রপতি বলেন, "আজকে বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে, রক্তপাতের বিনিময়ে, আমাদের সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দীর্ঘকাল লড়াই করে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছি।" তিনি আরও উল্লেখ করেন, "আমরা একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা সুযোগ পেয়েছি। আজকে একটা নির্বাচন হয়েছে। অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আন্তর্জাতিকভাবে।"

নির্বাচনের মাধ্যমে সরকারের গঠন প্রসঙ্গে তিনি জানান, "আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এখানে সরকার গঠন হয়েছে। এই সরকার চেষ্টা করছে অতিদ্রুততার সঙ্গে দেশকে কী করে একটা ভগ্নস্তূপ থেকে আবার জাগিয়ে তোলা যায়।"

রাষ্ট্রপতি বলেন, "আমি প্রায়ই আপনাদের বলতাম— আমরা যারা বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কাজ করি, তারা অনেকটা আপনার ফিনিক্স পাখির মতো। ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংসস্তূপ থেকে আবার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হয়।"

গণতন্ত্রের রক্ষায় গুরুত্ব দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "গণতন্ত্র পেয়েছি। গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব।" তিনি মনে করেন, "আজকে যে বিরোধী দল আছে, সরকারি দল আছে, আমি মনে করি যে সরকারি দল, বিরোধী দলের প্রধান দায়িত্ব হবে গণতান্ত্রিক অবস্থাকে টিকিয়ে রাখা। প্রধান দায়িত্ব হবে যে সংসদ আছে, সেই সংসদকে ফাংশনাল করা। তাকে যেন কাজ করে ঠিকমতো, সেইভাবে কাজ করার চেষ্টা করা।"

তিনি আরও বলেন, "অন্যান্য বিষয়গুলোতে দ্বিমত থাকতে পারে। সেই দ্বিমতগুলো আলাপ-আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করা সম্ভব।"

রাষ্ট্রপতি বলেন, "আমি মনে করি যে আগামী দিনগুলোতে আমাদের যেমন আমরা অতীতে লড়াই করেছি গণতন্ত্রের জন্য, সামনের লড়াই হচ্ছে আমাদের দেশকে পুনর্গঠন করবার জন্য, গণতন্ত্রকে শক্তিশালী করবার জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের জন্য একটা সত্যিকার অর্থেই একটা বাসযোগ্য আবাস যেন আমরা নির্মাণ করতে পারি।" তিনি এই বিষয়গুলো সবসময় মনে রাখার জন্য আহ্বান জানান।

তিনি বলেন, "আমরা বারবার হোঁচট খেয়েছি। এই দেশের মানুষ বারবার গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কিন্তু বারবার বাধা পেয়েছে। আজকে সেই সুযোগ এসেছে। সেই সুযোগ আমরা কখনো অবহেলায় একে না হারাই। এ কথাটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে।"

সিলেটের বিভিন্ন সমস্যার উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "সিলেটের কিছু সমস্যার কথা আপনারা বলেছেন। আমার মনে হয় আপনাদের মন্ত্রীবর্গ যারা আছেন, আপনাদের সদস্য যারা আছেন, তারা যথেষ্ট যোগ্য। এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন, কাজ শুরু হয়েছে।" তিনি আশাবাদ ব্যক্ত করেন, "মন্ত্রী মহোদয়ের কাছে শুনলেন যে অনেকগুলো বড় বড় কাজ ইতিমধ্যে সামনে চলে এসেছে। ইনশাআল্লাহ এই কাজগুলো এগিয়ে যাবে এবং এর মধ্যে দিয়ে আপনাদের জনগণের যে অনেক দিনের আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে নিশ্চয়ই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা বোর্ড

সারা দেশে জুনিয়র বৃত্তি পরীক্ষা আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ করেছে।

শিক্ষা বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার কেন্দ্র তালিকা নিয়ে যদি কোনো আপত্তি থাকে, তাহলে ২২ সেপ্টেম্বরের মধ্যে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর লিখিতভাবে জানাতে হবে।

সূচি অনুযায়ী, প্রথম দিন ৮ ডিসেম্বর বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত এবং ১৫ ডিসেম্বর বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার কেন্দ্র তালিকা দেখুন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন গান ‘তুই পাশে থাকলে বল’ প্রকাশ করলেন মেজবা শরীফ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


নতুন গান ‘তুই পাশে থাকলে বল’ প্রকাশ করলেন মেজবা শরীফ

কণ্ঠশিল্পী ও অভিনেতা মেজবা শরীফ দেশের বাইরে অবস্থান করলেও গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। পেশাগত কাজের পাশাপাশি নিয়মিত গানও গাইছেন তিনি।

সম্প্রতি তিনি নতুন গান ‘তুই পাশে থাকলে বল’ প্রকাশ করেছেন। এই গানটির কথা ও সুর মেজবা শরীফ নিজেই রচনা করেছেন। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন রেজওয়ান শেখ।

মেজবা শরীফ বলেন, “গান আমার কাছে শুধু বিনোদনের বিষয় নয়, এটি আমার ভালো লাগা ও অনুভূতি প্রকাশের একটি মাধ্যম। আইন পেশার কারণে ব্যস্ততা থাকে, অভিনয়ের কাজও করি। এর মধ্যে গান করার সময়টা আমার কাছে আলাদা এক ধরনের প্রশান্তি নিয়ে আসে।”

‘তুই পাশে থাকলে বল’ গানটি সম্পর্কে তিনি জানান, “এই গানটির কথা ও সুর আমার নিজের। গানটি করার সময় চেষ্টা করেছি খুব সহজভাবে ভালোবাসা ও মনের অনুভূতিগুলো তুলে ধরতে। দেশের বাইরে থাকলেও গানটির সঙ্গে বাংলাদেশের শ্রোতাদের ভালোবাসা ও অনুভূতিকে যুক্ত রাখতে চেয়েছি। আশা করছি গানটি সবার ভালো লাগবে।”

এর আগে মেজবা শরীফের কণ্ঠে বেশ কিছু গান প্রকাশিত হয়েছে। গীতিকার কবীর বকুলের কথায় কণ্ঠশিল্পী কনার সঙ্গে দ্বৈত কণ্ঠে গেয়েছেন ‘নিশ্বাসে বিশ্বাসে’। ন্যান্সির সঙ্গে তার দ্বৈত গান ‘লাগছে দিলে চোট’ও শ্রোতাদের কাছে পরিচিত।

এছাড়া ফয়সাল রাব্বিকীনের কথায় ‘এই পৃথিবী’, অনুরূপ আইচের কথায় বৃষ্টির সঙ্গে ‘আমি তোমার মন’ গানেও কণ্ঠ দিয়েছেন মেজবা।

তার প্রকাশিত উল্লেখযোগ্য গানের তালিকায় রয়েছে ‘ঝরছে বৃষ্টি’, ‘ফটো’, ‘মনের স্মার্টফোন’, ‘প্রিয়া’, ‘ভালোবাসি’, ‘বোঝে না সে বোঝে না’, ‘একটু শোন’, ‘চুপটি করে’, ‘লাভার বয়’, ‘কথা জমে থাক’, ‘দূর কোন দেশে’, ‘অনেক তো হলো’, ‘ইশারা’, ‘কার মায়াতে’, ‘প্রেম’, ‘কত সুখে আছি আমি’, ‘মিয়া হাবিবি’ ও ‘তুমি আমার জানের জান’। পাশাপাশি তিনি হিন্দি গান ‘মেরি রাজা’ও প্রকাশ করেছেন।

অভিনয় ও সংগীতের পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেক্সিকোতে ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকধারীর হামলায় ১ জনের প্রাণহানি, আহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


মেক্সিকোতে ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকধারীর হামলায় ১ জনের প্রাণহানি, আহত ৬

মেক্সিকোর গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো ডেল রিনকন শহরে একটি অপেশাদার ফুটবল ম্যাচ চলাকালীন বন্দুকধারীদের গুলিতে একজন নিহত হয়েছে এবং ছয়জন আহত হয়েছে। মোটরসাইকেলে আসা একদল বন্দুকধারী হঠাৎ মাঠের টাচলাইনের কাছে চলে আসে এবং দর্শকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।

এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে গত রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে। হামলার বিষয়ে বিস্তারিত তথ্য জানায় দ্য সান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%