১২:৪১ পি.এম
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে তারা একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলায় যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হামলার কথা আইআরজিসি আল-আজরাক বিমানঘাঁটিতে দাবি করেছে। তারা দাবি করেছে যে, ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে হামলা চালানো হয়।
অন্যদিকে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) আইআরজিসি তাদের মহাকাশ বাহিনীর এক বিবৃতিতে জানায়, আল-আজরাক ঘাঁটি এবং সেখানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
আইআরজিসির দাবী, এই হামলায় ঘাঁটির অবকাঠামো এবং সেখানে থাকা একাধিক মার্কিন যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। তবে এসব দাবির স্বাধীন কোনো যাচাই এখনো নিশ্চিতভাবে পাওয়া যায়নি।
সংস্থাটি আরও জানায়, তেহরানের আশপাশে বিভিন্ন স্থাপনায় কথিত মার্কিন হামলার জবাব হিসেবে এই পাল্টা আক্রমণ চালানো হয়েছে। এর আগে তারা কুয়েত, বাহরাইনসহ বিভিন্ন মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে হামলার দাবি করেছিল।
আইআরজিসি একটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘শত্রুপক্ষের আগ্রাসন’ অব্যাহত থাকলে তাদের সামরিক অভিযানও চলবে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন