ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

মানিকগঞ্জে জবির বাসে হামলা ও ভাঙচুর, ৫ জন আহত


মানিকগঞ্জে জবির বাসে হামলা ও ভাঙচুর, ৫ জন আহত

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও স্টাফ পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাসে অতর্কিত হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসে থাকা অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনের কাজে ব্যবহৃত বাসটি (ঢাকা মেট্রো-স ১৪-০১৯৪) সিংগাইরের দিকে যাচ্ছিল। বাসটি পথিমধ্যে ঢাকার হেমায়েতপুর এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা খায়। এ সময় অটোরিকশায় থাকা যাত্রী মো. কাউসারের সঙ্গে বাসের যাত্রীদের মধ্যে কথা-কাটা-কাটির সৃষ্টি হয় এবং ধাক্কাধাক্কি হয়। অভিযুক্ত কাউসার সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের ছেলে। পরে বাসটি সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে সেখানে কাউসার এবং অজ্ঞাত ৩-৪ জন ব্যক্তি গ্যাসের পাইপ দিয়ে বাসটিতে হামলা চালান। এ হামলায় বাসটির জানালার কাচ ভাঙচুর করা হয়। হামলায় বাসে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রিনোলজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিম্বি আক্তার এবং ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী পূর্ণিমা আক্তারসহ পাঁচজন আহত হন। আহতদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। এ বিষয়ে ভূমদক্ষিণ স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, 'হেমায়েতপুর থেকে অটোরিকশায় আসার পথে আমার ছেলে কাউসারের সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাসের স্টাফ ও শিক্ষার্থীরা আমার ছেলে কাউসারকে মারধর করেন। পরে আমার ছেলে রেগে গিয়ে কয়েকজন সহযোগীকে নিয়ে বাসটির কয়েকটি কাচ ভাঙচুর করে।' সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, 'বাস ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশ্ববিদ্যালয় থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হবে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৫ দিন পর গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য বের করল পিবিআই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৪ পি.এম


১৫ দিন পর গৃহবধূ হত্যাকাণ্ডের রহস্য বের করল পিবিআই

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘটে যাওয়া চাঞ্চল্যকর গৃহবধূ তানিয়ার হত্যার ১৫ দিনের মাথায় রহস্য উদ্‌ঘাটনের কাজ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভাব-অনটন নিয়ে কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ রয়েছে স্বামী মো. সোহাগ মিয়া ওরফে জুলহাসের উপর।

মঙ্গলবার (১১ আগস্ট) ভোরের দিকে, ফতুল্লার সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস থেকে।

পিবিআইয়ের তদন্তে জানা যায়, পরিবারের অভাব-অনটন নিয়ে স্বামী সোহাগের সঙ্গে স্ত্রী তানিয়ার মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে সোহাগ তানিয়াকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে। মৃত্যুর পর, তানিয়ার নাকে থাকা স্বর্ণের নাকফুলটি খুলে নেন সোহাগ। এরপর, ঘরের দরজার বাইরে থেকে তালা দিয়ে নিজের মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান তিনি।

গত ২৬ জুলাই সকালে, স্বামী সোহাগ নিহত তানিয়ার খালা মোছা. নাছিমা আক্তারের বাসায় যান। তানিয়া গার্মেন্টসে গেছে বলে জানিয়ে তিনি ঘরের চাবিটি খালার কাছে দেন এবং দুপুর ১টার দিকে সেটি তানিয়ার কাছে পৌঁছে দিতে বলেন। পরে, নাছিমা আক্তার তানিয়ার কর্মস্থলে গিয়ে জানতে পারেন যে, তিনি সেদিন কাজে যাননি। এরপর, তানিয়ার বাসায় গিয়ে দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে, বাড়িওয়ালার পরিবারের সদস্যদের উপস্থিতিতে তালা খুলে ঘরে প্রবেশ করলে তানিয়ার মৃতদেহ পাওয়া যায়।

এ ঘটনায় নিহতের খালা মোছা. নাছিমা আক্তার গত ১০ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর, পিবিআই নারায়ণগঞ্জ জেলা স্ব-উদ্যোগে মামলাটির তদন্তভার গ্রহণ করে।

পিবিআই জানিয়েছে, গ্রেফতার জুলহাস ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে আর কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


জবি প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অধ্যাপক আজম খান

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার কারণে অনুপস্থিত থাকায় প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আজম খান।

মঙ্গলবার রাতে এই বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিনের অসুস্থতা এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদনের প্রেক্ষিতে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আজম খানকে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত প্রক্টরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

বিজ্ঞপ্তির আরো একটি উল্লেখযোগ্য পয়েন্ট হলো, এই আদেশ ১২/০৮/২০২৬ তারিখ থেকে কার্যকর হবে। অধ্যাপক মো. আজম খান বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাদি পাওয়ার অধিকারী হবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে তথ্য পাওয়া যায় যে, ৪ আগস্ট শিবির ও ছাত্রদলের সংঘর্ষের পর বর্তমান প্রক্টরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা এবং সমালোচনা প্রকাশ পাচ্ছিল। তখন তাকে সরিয়ে দেওয়ার গুঞ্জনও ওঠে। এর পরবর্তী সময়ে গতকাল রাতে হঠাৎ তিনি মাইল্ড স্ট্রোক করেন এবং গুরুতর অবস্থায় ঢাকা শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ফলে আজ অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. আজম খানকে অতিরিক্ত প্রক্টরের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠক আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে বৈঠক আহ্বান

ঢাকা, ১১ আগস্ট, ২০২৬ : রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ উপলক্ষে ২০ আগস্ট বৃহস্পতিবার বেলা ২টায় সংসদ-সদস্যদের জন্য বৈঠক আহ্বান করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬-এর নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন আজ এই সংক্রান্ত নোটিশ জারি করেন।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ধারা ৫(৩)-এ প্রদত্ত ক্ষমতাবলে এবং স্পিকারের সঙ্গে আলোচনা করার পর এ বৈঠক আহ্বান করা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, 'রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোটগ্রহণের দিন আগামী ২০ আগস্ট, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার বেলা ২টায় রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সংসদ-সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে।'

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে আজ এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ৬ আগস্ট জারি করা নির্বাচন কমিশন সচিবালয়ের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের জন্য সংসদ-সদস্যদের এই বৈঠক আহ্বান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৪ পি.এম


নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।  সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের আশা, ৯ম জাতীয় পে-স্কেলের দ্রুত গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের দাবিতে এই সম্মিলিত উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর শুভেচ্ছা স্মারকলিপিটি প্রদান করা হয়।

এই সংগঠনের সদ্য গঠিত ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপি জমা দেওয়া হয়। এখানে প্রধানমন্ত্রীকে নবগঠিত কমিটির পক্ষ থেকে অভিনন্দনসহ শুভেচ্ছা জানানো হয়েছে এবং সরকারি কর্মচারীদের বর্তমান জীবনযাত্রার ব্যয় ও আর্থিক দুর্দশার কথা তুলে ধরা হয়েছে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ২০১৫ সালে ৮ম জাতীয় পে-স্কেল কার্যকর হওয়ার পর দীর্ঘ সময় পার হয়েছে। এই সময়ে দ্রব্যমূল্য, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা সহ জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। অথচ নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পায়নি।

ফলে ২২ লাখ সরকারি চাকুরিজীবীর পরিবারে চরম হতাশা এবং অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। নেতৃবৃন্দের দাবি, দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা উচিত।

এর আগে, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির ‘কাউন্সিল-২০২৬’ অধিবেশনে বাংলাদেশ রেলওয়ের জনাব আবদুল মালেককে সভাপতি এবং ক্রীড়া অধিদপ্তরের জনাব আশিকুল ইসলামকে মহাসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব এবং বাংলাদেশ সচিবালয় সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার জনাব আবদুল খালেক আনুষ্ঠানিকভাবে এই নতুন কমিটি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%