ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধা থেকে ঢাকায় বাবা-ছেলের ঐতিহাসিক পদযাত্রা


বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধা থেকে ঢাকায় বাবা-ছেলের ঐতিহাসিক পদযাত্রা

গাইবান্ধার ব্রহ্মপুত্র-যমুনা নদীর ওপর বালাসী-বাহাদুরাবাদ ঘাটে সেতু নির্মাণের দাবিতে ব্যতিক্রমী পদযাত্রায় নেমেছেন গাইবান্ধার এক বাবা-ছেলে। ‘আলোকিত বাংলার স্বপ্নযাত্রা, আমরা করব জয়’—এই স্লোগানকে সামনে রেখে ১৯ দিনে প্রায় ১ হাজার কিলোমিটার পথ পায়ে হেঁটে একের পর এক জেলা পাড়ি দিয়ে ঢাকায় পৌঁছেছেন তারা।

পদযাত্রায় অংশ নেওয়া দুজন হলেন গাইবান্ধা সদর উপজেলার সাদেক চত্বর এলাকার বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্যারা কমান্ডো অনারারি ক্যাপ্টেন সাদেক আলী সরদার এবং তার ছেলে উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান।

গত ১৬ আগস্ট গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট থেকে তাদের এই ৭৫তম মিশন শুরু হয়। পদযাত্রাকালে তারা জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, বেনাপোল স্থলবন্দর, সাতক্ষীরা স্থলবন্দর, খুলনা, নড়াইল, গোপালগঞ্জ ও ফরিদপুরসহ রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের ২০টি জেলা অতিক্রম করে ঢাকায় পৌঁছান।

আরও পড়ুন: রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত

দীর্ঘ পথ অতিক্রম শেষে শুক্রবার (১১ আগস্ট) বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নেন তারা। এতে রাজধানীতে বসবাসরত উত্তরবঙ্গের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় ও সেতু ভবনে স্মারকলিপি প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছেন।

বাবা-ছেলের বলেন বালাসী-বাহাদুরাবাদ ঘাটে সেতু নির্মাণ কেবল গাইবান্ধাবাসীর নয়, পুরো উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। এ সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যে নতুন দিগন্তের সূচনা ঘটবে।

উদ্যোক্তা মোস্তাফিজুর রহমান জানান, উত্তরবঙ্গের দীর্ঘদিনের বঞ্চনা নিরসন ও সেতুর যৌক্তিক দাবিটি সরকারের শীর্ষ পর্যায়ে পৌঁছে দিতেই তাদের এই দীর্ঘ পদযাত্রা। বিভিন্ন জেলায় অবস্থানকালে স্থানীয় বাসিন্দারা বাবা-ছেলের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং দাবির প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীর ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি আগামীকাল ফেনী আসছেন কৃষিমন্ত্রী: মো: আমিন উর রশিদ

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


ফেনীর ফুলগাজীতে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি আগামীকাল ফেনী আসছেন কৃষিমন্ত্রী: মো: আমিন উর রশিদ

আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী উপজেলা সফরকে সামনে রেখে পূর্ব প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে কাল শনিবার (১১ সেপ্টেম্বর) ফেনী আসছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মন্ত্রীর একান্ত সচিব মো. খোরশেদ আলম স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য জানা গেছে।
সফর সূচি অনুযায়ী, কাল সকাল সাড়ে ৯টায় মন্ত্রী কুমিল্লার নিজ বাড়ি থেকে ফেনীর উদ্দেশ্যে রওনা দেবেন। সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের জন্য নির্ধারিত কর্মসূচির প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করবেন।
এরপর দুপুর ১২টায় ফেনী সার্কিট হাউসে প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষ্যে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন মন্ত্রী। এদিন বিকেল ৫টায় তিনি ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
সফরকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে থাকবেন বলে সরকারি সফরসূচিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৯ সেপ্টেম্বর রাতে প্রধানমন্ত্রীর ফুলগাজী সফরের প্রস্তুতি ও অগ্রগতি সরেজমিনে দেখতে ফুলগাজী পাইলট উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিভিন্ন কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগামীকাল কুড়িগ্রামে আসছেন চরমোনাই পীর, থাকছে তিন উপজেলায় নানা কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ পি.এম


আগামীকাল কুড়িগ্রামে আসছেন চরমোনাই পীর, থাকছে তিন উপজেলায় নানা কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার (১২ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সফরে আসছেন। সফরকালে জেলার রাজারহাট, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

সফরসূচি অনুযায়ী, শনিবার দুপুরে রাজারহাট উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

এরপর বিকেলে নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি। পথসভা শেষে ভূরুঙ্গামারীতে আয়োজিত ওয়াজ মাহফিলে বয়ান পেশ করার কথা রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীরের।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে এসব কর্মসূচির তথ্য জানা গেছে। চরমোনাই পীরের কুড়িগ্রাম সফরকে ঘিরে রাজারহাট, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণপুরে পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমপির ডিও লেটার

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


নারায়ণপুরে পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এমপির ডিও লেটার

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সীমান্তবর্তী ও দুর্গম নারায়ণপুর ইউনিয়নে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দেওয়া ওই ডিও লেটারে নারায়ণপুর ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা ও সীমান্তবর্তী এলাকার নিরাপত্তার বিষয়টি তুলে ধরে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে।

ডিও লেটারে বলা হয়, নারায়ণপুর ইউনিয়নটি একটি বিস্তীর্ণ ও দুর্গম চরাঞ্চল। ইউনিয়নটির আয়তন প্রায় ৪৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৬৩ হাজার। ভোটার সংখ্যা প্রায় ১৬ হাজারের অধিক। ইউনিয়নটির তিন দিকই সীমান্তবর্তী এলাকা হওয়ায় নিরাপত্তার দিক থেকে এর বিশেষ গুরুত্ব রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দুর্গম চরাঞ্চলে মানুষের চলাচলে বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। ইউনিয়নের একাধিক স্থানে নৌপথে যাতায়াত করতে হয়। ফলে কোনো অপরাধ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত পুলিশি সহায়তা পাওয়া কঠিন হয়ে পড়ে।

এ অবস্থায় নারায়ণপুর ইউনিয়নের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত, অপরাধ প্রতিরোধ, মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত আইনগত সহায়তা নিশ্চিত করতে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি স্থাপন জরুরি বলে ডিও লেটারে উল্লেখ করা হয়েছে।

এতে নারায়ণপুর ইউনিয়নের দুর্গমতা, সীমান্তবর্তী অবস্থান ও বিপুল জনগোষ্ঠীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ইউনিয়নটিতে একটি পূর্ণাঙ্গ পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমলনগরে ১০ দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

‎শোরাফ উদ্দিন,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


কমলনগরে ১০ দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী

‎কমলনগরে ১০ দিন ধরে নিখোঁজ মাদরাসা শিক্ষার্থী মো. আকরাম নামে ১২ বছর বয়সী এক মাদরাসা ছাত্র ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে। আকরামের  খোঁজে থানায় জিডিও করেছেন তার মা মাহফুজা বেগম।
‎
‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত পর্যন্ত আকরামকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কোথাও তার সন্ধান পেলে কমলনগর থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছেন পরিবার। এর আগে ২ সেপ্টেম্বর সকালে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরবসু গ্রামের বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। আকরাম স্থানীয় চর বসু মাদরাসার ছাত্র ও একই এলাকার জলিলের ছেলে।
‎
‎নিখোঁজ আকরামের মা মাহফুজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ঘটনার দিন ভোরে আকরাম নামাজ পড়তে ওঠে। পরে তাকে ২০ টাকা দিলে সে বিস্কুট কিনে এনে খায়। এরপর সে বাড়ি থেকে মাদরাসায় গিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। নোয়াখালী ও লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় তাকে খোঁজ করেও পাইনি। আত্মীয়-স্বজনদের বাড়িতেও সে যায়নি।
‎
‎নিখোঁজ আকরামের বাবা  বলেন, ১০ দিন ধরে আকরামকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথাও তাকে দেখলে কমলনগর থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। তার শোকে আমার স্ত্রী অনবরত কান্না করে যাচ্ছেন।
‎

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%