ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

হঠাৎ মদের দোকানে ঢুকে গেলো চিতাবাঘ, ভিডিও ভাইরাল


হঠাৎ মদের দোকানে ঢুকে গেলো চিতাবাঘ, ভিডিও ভাইরাল

রাজস্থানের টোডারাইসিং শহরের একটি মদের দোকানে হঠাৎ করে একটি চিতাবাঘ ঢুকে পড়ে। সোমবার এই ঘটনাটি ঘটে এবং এতে দু'জন ব্যক্তি আহত হন। পরে বন বিভাগের উদ্ধারকারী দল চেতনানাশক ব্যবহার করে ওই প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করে।

সংবাদসংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, চিতাবাঘটি প্রথমে দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তির ওপর হামলা চালায়। এরপর সেটি দ্রুত মদের দোকানের ভেতরে প্রবেশ করে এবং কর্মরত একজন তরুণের ওপরেও আক্রমণ করে। উক্ত হামলায় আহত হন দু'জনই।

ঘটনাটি ঘটার পরে, দোকানের ক্রেতা এবং আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও বন দফতরের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে এলাকা ঘিরে ফেলেন এবং উদ্ধার অভিযান শুরু করেন। পরে জয়পুর চিড়িয়াখানা থেকে আসা বিশেষ উদ্ধারকারী দল চেতনানাশক বন্দুক ব্যবহার করে চিতাবাহাটি নিয়ন্ত্রণে আনে এবং নিরাপদে উদ্ধার করে।

আরও পড়ুন: বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, শিক্ষার্থীদের ধাওয়ায় আটক অটোচালক

আহত দু'জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, কীভাবে চিতাবাঘটি শহরের জনবহুল এলাকায় প্রবেশ করল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, পুরো ঘটনাটি মদের দোকানের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। সেই ভিডিও 'ঘর কা কলেশ' নামের একটি অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত হলে দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ইতোমধ্যে অনেকেই দেখেছে এবং এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ভিডিওটি দেখার পর অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এবং অনেকে শহরে বন্যপ্রাণীর প্রবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, বনাঞ্চল সংকুচিত হওয়া ও মানুষের বসতি সম্প্রসারণের ফলে এ ধরনের ঘটনা বাড়তে পারে, যা মানুষ এবং বন্যপ্রাণী উভয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।

আরও পড়ুন: রুবিও: ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছানো সম্ভব নাও হতে পারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত, মর্যাদাপূর্ণ ও টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে আসিয়ান দেশগুলোর প্রতি আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ফিলিপাইনের ম্যানিলায় ৩৩তম আসিয়ান রিজিওনাল ফোরামের মন্ত্রী পর্যায়ের বৈঠকে তিনি মন্তব্য করেন, বর্তমান বিশ্বের জটিল ভূরাজনৈতিক চ্যালেঞ্জের মুখে রয়েছে। সেই কারণেই আঞ্চলিক নিরাপত্তায় সংলাপ, কূটনীতি ও আন্তর্জাতিক আইন অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রায় এক দশক ধরে ১৩ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা সীমান্ত নিরাপত্তা ও আন্তঃসীমান্ত অপরাধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, রোহিঙ্গা সংকটের সমস্যার সুষ্ঠু সমাধান রাজনৈতিকভাবে হতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, দুর্যোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাইবার নিরাপত্তায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর জন্য আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন কৌশলে যুদ্ধে নামতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


নতুন কৌশলে যুদ্ধে নামতে প্রস্তুত ইরান

এখন যুক্তরাষ্ট্র যদি ইরানের দক্ষিণাঞ্চলের অবকাঠামো ও উপকূলীয় এলাকায় হামলা চালাতে থাকে, তবে যুদ্ধের একটি নতুন অধ্যায় প্রবেশের জন্য নিজেদের প্রস্তুতির কথা জানিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

নতুন সামরিক কৌশল বাস্তবায়নের জন্য হুঁশিয়ারি দিয়ে দেশটির সংবাদ মাধ্যম মেহের নিউজকে এসব কথা জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া।

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের কারণে সংঘাত এখন নতুন ধাপে প্রবেশ করেছে এমনটি উল্লেখ করে আকরামিনিয়া বলেন, যদি ইরানের অবকাঠামো ও উপকূলীয় অঞ্চলে মার্কিন হামলা অব্যাহত থাকে, তবে দেশটির সশস্ত্র বাহিনীর পাল্টা অভিযানও চলতে থাকবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রকে বুঝতে হবে, এই পরিস্থিতি এমনকি দীর্ঘসময় ধরে চলতে পারে না। তাদের যদি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে আগ্রাসন চালানো চলতে থাকে, তাহলে আমরা অবশ্যই নতুন পদক্ষেপ নেব।’

তিনি আরও স্পষ্ট ভাষায় বলেন, ‘নতুন নতুন সামরিক পরিকল্পনা ও কৌশল প্রস্তুত করা হয়েছে এবং শত্রুকে যুদ্ধ চালিয়ে যেতে নিরুৎসাহিত করতে আমরা ভিন্ন ভিন্ন উপায়ে মাঠে নামব।

যুদ্ধের নতুন ক্ষেত্র উন্মুক্ত করাও আমাদের কৌশলগত বিকল্পগুলোর একটি। এ ছাড়া আরো কিছু সামরিক পরিকল্পনা রয়েছে, যা সময়মতো প্রকাশ করা হবে।’

যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়ে ইরানের সশস্ত্র বাহিনী তাদের যুদ্ধ প্রস্তুতির স্তরকে আরও জোরদার করেছে বলে দাবি করেন সেনাবাহিনীর মুখপাত্র। তিনি বলেন, ‘বিশেষ করে বিমানবাহিনী ও বিমান প্রতিরক্ষা ইউনিটের মনোবল, সক্ষমতা ও প্রস্তুতি আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়েছে।’

সম্ভাব্য স্থল অভিযান প্রসঙ্গে আকরামিনিয়া বলেন, ‘ইরান কোনো ধরনের শত্রু আগ্রাসনকে অসম্ভব মনে করে না এবং প্রতিটি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছে।’

তার ভাষায়, ‘যদি শত্রু স্থলপথে হামলার চেষ্টা করে, তবে তাদের দুর্বলতা আকাশপথ বা দূরপাল্লার হামলার তুলনায় অনেক বেশি হবে। স্থলযুদ্ধে শত্রুর ওপর আরো বড় ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহত ঘটানোর সুযোগ থাকবে এবং সেক্ষেত্রে আমাদের কার্যকারিতা অনেক বেশি হবে।’

বক্তব্যের শেষের দিকে তিনি বলেন, ইরানের নিহত সেনা সদস্যের এবং নিহত সর্বোচ্চ নেতার রক্তের প্রতিশোধ নেওয়া এখন দেশের জনগণের দাবি ও জাতীয় অঙ্গীকারে পরিণত হয়েছে। সেই লক্ষ্যেই সশস্ত্র বাহিনী তাদের পরিকল্পনা সাজিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যত ভেঙে পড়ার পর দুই দেশের মধ্যে আবারও হামলা-পাল্টা হামলা শুরু হয়েছে। এর মধ্যেই তেহরান ঘোষণা করেছে, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি লঙ্ঘন করায় ইরানও ওই সমঝোতার অধীনে নিজেদের সব প্রতিশ্রুতি স্থগিত করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন এক মাইলফলক স্পর্শ ফরাসি তারকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


নতুন এক মাইলফলক স্পর্শ ফরাসি তারকার

চূড়ান্তভাবে শুরু হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে একে অপরের সঙ্গে অংশ নিচ্ছে প্রীতি ম্যাচে। মেজর সকার লিগে যুক্ত হয়ে অরল্যান্ডো সিটি এফসির হয়ে অভিষেকেই একটি মাইলফলক স্পর্শ করলেন ফ্রান্সের তারকা আন্তোনিও গ্রিজম্যান। ক্লাব ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এই ফরাসি মিডফিল্ডার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে সান জোসে আর্থকোয়েকসের বিপক্ষে অরল্যান্ডো সিটির হয়ে মাঠে নেমে তিনি এই অনন্য কীর্তি তৈরি করেন।

তিন শ গোলের মাইলফলক স্পর্শের মধ্যে রিয়াল সোসিয়েদাদের হয়ে ৫২, আতলেতিকো মাদ্রিদে ১৮৫, বার্সেলোনায় ৩৫, ওলান্দো সিটি এসসিতে ১ গোল রয়েছে।

আগামী ২৬ জুলাই বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় অরল্যান্ডোর পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ন্যাশভিল এসসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬ কমনওয়েলথ গেমস উদ্বোধনী অনুষ্ঠানের আগেই শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


২০২৬ কমনওয়েলথ গেমস উদ্বোধনী অনুষ্ঠানের আগেই শুরু

স্কটল্যান্ডের গ্লাসগোতে আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানের আগেই শুরু হয়ে গেছে ২০২৬ কমনওয়েলথ গেমস।

বৃহস্পতিবার সকালে সিটি এসইসি ভেন্যুতে বোলস প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয় এবারের আসরের কার্যক্রম।

সাধারণত উদ্বোধনী অনুষ্ঠানের পর ক্রীড়া ইভেন্ট শুরু হলেও এবার ব্যতিক্রম ঘটেছে। অংশগ্রহণকারী দেশের সংখ্যা প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় গত সপ্তাহে বোলসের একটি অতিরিক্ত সেশন যোগ করা হয়। ফলে উদ্বোধনী অনুষ্ঠানের আগেই মাঠে গড়ায় প্রতিযোগিতা।

বৃহস্পতিবারের এই দিনটিকে আয়োজকরা নাম দিয়েছেন ‘ডে জিরো’ বলে। পুরুষ একক ও নারী জোড়া বিভাগ দিয়ে শুরু হয়েছে বোলসের লড়াই। চারটি রিঙ্কে একসঙ্গে চলেছে খেলা।

গ্যালারিতে দর্শকের সংখ্যা খুব বেশি না হলেও প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত সমর্থকদের মধ্যে ছিল প্রাণবন্ত পরিবেশ। উত্তর আয়ারল্যান্ডের গ্যারি কেলি প্রথম দিনেই জয় পেয়েছেন। তিনি নিয়ের ফ্রেডেরিক তাফাতুকে ২-০ ব্যবধানে পরাজিত করেন।

জয়ের পর কেলি বলেন, ‘আমাদের খেলাটিকে বিশ্বের সামনে তুলে ধরার এটি দারুণ সুযোগ। এই গেমসে অংশ নেওয়া প্রতিটি খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও ম্যানেজারের জন্যই এটি সম্মানের।’

অস্ট্রেলিয়ার নারী জোড়া দল ডন হেইম্যান ও কেলসি কটরেলও জয় দিয়ে অভিযান শুরু করেছে। তারা জাম্বিয়ার ফস্টার বান্ডা ও গারট্রুড সিয়ামেকে হারিয়েছে।

প্রথমবার কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া ডন হেইম্যান বলেন, ‘আমি এই অভিজ্ঞতা উপভোগ করছি। অন্য কোনো খেলা শুরু হওয়ার আগেই মাঠে নামতে পারাটা দারুণ অনুভূতির।’

ওয়ার্ল্ড বোলসের সভাপতি ব্রেট ও’রাইলি বলেন, কমনওয়েলথ গেমসের প্রথম খেলা হিসেবে বোলসের শুরু হওয়া খেলাটির জন্য একটি বিশেষ মুহূর্ত। এবারের আসরে বোলসে অংশগ্রহণকারী দেশের সংখ্যা রেকর্ড হয়েছে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় গ্লাসগোর ওভিও হাইড্রোতে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। এতে কেটি টানস্টল, নাথান ইভান্স, ক্যালাম বিটি ও নিনা নেসবিটসহ বেশ কয়েকজন শিল্পী পারফর্ম করবেন।

এবারের কমনওয়েলথ গেমসে অংশ নিচ্ছে ৭৪টি দেশ। প্রায় ৩ হাজার অ্যাথলিট ১০টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং মোট ২১৫টি স্বর্ণপদকের জন্য লড়াই হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%