ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার


অস্ট্রেলিয়ায় জামায়াত আমিরের বিরুদ্ধে ইহুদি-হিন্দু সংগঠনের অপপ্রচার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, বিরোধীদলীয় নেতা ও দলের আমির ডা. শফিকুর রহমান ২০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া সফর শেষে বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকায় ফিরে এসেছেন। সফরের সময় তিনি সকল নির্ধারিত কর্মসূচি অত্যন্ত ফলপ্রসূ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছেন, আলহামদুলিল্লাহ।

বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করে উল্লেখ করেন, অস্ট্রেলিয়ান জিউইশ অ্যাসোসিয়েশন’ (এজেএ) নামে একটি ইহুদি সংগঠন এবং ‘অস্ট্রেলিয়ান হিন্দু অ্যাসোসিয়েশন’ (এএইচএ) নামে একটি হিন্দু সংগঠন অস্ট্রেলিয়ায় অবস্থানরত পতিত আওয়ামী ফ্যাসিস্টদের একটি গোষ্ঠীর পরোক্ষ ইন্ধনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিরুদ্ধে বিষোদ্গার ও অপপ্রচার চালায়। তারা বিরোধীদলীয় নেতার সফরসূচি বাধাগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে বিবৃতি প্রদান করে। তবে অস্ট্রেলীয় সরকার তাদের সেই বিবৃতিকে গুরুত্ব দেয়নি। মহান রবের অশেষ কৃপায় আমীরে জামায়াত তার নির্ধারিত সব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে দেশে প্রত্যাবর্তন করেছেন।

তিনি আরও জানান, বিরোধীদলীয় নেতার বিভিন্ন কর্মসূচিতে বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা গেছে। প্রবাসীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে বরণ করে নেন। তারা খোলামেলা ভাবে নিজেদের মনের কথা ও প্রত্যাশার কথা বিরোধীদলীয় নেতার কাছে তুলে ধরেন। জামায়াত আমির তাদের সব কথা মনোযোগ সহকারে শোনেন এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন: জুলাই যোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের দাবি আখতার হোসেনের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামী সপ্তাহে সরকার গঠনের ঘোষণা দিতে পারেন গাদি আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


আগামী সপ্তাহে সরকার গঠনের ঘোষণা দিতে পারেন গাদি আইজেনকোট

ইসরাইলে নতুন সরকার গঠনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরোধী জোটের নেতা গাদি আইজেনকোট। তিনি আগামী সপ্তাহের মধ্যে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে সরকার গঠনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অবহিত করার পরিকল্পনা করছেন। এ তথ্যটি ইসরাইলি সংবাদমাধ্যম ওয়ালার এর একটি প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টি চলতি সপ্তাহের শেষ নাগাদ অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং কট্টরপন্থি অর্থোডক্স দলগুলোর সঙ্গে সরকার গঠন নিয়ে আলোচনা শেষ করার চেষ্টা করছে।

তবে, যদি এসব আলোচনা ব্যর্থ হয়, তাহলে আইজেনকোট সরকার গঠনের উদ্যোগ থেকে সরে আসবেন না। তিনি আরব দলগুলোর বাইরের সমর্থন নিয়ে একটি সংখ্যালঘু সরকার গঠনের পরিকল্পনা করছেন। এ জন্য তিনি প্রেসিডেন্টের কাছে সরকার গঠনের সময়সীমা বাড়ানোর আবেদনও করবেন না বলে ওয়ালার জানিয়েছে।

গত ৮ নভেম্বর আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়। প্রেসিডেন্ট হারজগ তাকে ২৮ দিনের সময়সীমা দেন। আগামী ৬ ডিসেম্বর তার এই সময়সীমা শেষ হবে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

তবে ইসরাইলের মৌলিক আইন অনুযায়ী, সরকার গঠনের বিষয়টি প্রেসিডেন্টকে জানালেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে না। প্রস্তাবিত মন্ত্রিসভা, সরকারের কর্মসূচি এবং মন্ত্রীদের দায়িত্ব বণ্টনের বিষয়গুলো নেসেটে উপস্থাপন করতে হবে। এরপর সাত দিনের মধ্যে পার্লামেন্টে আস্থা ভোটে জয়ী হতে হবে।

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে দৃঢ়প্রতিজ্ঞ আইজেনকোট। ওয়ালার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে নতুন সরকার গঠনে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। লিকুদ ও কট্টরপন্থি অর্থোডক্স দলগুলোর সঙ্গে আলোচনা সফল না হলেও তিনি বিকল্প পথে এগোতে চান।

তবে সরকার গঠনের আলোচনা বিলম্বিত হওয়ার পেছনে তার দুই গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিত্রের অবস্থানও ভূমিকা রাখছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট চান, লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা আগে যাচাই করা হোক।

অন্যদিকে, ইসরাইল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান সরকার গঠনের জোটে কট্টরপন্থি অর্থোডক্স দলগুলোকে যুক্ত করার সম্ভাবনা খতিয়ে দেখতে চান।

ওয়ালার ভাষ্য অনুযায়ী, আইজেনকোটের শিবির চলতি সপ্তাহের শেষ নাগাদ দুই পথেই আলোচনা শেষ করতে চায়। এরপর আগামী সপ্তাহের শুরুতে প্রেসিডেন্টকে সরকার গঠনে সফল হওয়ার বিষয়টি জানানো হতে পারে। অপ্রয়োজনীয়ভাবে আলোচনা দীর্ঘায়িত করা কিংবা সময় বাড়ানোর আবেদন না করার সিদ্ধান্ত নিয়েছে আইজেনকটের পরিবর্তনপন্থি জোট।

লিকুদ ও অর্থোডক্স দলগুলোর সঙ্গে আলোচনা ব্যর্থ হলে পরিবর্তনপন্থি জোটের দলগুলোকে নিয়ে সংখ্যালঘু সরকার গঠন করতে চান আইজেনকোট। এ ক্ষেত্রে নেসেটে আস্থা ভোটে আরব দলগুলোর আইনপ্রণেতাদের বাইরের সমর্থনের ওপর নির্ভর করবেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পৈতৃক ভিটায় ঢুকতে পারছেন না মালিক, চলাচলের রাস্তায় গোয়ালঘর ও বেড়া দিয়ে অবরুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


পৈতৃক ভিটায় ঢুকতে পারছেন না মালিক, চলাচলের রাস্তায় গোয়ালঘর ও বেড়া দিয়ে অবরুদ্ধ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গঙ্গারামপুর গ্রামে পৈতৃক সম্পত্তিতে নির্মিত পাকা বাসভবন থেকে বের হওয়ার রাস্তায় বেড়া ও গোয়ালঘর নির্মাণ করে বাড়ির পরিবারের চলাচলের পথ অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এতে চলার পথ বন্ধ হয়ে যাওয়ায় বাড়ির মালিক চরমভাবে বিপাকে পড়েছেন।

অভিযোগে জানা যায়, বেগনাই মৌজার গঙ্গারামপুর গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে মো. সুরুজ্জামান ক্রয়কৃত ও বাবার হিস্যা অনুযায়ী ৭ শতক জমির মালিক হন। ৭ শতক জমির মধ্যে বাড়ির সামনে ১ শতক জায়গা রেখে ৬ শতক জায়গার ওপর পাকা ভবন নির্মাণ করেন তিনি।

বাড়ির মালিক সুরুজ্জামান ঢাকায় কর্মরত থাকায় নিজ ভবন রেখে ঢাকায় চলে যান। ঢাকায় থাকার সুযোগে তারই ভাতিজা মৃত এশারত আলীর ছেলে হাসান গংরা ভবনের সামনে চলাচলের জন্য খালি রাখা ১ শতক জায়গার ওপর গোয়ালঘর ও বেড়া দিয়ে ঘর থেকে বের হওয়ার সকল রাস্তা বন্ধ করে দীর্ঘদিন ধরে অবরুদ্ধ করে রেখেছেন বলে অভিযোগ। এ বিষয়ে কথা বললে হাসান গংদের নারী-পুরুষরা নানা হুমকি-ধমকি ও মারপিট করতে উদ্যত হন বলেও অভিযোগে বলা হয়।

জায়গার মালিক সুরুজ্জামান বলেন, আমার বাবার দুই প্লটের জায়গা ছিল। এক প্লট বাড়ি, আরেক প্লট বাগানবাড়ি। আমি দুই প্লটের জায়গা চাচার নিকট হতে রেজিস্ট্রি বণ্টননামা করে নিই। যার হাল দাগ নং- ৪২৬ ও ৪৩২। এই দাগে বণ্টননামা সূত্রে ৭ শতক জায়গার ওপর ৬ শতক জায়গাতে পাকা ভবন নির্মাণ করি। বাকি ১ শতক জায়গা ভবনের সামনে চলাচল করতে রেখে দিই। আমার অনুপস্থিতিতে সামনের জায়গা বেদখল দিতে জোরপূর্বক গোয়ালঘর নির্মাণসহ ঘরের সামনের অংশে বাঁশ ও কাঠের বেড়া দিয়ে আমাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমার জায়গা খালি করতে দীর্ঘ দুই বছর ধরে ভাতিজা ও তার পরিবারসহ এলাকার মুরব্বিদের নিকট বিচার প্রার্থনা করি, কিন্তু প্রতিপক্ষরা আমার পৈতৃক বাড়ি থেকে বিতাড়িত করার অপকৌশলের ষড়যন্ত্রে মেতে উঠেছে।

এ বিষয়ে ভাতিজা হাসান গংরা বলেন, এই জায়গার ওপর রেকর্ড মামলা দায়ের করা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গোয়ালঘর সরাবেন না তারা।

এ বিষয়ে পাশের বাড়ির মালিক সিদ্দিক বলেন, সুরুজ্জামান জায়গা ছেড়ে না দিয়ে ভবন নির্মাণ করেছেন। ভবনের সামনের গোয়ালঘরের জায়গা হাসান গংদের।

এদিকে সুরুজ্জামান জায়গা বেদখল হতে উদ্ধার পেতে রায়গঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবার অবরুদ্ধ অবস্থা থেকে রেহাই ও তার চলাচলের ব্যবস্থা সচল রাখতে বাড়ির সামনের গোয়ালঘর ও বেড়া অপসারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় বাংলাদেশের জিএসপি সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখার সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


কানাডায় বাংলাদেশের জিএসপি সুবিধা ২০৩২ সাল পর্যন্ত অব্যাহত রাখার সুখবর

কানাডা বাংলাদেশের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেছে, যা বাণিজ্যক্ষেত্রে বাংলাদেশের জন্য একটি সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডার ষষ্ঠ দ্বিপক্ষীয় পরামর্শ সভায় এই বিষয়গুলি আলোচনায় আসে।

বৈঠকে জানানো হয় যে, বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫ সালের মধ্যে প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ বিলিয়ন কানাডীয় ডলার ছাড়িয়ে যাবে। একই সঙ্গে কানাডা স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের টেকসই উত্তরণ নিশ্চিত করতে জিএসপি সুবিধা বাড়ানোর পরিকল্পনা করছে।

সভায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে পাঁচ দশকের বেশি সময়ের সম্পর্ককে আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। এ সময় কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা।

এলডিসি উত্তরণের প্রক্রিয়ায় বাংলাদেশের প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের ওপর উভয় পক্ষের প্রতিনিধিরা গুরুত্বারোপ করেন। এ সময় কানাডা বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত বাজারসুবিধা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কানাডার দীর্ঘদিনের ভূমিকা বৈঠকে তুলে ধরা হয়। কানাডার পক্ষ থেকে জানানো হয় যে, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬ দশমিক ৩ বিলিয়ন কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা প্রদান করা হয়েছে।

এছাড়া, ২০২৬ সালের অক্টোবরে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সারাইয়ের বাংলাদেশ সফরের সময় ৪৫ মিলিয়ন কানাডীয় ডলারের সহায়তা ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়। বাংলাদেশের অগ্রাধিকার অনুযায়ী অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষি উদ্ভাবনে পারস্পরিক অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানানো হয়।

দুই দেশের মধ্যে দক্ষতা উন্নয়ন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, জ্ঞান বিনিময় এবং শিক্ষাক্ষেত্রে অংশীদারত্ব বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়। বৈঠকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু স্থান পায়।

রোহিঙ্গা সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশে ১২ লাখের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করে কানাডা। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা প্রদান করেছে বলেও জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ ২৫ নভেম্বর বন্ধ, ১৮ ডিসেম্বর চালু হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


আদানির বিদ্যুৎকেন্দ্রের একাংশ ২৫ নভেম্বর বন্ধ, ১৮ ডিসেম্বর চালু হবে

বার্ষিক সংস্কার কাজের জন্য বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির গোদ্দা বিদ্যুৎকেন্দ্রের একাংশ। বিদ্যুৎকেন্দ্রটি দুটি ইউনিট নিয়ে গঠিত, যেখানে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

এর মধ্যে ৮০০ ইউনিটের একটি কেন্দ্র ২৫ দিন বন্ধ থাকবে। এটি আগামী ১৮ ডিসেম্বর থেকে আবার চালু হবে।

একটি প্রেস বিজ্ঞপ্তিতে আদানি পাওয়ার এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, বার্ষিক সংস্কারের পরিকল্পনাটি পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী করা হয়েছে।

আদানি পাওয়ার এই বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এ কারণে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সময় নেয় প্রতিষ্ঠানটি।

একটিতে সংস্কার কাজ চললেও ৮০০ মেগাওয়াটের অপর ইউনিটটি স্বাভাবিকভাবে চলমান থাকবে। ফলে বিদ্যুৎকেন্দ্রটির অর্ধেক উৎপাদন বন্ধ থাকবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ঘণ্টার তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিদ্যুতের চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। সেখানে আদানি পাওয়ার ৯০১ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করেছে।

এদিকে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শীতের মৌসুমে বাংলাদেশে বিদ্যুতের চাহিদা কম থাকে। তাই আদানির বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ হলেও দেশে বিদ্যুৎ বিভ্রাটের কোনো শঙ্কা নেই। তবে যদি চাহিদা বৃদ্ধি পায়, তখন পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে বলে তারা মন্তব্য করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%