ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার হোটেলকে জরিমানা


নকলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার হোটেলকে জরিমানা

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালত চারটি খাবার হোটেলকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং পরিবেশনের অভিযোগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

অভিযানের সময় সোনার বাংলা হোটেলকে ৩ হাজার, গ্রামবাংলা হোটেলকে ৩ হাজার, নিরিবিলি হোটেলকে ৪ হাজার এবং মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ বিভাগের সদস্যদের পাশাপাশি সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম মন্তব্য করেন, "জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত এবং হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"

আরও পড়ুন: যশোরে গাছের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল দুই আরোহী গুরুতর আহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়ানগরে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


জিয়ানগরে সরকারি রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ

পিরোজপুরের জিয়ানগরে সরকারি রাস্তার পাশে বর্ণ বিভাগের লাগানো দুটি গাছ অনুমতি ছাড়া কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় দুই ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্য বালিপাড়া গ্রামে বালিপাড়া কওমি মাদ্রাসার রাস্তার পাশে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা ইউসুফ খান ও মান্নান খান রাস্তার পাশে বর্ণ বিভাগ থেকে লাগানো একটি মেহগনি ও একটি শিরীষ গাছ অনুমতি ছাড়াই কেটে ফেলেন। গাছ দুটির আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, সরকারি জায়গার গাছ দুটি কেটে প্রায় ২০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

স্থানীয়রা বাধা দিলেও তা উপেক্ষা করে গাছ কাটা হয়। বিষয়টি বর্ণ বিভাগের এক কর্মকর্তাকে মুঠোফোনে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ করেন তারা। অভিযুক্ত ইউসুফ খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ভুলে গাছ কেটে ফেলেছি। এখন কী করার আছে।’ এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী বলেন, ‘গাছ কাটার অভিযোগ পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা ও অপহরণ মামলায় ২ আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা ও অপহরণ মামলায় ২ আটক

খুলনার পাইকগাছায় পৃথক অভিযানের মাধ্যমে নাশকতা ও অপহরণ মামলায় দুই ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ। পরে তাঁদের আদালতে পাঠানোর পর কারাগারে পাঠানো হয়।

পুলিশের সূত্রে জানা যায়, বুধবার রাতে উপজেলার কপিলমুনি বাজার থেকে পঙ্কজ কর্মকারকে আটক করে পুলিশ। তিনি উত্তর সলুয়া গ্রামের মৃত গোষ্ট কর্মকারের ছেলে। কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাসানুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, পঙ্কজ কর্মকারকে জিআর ১৩৯/২৪ নম্বর মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

অন্যদিকে, অপহরণ মামলায় কয়রা উপজেলার পাটনিখালি গ্রামের মঞ্জু মোল্লার ছেলে বায়োজিত মোল্লাকে রাতে কয়রা থানা পুলিশের সহায়তায় আটক করা হয়। তাঁকে জিআর ২০৮/২৬ নম্বর মামলায় আদালতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ জানান, আটক দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফকিরহাটে সরকারি চাকুরিজীবী দম্পতির বাসা থেকে ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


ফকিরহাটে সরকারি চাকুরিজীবী দম্পতির বাসা থেকে ১০ লাখ টাকার স্বর্ণালংকার চুরি

এফএনএস (খান মো: আল আউয়াল;

ফকিরহাট, বাগেরহাট) : বাগেরহাট জেলার ফকিরহাটে সরকারি চাকুরিজীবী এক দম্পতির ভাড়া করা বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে।

এটি উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা গ্রামে সংঘটিত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ এবং ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, খুলনা পরমাণু বিজ্ঞানের উর্দ্‌ধতন প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম এবং সৈয়দমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীন দম্পতি, সৈয়দমহল্লা আমেরিকা প্রবাসী আনিস খান চৌধুরীর বাড়ির নিচ তলায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে চোরেরা ওই দম্পতির বাসার বাদান্দার গ্রিল কেটে এবং ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।

এরপর, চোরেরা আলমারির তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি, দুই জোড়া কানের দুল, ২টি চুড়ি, ১টি চেইন মোট ৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সময় ওই দম্পতি অন্য কক্ষে থাকায় তারা চুরির বিষয়টি টের পাননি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি দেখতে পান। পরে থানায় পুলিশকে অবহিত করেন।

এ বিষয়ে গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম ফকিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : ক্রীড়াবিদদের জন্য যেকোন পুরস্কার একটি স্বীকৃতি এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। পুরস্কার হাতে পাওয়ার অনুভূতি সকলেই প্রকাশ করে থাকে। প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বিজয়ী প্রায় সকলেই উপস্থিত থাকলেও বর্ষসেরার পুরস্কার অর্জন করা হামজা চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন না। সাফ চ্যাম্পিয়নশীপে ব্যস্ত থাকার কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি। তবে দর্শকসারিতে তার প্রাপ্তিতে যে করতালি পড়েছে, তা হামজার জনপ্রিয়তা প্রমাণ করে।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে হামজা চৌধুরী পোস্টার বয় হিসেবে পরিচিত। এতে সন্দেহের অবকাশ নেই। ইংলিশ ফুটবলার হিসেবে যে স্বপ্ন নিয়ে হামজা ফুটবল মাঠে প্রবেশ করেছিলেন, সেই স্বপ্ন তিনি বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে পরিধান করে পূরণ করেছেন। ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন থাকলেও বাংলাদেশে কখনও খেলবেন কিনা, তা নিয়ে কয়েক বছর আগে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ২০২৫ সালের মার্চে হামজার বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক ঘটে। হামজার আগমন বাংলাদেশের ফুটবলে যে আলোড়ন সৃষ্টি করে, সেটিকে অনেকেই নতুন জাগরণ হিসেবে মনে করেন।

বর্তমানে হামজা দেশের কোটি ফুটবল ভক্তের হৃদয়ের স্পন্দন। তার পায়ের স্পর্শে বাংলাদেশের ফুটবল কিছুটা হলেও হারানো গৌরব পুনরুদ্ধার করেছে।

আজ রাজধানীর একটি স্থানীয় হোটেলে দৈনিক প্রথম আলো আয়োজিত ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে বর্ষসেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করার আগে মঞ্চে উপস্থিত হন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি মঞ্চে উঠে বলেন, "এখানে অনেক কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্বদের দেখছি। এই দিনটাকে আমরা আরও বড়ভাবে উদযাপন করতে চাই।"

বুধবার রাতে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে পরাজিত করে বাংলাদেশ দলের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, "গতকাল অসাধারণ ম্যাচ খেলেছে বাংলাদেশ ফুটবল দল। এই খেলা ধরে রাখতে পারলে আমাদের কাছ থেকে কেউ শিরোপা নিতে পারবে না।"

হামজা চৌধুরীর নাম ঘোষণার সময় নাটকীয়তার সাথে তিনি বলেন, "যিনি পুরস্কার জিতেছেন, তিনি এই মুহূর্তে বাংলাদেশের ক্রেজ। শুধু দেশে নয়, বিদেশেও তাঁর সুখ্যাতি রয়েছে। বাংলাদেশ তাঁকে নিয়ে গর্ব করে, গর্ব করবে। ২০০৩ সালের পর আবারও সাফ জিততে পারি যার হাত ধরে, তিনি হামজা চৌধুরী।"

পঞ্চাশ-ষাটের দশকের ক্রিকেটার ও প্রবীণ ক্রিকেট সংগঠক লুৎফুর রহমান মাখন আজীবন সম্মাননা লাভ করেছেন।

হামজা চৌধুরী, ঋতুপর্ণা চাকমা, মোস্তাফিজুর রহমান, মিলি আক্তার, রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজ পাঠকের ভোটে বর্ষসেরা মনোনয়নের তালিকায় ছিলেন। এই ক্যাটাগরিতে বর্ষসেরা হয়েছেন হামজা।

মোট ছয় ক্যাটাগরিতে ৭ জন পুরস্কার জিতেছেন। বর্ষসেরা ক্রীড়াবিদ, আজীবন সম্মাননা এবং পাঠকের ভোটে বর্ষসেরা ছাড়া বর্ষসেরা রানার-আপ হয়েছেন হকি তারকা আমিরুল ইসলাম ও নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমা। বর্ষসেরা নারী খেলোয়াড় হয়েছেন সাবেক টি২০ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন টেবিল টেনিসের তরুণ প্রতিভা খই খই মারমা।

সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার-২০২৫ এর সেরা ক্রীড়াবিদ নির্বাচনে জুরির দায়িত্ব পালন করেছেন বর্তমান ও সাবেক চার ক্রীড়াবিদ এবং একজন সাংবাদিক। জুরি বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন কিংবদন্তি ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু। অন্যান্য সদস্যরা হলেন, আকরাম খান (সাবেক ক্রিকেটার), শারমিন আক্তার রত্না (শুটার), রাসেল মাহমুদ জিমি (হকি খেলোয়াড়) এবং দুলাল মাহমুদ (সাংবাদিক)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%