ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মন্দির ও গ্রামের রাস্তাঘাট শতভাগ উন্নয়ন নিশ্চিত করবে এমপি মোশারফ


মন্দির ও গ্রামের রাস্তাঘাট শতভাগ উন্নয়ন নিশ্চিত করবে এমপি মোশারফ
 
বগুড়ার নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় রাসপুঁজা অনুষ্ঠান পরিদর্ষন কালে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম বাবু বলেছেন, মন্দীর ও গ্রামের রাস্তাঘাট শতভাগ উন্নয়ন নিশ্চিত করবে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। 
 
মঙ্গলবার (২৪শে নভেম্বর) সন্ধায় উপজেলার কল্যান নগর গ্রামে আয়োজিত রাস পুঁজা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় সম্প্রদায়টির আবেদন হিন্দুপাড়ার গুরুত্বপূর্ন রাস্তা পাকা করন সহ মন্দিরে বিশেষ অনুদান বিষয়টি এমপি মহোদয় নিশ্চিত করেছেন বলেও মাইকে ঘোষনা দেয়া হয়। সেই সাথে হিন্দু সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনারা যে আকাংখা নিয়ে আলহাজ্ব মোশারফ হোসেন কে এমপি নির্বাচিত করেছেন তিনি আবশ্যই তা পূরন করবেন। 
 
এসময় উপস্থিত ছিলেন, অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হাসান, পুঁজা মন্ডবের সভাপতি কার্তিক চন্দ্র মহন্ত, সেক্রেটারী বিকাশ চন্দ্র মহন্ত, ওয়াড বিএনপি নেতা আবুল কালাম আজাদ, রেজাউল করিম, পুঁজা কমিটির সদস্য বাবলু চন্দ্র মহন্ত, আমকমল মহন্ত, ঝন্টু মহন্ত, আন্টু মহন্ত, দিলীপ মহন্ত প্রমূখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় এসআরবি’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সোহেল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


কুমিল্লায় এসআরবি’র অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সোহেল গ্রেফতার

কুমিল্লা, ২৫ নভেম্বর, ২০২৬ : এসআরবি-১১ কর্তৃক জেলার ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আজ বুধবার সকালে এই তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন এসআরবি-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।

এসআরবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল সদর দক্ষিণ মডেল থানার জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালায়। এসময় ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. সোহেল (৩৫) গ্রেফতার হন।

গ্রেফতার হওয়া সোহেল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাল্লা গ্রামের আবুল হোসেনের পুত্র।

এসআরবি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংশ্লিষ্ট মামলায় আদালতের রায় ঘোষণার পর সাজা এড়াতে সোহেল আত্মগোপনে চলে যান। এরপর থেকে তিনি বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে গ্রেফতার এড়িয়ে চলছিলেন।

গ্রেফতার আসামির বিরুদ্ধে ঘোষিত সাজা কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদিতে হামলার ঘটনায় ভারতের কঠোর বার্তা, নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


সৌদিতে হামলার ঘটনায় ভারতের কঠোর বার্তা, নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

ভারতের পক্ষ থেকে সৌদি আরবের রিয়াদ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট টাওয়ারে হুথিদের হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানানো হয়েছে। হামলায় দুই ভারতীয় নাগরিক আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং ভারত সরকার অবিলম্বে হামলা বন্ধের জন্য আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, "এ ধরনের হামলা বেসামরিক মানুষের জীবনকে গুরুতর ঝুঁকির মুখে ফেলে।" এটি সৌদি আরবের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে বলেও জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, "এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।" ভারতের পক্ষ থেকে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করা হয়েছে। এ ছাড়া, সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের অব্যাহত সমর্থনের কথাও বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশ্বরদীর শাহিনের টপ লেডি পেঁপে চাষে বৃষ্টি-হাওয়ার ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


ঈশ্বরদীর শাহিনের টপ লেডি পেঁপে চাষে বৃষ্টি-হাওয়ার ক্ষতি

পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামে জাতীয় পদক প্রাপ্ত কৃষক শাহিনুজ্জামান শাহিনের পেঁপে বাগানে বৃষ্টি ও বাতাসের কারণে গাছ ভেঙে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

পেঁপে বাগানে গিয়ে দেখা যায়, প্রতিটি গাছে প্রচুর পরিমাণে ফলন এসেছে। শ্রমিকরা বাজারজাত করার জন্য পেঁপে সংগ্রহ করছেন। নতুনভাবে তিন বছর ধরে তিনি টপ লেডি জাতের পেঁপে বাগান করেছেন। পেঁপের পাশাপাশি সাথী ফসল হিসেবে মরিচ, কলা, কাকরসহ বিভিন্ন শাক-সবজি চাষ করেছেন তিনি।

পেঁপে চাষি শাহিনুজ্জামান শাহিন সাহাপুরের মহাদেবপুর গ্রামের ইমান সরদারের ছেলে। পেঁপে চাষের পাশাপাশি তিনি পেঁয়াজ, গাজর, বেগুন, মুলা, কলা ও ক্যাপসিকাম চাষ করেন। এরই মধ্যে সফল চাষি হিসেবে ২০২৩ সালে কৃষিতে জাতীয় পদক অর্জন করেন।

শাহিন বলেন, “ছয় বিঘা জমিতে টপ লেডি জাতের পেঁপে চাষ করেছি। এতে প্রায় ৫ লক্ষ টাকা খরচ হয়েছে। বাগান পরিচর্যা, আগাছা পরিষ্কার, সার প্রয়োগ ও শ্রমিক খরচে প্রতি বছর ব্যয় হয় প্রায় পাঁচ লক্ষ টাকা। সাথী ফসল বিক্রি করে পরিচর্যার ব্যয় অনেকটাই ফেরত আসে। বাগানে টপ লেডি জাতের পেঁপে চাষ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “টপ লেডি জাতের পেঁপে সুস্বাদু বাজারে চাহিদা অনেক বেশি দামও ভালো পাওয়া যায়। এবার গাছে ফলনও এসেছিল বেশ ভালো। ইতোমধ্যে বাগান থেকে প্রায় দুই লক্ষ টাকার পেঁপে বিক্রি করেছি। ধারণা করেছিলাম ছয় বিঘার বাগান থেকে ৩০ লক্ষ টাকার পেঁপে বিক্রি হবে। কিন্তু বৈরী আবহাওয়া বৃষ্টি ও বাতাসে বাগানের বেশির ভাগ পেঁপে গাছের মাথা ভেঙে গেছে। এতে আমার ব্যাপক ক্ষতি হয়েছে।”

উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মাসুদ রানা বলেন, “মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাওয়ায় এখন দেশে পেঁপের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে।” তিনি আরও বলেন, “খরাকালীন চৈত্র-বৈশাখে পেঁপের চাহিদা বেশি থাকায় দামও বেড়ে যায়। কৃষক শাহিনুজ্জামান শাহিনকে বিএডিসির সেচ বিভাগ থেকে সৌরশক্তি চালিত ডাগওয়েল (পাতকুয়া) সরবরাহ করায় খরা মৌসুমসহ কখনোই গাছে পানির সমস্যা হচ্ছে না। যে কারণে তিনি সব সময় ভালো ফলন পেয়ে লাভবান হচ্ছেন।”

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন বলেন, “জাতীয় পদপ্রাপ্ত কৃষক শাহিন ছয় বিঘা জমিতে টপ লেডি জাতের পেঁপে চাষ করেছেন। টপ লেডি জাতের পেঁপে খেতে মজা এবং সুস্বাদু। বাজারে এই পেঁপের ব্যাপক চাহিদা রয়েছে। অন্য জাতের পেঁপের চেয়ে কৃষক তুলনামূলক দাম একটু বেশি পেয়ে থাকে। শাহিনের বাগানে পেঁপে গাছে প্রচুর ফল ধরেছিলো। ফলের ভারে বাতাসে কিছু গাছের মাথা ভেঙে গিয়েছে। অবশিষ্ট গাছে খুটি দিতে বলেছি। এছাড়া উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষনিক কৃষকদের কারগরি পরামর্শ দিয়ে যাচ্ছি যেন নির্বিঘ্নে চাষ করতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


কেন ক্রসফায়ারে হয়েছিল, মরহুম মমিনুল্লাহ ডেবিট জানতে চায় নারায়ণগঞ্জবাসী

ভালোবাসা আর এক নাম মমিনউল্লাহ ডেবিড,নারায়নগঞ্জে বর্তমান ক্ষমতাসীন ওসমান গংদের মূর্তীয়মান আতংক ছিল তৎকালীন (২০০১-২০০৪) জেলা যুবদলের সভাপতি মমিন উল্লাহ ডেভিড। যিনি সাইনবোর্ডে হাসিনার গাড়ীবহর আটকে দিছিল। আমি যতটুকু জানি বিএনপির ২ জন নেতাই হাসিনার গাড়ি বহর আটকে ফিরে যেতে বাধ্য করেছিল। (১) পাবনার শিমুল বিশ্বাস, (২) নারায়ণগঞ্জের ডেভিড। লীগের প্র্রভাবশালী নেতা তোফায়েল আহমেদকে গাড়ি থেকে নামাইয়া দৌড়াইয়া দৌড়াইয়া সাইনবোর্ড থেকে শনি আখড়া পর্যন্ত নিয়া আইছিল ডেভিড মিয়া। অথচ ২০০৪ সালে কি কারণে তাকে ক্রসফায়ার দিল সেটাই বুঝলাম না।
বেগম জিয়া নারায়ণগঞ্জে এসে বলে গেছিল ডেভিড আমার ছেলে, ৩য় ছেলে। এতোটা ভালোবাসতো ম্যাডাম তাকে। ডেভিডের মতন অকুতোভয় সাহসী নেতার অভাব অপূরণীয়। আপনারা হয়তো জেনে থাকতে পারেন, শামীম ওসমানকে নারায়ণগঞ্জ ক্লাব থেকে ঘাড় ধাক্কা দিয়া বাহির করে দিয়েছিল এই ডেভিড। ২০০৪ সালের নভেম্বরে মালিবাগ মোড়ে তাকে ক্রস দেয় র‍্যাব-৩।
তার শরীরে ২২টা গুলি লাগার পড়েও সে র‍্যাবের সাথে ওপেনলি গুলি চালাইয়া গেছিল। মালিবাগ-মৌচাক মোড়ের স্থানীয় জনগণ এখনো বলে যে, বাংলাদেশে যদি সত্যিকারের কোন ক্রসফায়ার হয়ে থাকে তাহলে ডেভিডের ক্রসফায়ারটাই ছিল ওয়ান এন্ড অনলি ওয়ান পিউর ক্রসফায়ার। তার ডেডবডি একটা ম্যানহোলে ঢুকিয়ে শুধু মাথাটা উপরের দিকে রেখে চলে গেছিল র‍্যাব।
পরে তৎকালীন বিএনপির প্রভাবশালী নেতা, মহানগর বিএনপির সভাপতি এবং সিটি মেয়র সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাসসহ অনেক বড় নেতারা গিয়ে তার লাশ নিয়ে আসেন।
এই ডেবিডরাই ২০০১ সালে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনার নায়ক। দলে এমন দলপ্রেমিক ডেবিড আর জন্ম হবেনা। বিএনপি সবচেয়ে বড় ভূল করেছিল রাষ্ট্রক্ষমতায় থেকেও প্রশাসনে রদবদল না এনে। তারা পূর্বে আওয়ামিলীগের রেখে যাওয়া প্রশাসনেই ভরসা করেছিল। যাদের নতুন নিয়োগ দিয়েছিল তাদের রাজননৈতিক পরিচয়ও জানতে চায়নি। অথচ এখন সুইপার/মেথর নিয়োগেও রাজননৈতিক পরিচয় লাগে।
সেই প্রশাসনের কারনেই বিএনপিকে ১/১১ এর মত দূঃস্বপ্ন দেখতে হয়েছিল। তারা (আওয়ামীপন্থী প্রশাসন) ২০০১-২০০৫ পর্যন্ত বিএনপিকে মেরুদণ্ডহীন করার জন্য উঠেপরে লেগেছিল। অপারেশন ক্লিনহার্ট এর নামে বিএনপির প্রান চালিকাশক্তি, ত্যাগীদের নির্মমভাবে হত্যা করেছে প্রশাসন অথচ বিএনপি তা বুঝে নাই।
আমি শ্রদ্ধার সাথে স্বরন করছি সেইসব বিএনপি নেতাদের, যাদেরকে ক্রসফায়ারের নামে নির্দয় ভাবে হত্যা করা হয়েছিল।
''আল্লাহ'' যেন তাদের সবাইকে জান্নাত নসিব করেন। আমিন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%