ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সাগরকন্যা কুয়াকাটাকে পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ


সাগরকন্যা কুয়াকাটাকে পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার উদ্যোগ

দেশের আকর্ষণীয় পর্যটনকেন্দ্র সাগরকন্যা কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করেছে কুয়াকাটা পৌরসভা। এই লক্ষ্যে প্লাস্টিক পুনর্ব্যবহার (রিসাইক্লিং) ও সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বিষয়ে অংশীজনদের নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা কুয়াকাটার সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে বিএনপি নেতার ক্ষোভ: ২০ মিনিটের বক্তব্য কেটে ৩০ সেকেন্ড ছড়িয়ে অপপ্রচার

সভায় সভাপতিত্ব করেন কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসীন সাদেক। সভায় সাংবাদিক মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপি'র সহ-সভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার ও নাজমা বেগম উপস্থিত ছিলেন।

এছাড়া উত্তরণ, গুড নেইবারস, আবাস, গ্রাম বাংলা-সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধিরা সভায় অংশ নেন।

বক্তারা সভায় বলেন, প্লাস্টিক বর্জ্য বর্তমানে উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে সমুদ্র সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং সামুদ্রিক প্রাণী ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিশেষ করে পর্যটননির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি।

তারা আরও বলেন, প্লাস্টিক দূষণ রোধে স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। বর্জ্য উৎপত্তিস্থল থেকেই পৃথকীকরণ, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক বর্জ্য ফেলা, পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহ এবং জনসচেতনতা বাড়ানোর মাধ্যমে এ দূষণ অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।

আরও পড়ুন: বরিশাল শিক্ষা বোর্ডে ১ ডিসেম্বর শুরু হচ্ছে বিশেষ সম্পূরক পরীক্ষা

আয়োজকরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার ২ লাখ ৯৫ হাজার টন সার কেনার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০২ পি.এম


সরকার ২ লাখ ৯৫ হাজার টন সার কেনার পরিকল্পনা

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : কৃষি খাতে ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য সরকার ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারসহ মোট ২ লাখ ৯৫ হাজার টন সার কেনার জন্য পৃথক প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে।

আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৩তম সভায় এই প্রস্তাবগুলোর অনুমোদনের সুপারিশ করা হয়।

মোট সার কেনার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ১ লাখ ৫৫ হাজার টন ইউরিয়া, ৮০ হাজার টন ডিএপি এবং ৬০ হাজার টন টিএসপি।

প্রস্তাব অনুযায়ী, কৃষি মন্ত্রণালয় মরক্কোর প্রতিষ্ঠান ওসিপি নিউট্রিক্রপস এস.এ থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ১০ম লটের ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব করেছে। এই আমদানির জন্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৪৪ কোটি ১৮ লাখ টাকা। প্রতি টনের দাম হবে ৬৫৬ দশমিক ৬৭ মার্কিন ডলার।

একই প্রতিষ্ঠান থেকে ১১তম লটের আরও ৩০ হাজার টন টিএসপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৪৪ কোটি ৯৪ লাখ টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৬৫৬ দশমিক ৩৩ ডলার।

এছাড়া, একই প্রতিষ্ঠান থেকে ঐচ্ছিক ৬ষ্ঠ লটের ৪০ হাজার টন এবং নিশ্চিত ৮ম লটের আরও ৪০ হাজার টন ডিএপি সার আমদানির প্রস্তাব করা হয়েছে। প্রতিটি চালানের জন্য ব্যয় ধরা হয়েছে ৪২৩ কোটি ৭৯ লাখ টাকা। প্রতি টনের দাম হবে ৮৫১ দশমিক ৬৭ ডলার।

এছাড়া, শিল্প মন্ত্রণালয় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৯ম লটে (ঐচ্ছিক প্রথম লট) ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব করেছে। এতে ব্যয় হবে ২১৪ কোটি টাকা। প্রতি টনের দাম হবে ৪৩২ দশমিক ৫০ ডলার।

একই প্রতিষ্ঠান থেকে ১০ম লটে (ঐচ্ছিক দ্বিতীয় লট) আরও ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২১৪ কোটি ৪ লাখ টাকা। প্রতি টনের দাম হবে ৪৩০ দশমিক ৮৩ ডলার।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব থেকে ৪৫ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ২৮৯ কোটি ৯৩ লাখ টাকা। প্রতি টনের দাম হবে ৫১৯ দশমিক ১৭ ডলার।

পাশাপাশি, বাংলাদেশের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় হবে ১৫৩ কোটি ৯ লাখ টাকা। ব্যাগিং চার্জ প্রতি টনে ৫ ডলারসহ প্রতি টনের দাম হবে ৪১০ দশমিক ৮৭৫ ডলার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


কুষ্টিয়ায় এমপি আমির হামজার বিচারের দাবিতে নারীদের বিক্ষোভ

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ার সচেতন নাগরিক সমাজের নারী নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

বিক্ষোভ মিছিলটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক নারী অংশগ্রহণ করেন। সমাবেশে ‘নারী লিপ্সু, চরিত্রহীন, মিথ্যাবাদী ও লম্পটের বিচার চাই’ এবং ‘আমির হামজার দুই গালে, জুতা মারো তালে তালে’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল।

সমাবেশে বক্তারা গত ৬ নভেম্বর নারী ঘটিত কথোপকথন নিয়ে অভিযোগ তুলে আমির হামজা সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানান। বক্তারা বলেন, ওই অডিওতে আমির হামজার কন্ঠে স্পষ্ট শোনা গেছে "আমি ভুল করেছি" সেই সঙ্গে বিভিন্ন ধরনের চ্যাটিংয়ের স্ক্রিনশটও তারা দেখেছেন। একজন জনপ্রতিনিধি হিসেবে মুফতি আমির হামজার কাছ থেকে নারীদের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত। কিন্তু বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠানে নারীদের নিয়ে তার বক্তব্য ও মন্তব্য অসম্মানজনক। এসব বক্তব্য নারীদের মর্যাদা ও সম্মানকে ক্ষুণ্ন করছে। নারীদের নিয়ে এ ধরনের মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বক্তারা আরও বলেন, নারী সমাজকে অসম্মান করে কেউ জনপ্রতিনিধির দায়িত্ব পালন করতে পারেন না। নারীরা সমাজের অর্ধেক জনগোষ্ঠী। তাদের সম্মান ও মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। একজন সংসদ সদস্যের কাছ থেকে দায়িত্বশীল ও শালীন বক্তব্য প্রত্যাশা করেন তারা। তাই মুফতি আমির হামজার বক্তব্যের বিষয়ে যথাযথ তদন্ত করে তাকে জবাবদিহির আওতায় আনার দাবি জানান বক্তারা।

সমাবেশ থেকে সংসদ সদস্য হিসেবে তার পদত্যাগ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একই সঙ্গে নারীদের নিয়ে অসম্মানজনক বক্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক কুমকুম রহমান, সদস্য সচিব লতিফা আক্তার রোজী, নারী নেত্রী নীলুফা, মল্লিকা বেগম তানিয়াসহ সংগঠনের অন্যান্য নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়ি অঞ্চলের ই-কমার্স খাতের উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


পাহাড়ি অঞ্চলের ই-কমার্স খাতের উন্নয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গামাটি, ১২ নভেম্বর, ২০২৬ : আজ জেলার মধ্যে ‘হিল ই-কমার্স সফটওয়্যার এর টেকনিক্যাল রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালাটি জেলা পরিষদ কর্তৃক আয়োজিত হয় এবং বৃহস্পতিবার সকালে জেলা পরিষদ এনেক্স ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম।

কর্মশালাটির সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার। এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মুহাম্মদ রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য অ্যাড. মামুনুর রশিদ মামুনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কর্মশালাটিতে প্রযুক্তিগত বিভিন্ন দিক ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:০৩ পি.এম


সৌদি আরবের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন আলোচনা

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরব তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করছে। মার্কিন গবেষকরা রিয়াদ প্রদেশের আল-দুওয়াদিমি স্থানে অবস্থিত একটি ক্ষেপণাস্ত্র কারখানার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করেছেন। মূলত, উন্নত প্রযুক্তির কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র তৈরি করাই সম্প্রসারণের প্রধান উদ্দেশ্য, যা অধিক ভারী বিস্ফোরক বা পেলোড বহন করতে সক্ষম এবং দীর্ঘ পথ পাড়ি দিতে পারে।

চীনের সহায়তা এবং নিজেদের মতো অস্ত্র তৈরির উদ্যোগের মাধ্যমে সৌদি আরব ১৯৮০-এর দশক থেকে চীনের সাথে ক্ষেপণাস্ত্র সম্পর্ক গড়ে তুলেছে। পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে এই ধরনের প্রযুক্তির প্রসার ঘটাতে চায়নি, ফলে সৌদি আরব গোপনে চীনের কাছ থেকে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে। অতীতে চীন থেকে ডিএফ-৩ এবং ডিএফ-২১ এর মতো ক্ষেপণাস্ত্র কেনার পর, ২০২১ সাল থেকে রিয়াদ চীনা সহায়তায় নিজেদের দেশে ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে। বিশ্লেষকদের মতে, বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজেদের নিরাপত্তায় সম্পূর্ণ আত্মনির্ভরশীল হওয়াটাই দেশটির মূল লক্ষ্য।

সৌদি আরব এতদিন মূলত মার্কিন যুদ্ধবিমানের ওপর নির্ভরশীল ছিল, তবে শত্রু দেশের আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে বিমান দিয়ে দূরপাল্লার হামলা চালানো বেশ কঠিন ও ঝুঁকিপূর্ণ। গত সেপ্টেম্বর মাসে ইয়েমেনে সৌদি বাহিনীর পক্ষ থেকে চীনা প্রযুক্তির একটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের লক্ষণ দেখা গেছে। এটি বোঝায় যে, এসব ক্ষেপণাস্ত্র কেবল ভীতি প্রদর্শনের জন্য নয়, বরং সরাসরি যুদ্ধের মাঠেও ব্যবহার করা শুরু হয়েছে। ফলে বিমানবাহিনীর পুরোনো দুর্বলতাগুলো কাটিয়ে দূরপাল্লার শক্তিশালী আঘাত হানতে এই ক্ষেপণাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই আধুনিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডার গড়ে তোলার পেছনে প্রধান উদ্দেশ্য হলো আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিপরীতে নিজেদের অবস্থান শক্তিশালী করা। কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রগুলো দীর্ঘ সময় ধরে যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা যায়, যা শত্রুর আকস্মিক আক্রমণ প্রতিহত করতে সহায়তা করে। এছাড়া, ভবিষ্যতে পাকিস্তানসহ অন্য কোনো মিত্রের সহায়তায় সৌদি আরব যদি পারমাণবিক শক্তি অর্জন করে, তবে এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোই হতে পারে সেই অস্ত্র বহনের সবচেয়ে কার্যকর মাধ্যম। সব মিলিয়ে, নিজেদের তৈরি এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে মার্কিন শক্তির ওপর নির্ভরতা কমিয়ে সৌদি আরব নিজেদের দরকষাকষির ক্ষমতা আরও বাড়াতে চাচ্ছে।

সূত্র: মিডলইস্ট আই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%