প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাগেরহাট জেলার ফকিরহাটে সরকারি চাকুরিজীবী এক দম্পতির ভাড়া করা বাসা থেকে স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে।
এটি উপজেলার মূলঘর ইউনিয়নের সৈয়দমহল্লা গ্রামে সংঘটিত হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ এবং ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, খুলনা পরমাণু বিজ্ঞানের উর্দ্ধতন প্রশাসনিক কর্মকর্তা শেখ জাহিদুল ইসলাম এবং সৈয়দমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা পারভীন দম্পতি, সৈয়দমহল্লা আমেরিকা প্রবাসী আনিস খান চৌধুরীর বাড়ির নিচ তলায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকছেন। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে চোরেরা ওই দম্পতির বাসার বাদান্দার গ্রিল কেটে এবং ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে।
এরপর, চোরেরা আলমারির তালা ভেঙে নগদ ২০ হাজার টাকা, দুটি স্বর্ণের রুলি, দুই জোড়া কানের দুল, ২টি চুড়ি, ১টি চেইন মোট ৫ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত জাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সময় ওই দম্পতি অন্য কক্ষে থাকায় তারা চুরির বিষয়টি টের পাননি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি দেখতে পান। পরে থানায় পুলিশকে অবহিত করেন।
এ বিষয়ে গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম ফকিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্ষতিগ্রস্ত গৃহকর্তা শেখ জাহিদুল ইসলাম একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি আরও জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন