১০:২৬ পি.এম
সংসদ ভবন, ১৮ নভেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিকল্পিত আবাসিক এলাকা এবং স্যাটেলাইট টাউন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে ঢাকা ও অন্যান্য বড় শহরের জনসংখ্যার অতিরিক্ত চাপ কমানো এবং নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-১০-এর সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনিরের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।
মন্ত্রী উল্লেখ করেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পরিকল্পিত আবাসিক এলাকা ও স্যাটেলাইট টাউন গড়ে তোলার কাজ করছে। ঢাকা ও অন্যান্য মহানগরীর ওপর অতিরিক্ত জনসংখ্যার চাপ কমানোর জন্য জেলা ও উপজেলা শহরগুলোতে নাগরিক সুযোগ-সুবিধা, আধুনিক অবকাঠামো এবং জনসেবা সম্প্রসারণ করা হবে।
আরও পড়ুন: এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানালো জামায়াত
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের জন্য নিরাপদ, পরিবেশবান্ধব এবং মর্যাদাপূর্ণ আবাসন নিশ্চিত করা হবে।
মন্ত্রী আরও জানান, অপরিকল্পিত আবাসন গড়ে ওঠা রোধ, কৃষিজমি সংরক্ষণ, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সরকারের উদ্দেশ্য বাস্তবায়িত হবে।
মন্ত্রী বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যা ও দ্রুত নগরায়ণের চ্যালেঞ্জ মোকাবিলায় সুপরিকল্পিত, আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর এলাকা গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগ সহায়ক হবে।
তিনি জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন অন্যান্য উন্নয়ন কর্তৃপক্ষ পরিকল্পিত নগরায়ন ও আবাসন সুবিধা সম্প্রসারণের জন্য আধুনিক আবাসন প্রকল্প ও স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের কাজ করছে।
আরও পড়ুন: ভোটের রায় বাস্তবায়নে লং মার্চ করেছি, সরকার বাধ্য করলে হরতাল-অবরোধ করবো: ছাত্রশিবির সভাপতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন