ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

পিনোকে হারানোর শঙ্কায় স্পেন


পিনোকে হারানোর শঙ্কায় স্পেন

বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে ধরা হচ্ছে ইউরোপের দেশ স্পেনকে। তাদের গ্রুপে ইতিমধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। কিন্তু শীর্ষস্থান নিশ্চিতের দিন একটি শঙ্কাও দেখা দিয়েছে একবারের চ্যাম্পিয়নদের জন্য। দলটি হারাতে পারে তাদের আক্রমণভাগের তারকা ইয়েরেমি পিনোকে।

উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পাওয়া ম্যাচের শেষ দিকে এক ভয়াবহ ট্যাকলে আহত হন দলের ফরোয়ার্ড ইয়েরেমি পিনো। প্রাথমিক ধারণা হচ্ছে, তার কলারবোন (কাঁধের হাড়) ভেঙে গেছে।

ম্যাচ শেষে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে জানান, ‘মনে হচ্ছে ইয়েরেমির কলারবোন ভেঙে গেছে। আগামীকাল তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরে চোটের প্রকৃত অবস্থা জানা যাবে।’ খেলার সময় আগেই নির্ধারিত সব বদলি ব্যবহার করে ফেলেছিল স্পেন। তাই পিনো চোট নিয়েই শেষ পর্যন্ত মাঠে থেকে খেলা সম্পন্ন করেন।

আরও পড়ুন: সিটির হার, ইউনাইটেড অবনমন জোনে, রিয়ালের জয়—ইউরোপিয়ান ফুটবলে আরও যা ঘটল

নিজের খেলোয়াড়ের সাহসিকতার প্রশংসা করে দে লা ফুয়েন্তে বলেন, ‘ইয়েরেমি অনেক কষ্ট সহ্য করেছে। সম্ভবত কলারবোন ভাঙা অবস্থাতেই ম্যাচের শেষ পর্যন্ত খেলেছে। এটা সত্যিই বীরত্বপূর্ণ একটি প্রচেষ্টা। তার এই আত্মত্যাগের জন্য আমি এবং পুরো দল তার প্রতি কৃতজ্ঞ।’

ম্যাচের ৬৫তম মিনিটে আলেক্স বায়েনার বদলি হিসেবে মাঠে নামেন ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। উল্লেখ্য, বায়েনার করা একমাত্র গোলেই উরুগুয়েকে হারিয়ে স্পেন জয় নিশ্চিত করে।

ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের হয়ে খেলা পিনো স্পেনের জার্সিতে এখন পর্যন্ত ২৫টি ম্যাচ খেলেছেন এবং করেছেন চারটি গোল। চলমান বিশ্বকাপে কেপ ভার্ডের বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া প্রথম ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই তাকে খেলিয়েছেন কোচ দে লা ফুয়েন্তে।

গ্রুপ ‘এইচ’-এর শীর্ষ দল হিসেবে স্পেন দ্বিতীয় রাউন্ডে উঠেছে এবং এখন অপেক্ষা করছে শেষ ষোলোর প্রতিপক্ষের। তাদের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘জে’-এর রানার্সআপ দল, যেখানে অস্ট্রিয়া ও আলজেরিয়া দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে রয়েছে।

আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনে ঝুঁকি বাড়ছে, ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলো

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


কুমিল্লায় রেস্টুরেন্টে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হলো

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত একটি রেস্টুরেন্টে দেড় থেকে দুই বছর বয়সী পাকিস্তানি শিশু নাফিসা ভুল বশত: ফেলে গিয়েছে। প্রশাসন শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে। শিশুটিকে নিয়ে পরিবারটি পুনরায় কক্সবাজারের উদ্দেশে রওনা দেয়।

শনিবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে মোস্তাফাপুর এলাকায় জাইতুন রেস্টুরেন্টে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় শিশুটিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এ সময় উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ইউএনও সুজন চন্দ্র রায় জানান, প্রথমে ধারণা করা হয়েছিল শিশুটির পরিবার ভারতের কাশ্মির থেকে এসেছে। তবে শিশুটিকে নিতে আসা স্বজনদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায়, তারা পাকিস্তানের নাগরিক। পরিবারটি পাকিস্তান থেকে বাংলাদেশে বেড়াতে এসেছে। তারা শনিবার সকালে দুটি গাড়িতে করে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছিল।

তিনি আরও জানান, সকালে জাইতুন রেস্টুরেন্টে নাস্তা শেষে পরিবারটি যাত্রা শুরু করে। এক গাড়িতে ছিলেন শিশুটির বাবা-মা, আর অন্য গাড়িতে ছিলেন দাদা-দাদুসহ অন্যান্য স্বজন। বাবামার ধারণা ছিল নাফিসা দাদা-দাদুর গাড়িতে উঠেছে, আর দাদা-দাদুর ধারণা ছিল সে বাবা-মায়ের গাড়িতে রয়েছে। এই ভুল বোঝাবুঝির কারণে শিশুটি রেস্টুরেন্টেই থেকে যায়।

পরবর্তীতে চট্টগ্রামের কর্ণফুলী টানেল এলাকায় পৌঁছে শিশুটিকে না পেয়ে পরিবারটি বিষয়টি বুঝতে পারে। তারা দ্রুত কুমিল্লার দিকে ফিরে আসে। অন্যদিকে, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ শিশুটিকে দেখে সদর দক্ষিণ মডেল থানার পুলিশকে খবর দেয়। উপজেলা সমাজসেবা অফিস পরিবারের সঙ্গে যোগাযোগ করে শিশুটির অবস্থান নিশ্চিত করে।

জাইতুন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী লুৎফুর রহমান রিপন বলেন, পরিবারটি চলে যাওয়ার পর তারা শিশুটিকে রেস্টুরেন্টে একা দেখতে পান এবং দ্রুত পুলিশকে বিষয়টি জানানো হয়।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, রেস্টুরেন্ট কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে সমাজসেবা অফিসের সহায়তায় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ প্রক্রিয়ায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেন এবং তারা পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্থনীতি পুনরুদ্ধারে সরকার সাহসী বাজেট দিয়েছে: আলতাফ চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


অর্থনীতি পুনরুদ্ধারে সরকার সাহসী বাজেট দিয়েছে: আলতাফ চৌধুরী

সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি সাহসী ও বাস্তবমুখী বাজেট দিয়েছে, যা বিধ্বস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করবে বলে মন্তব্য করেন পটুয়াখালী-১ আসনের সরকারি দলের সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে তিনি প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন।

আলতাফ চৌধুরী জানান, একটি কঠিন বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রণয়ন করেছেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা, এবং আন্তর্জাতিক নানা সংকটের মধ্যে এমন সময়োপযোগী বাজেট উপস্থাপনের জন্য তিনি অভিনন্দন জানান।

এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের বিষয়েও কথা বলেন সরকার দলীয় এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। বিশেষ করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবে।’ এই সফরের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানান আলতাফ চৌধুরী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আ.লীগ নেতা মাইনুল ও ‘নাক কাটা’ রুবেল

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক বরিশাল

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


অস্ত্র মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আ.লীগ নেতা মাইনুল ও ‘নাক কাটা’ রুবেল

বরিশালে অস্ত্র মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নেতা মাইনুল ফকির ও শীর্ষ সন্ত্রাসী ‘নাক কাটা’ রুবেল প্রকাশ্যে চলাফেরা করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একাধিক মামলার আসামি হয়েও তারা এলাকায় সক্রিয় রয়েছেন এবং তাদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে তাদের গ্রেফতার না হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রের অভিযোগ, বরিশালের কর্নকাঠি এলাকার আওয়ামী লীগ নেতা মাইনুল ফকির বিগত আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও তার কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আসেনি বলে অভিযোগ রয়েছে। বরং বরিশাল নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ‘নাক কাটা’ রুবেল ও গাজা রফিকের নেতৃত্বাধীন একটি বাহিনীর সঙ্গে যুক্ত হয়ে তিনি পুনরায় সক্রিয় হয়েছেন বলে দাবি স্থানীয়দের।
অভিযোগ রয়েছে, গত ১৭ ডিসেম্বর বরিশাল নগরীর রিফিউজি কলোনি এলাকায় মাইনুল ফকির, ‘নাক কাটা’ রুবেল, গাজা রফিক ও তাদের সহযোগীরা প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে গুলিবর্ষণ করেন। এ ঘটনার ভিডিও ফুটেজ অনলাইন নিউজ পোর্টাল তালাশ বিডি-তে প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ সৃষ্টি হয়।
এরপর তালাশ বিডির সিনিয়র স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান আসলাম অভিযুক্তদের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, এসব প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকের ওপর চাপ সৃষ্টি শুরু হয় এবং সংবাদ সরিয়ে নেওয়ার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, ২০২৬ সালের ২১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের খেলার মাঠসংলগ্ন সড়কে তাকে অবরুদ্ধ করা হয়। এ সময় অস্ত্রের মুখে ভয়ভীতি প্রদর্শন, অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রকাশিত সংবাদ অপসারণের জন্য চাপ প্রয়োগ করা হয়। সংবাদ মুছে না ফেললে প্রকাশ্যে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে, স্থানীয়দের অভিযোগ, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের সময় বরিশাল নগরীর সিএন্ডবি চৌমাথা, নথুল্লাবাদ ও সদর রোড এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনাতেও মাইনুল ফকিরের সম্পৃক্ততা ছিল। এ বিষয়ে কয়েকজন প্রত্যক্ষদর্শীও তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বলে জানা গেছে।
স্থানীয়দের আরও দাবি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের একটি অস্ত্র মামলায় মাইনুল ফকিরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এরপরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন এবং তার সহযোগীরাও এলাকায় সক্রিয় রয়েছেন। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে তারা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অবিলম্বে মাইনুল ফকির, ‘নাক কাটা’ রুবেল ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বার্থ সুরক্ষায় রেখেই সব দেশের সঙ্গে সহযোগিতা করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৫:১৩ পি.এম


স্বার্থ সুরক্ষায় রেখেই সব দেশের সঙ্গে সহযোগিতা করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বাংলাদেশ যে কোন দেশের সঙ্গে কাজ করতে আগ্রহী, এ কথা মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি আরও জানান, চীন ও মালয়েশিয়া সফরেও বাংলাদেশ একই বার্তা তুলে ধরেছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত একটি প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান শেষে এক সাংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এর মন্তব্য অনুযায়ী, ভারতের রাষ্ট্রদূতকে মন্ত্রী মর্যাদা দেয়ার ফলে নতুন করে বাংলাদেশে কোনো রাজনৈতিক চাপ তৈরি হবে না। বরং এটি দ্বিপাক্ষিক ইতিবাচক সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি জানান।

তিনি জাতীয় বক্তব্যে উল্লেখ করেন, মালয়েশিয়া এবং চীন দুই দেশের সরকারই বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ অবশ্যই তার নিজস্ব স্বার্থ বজায় রেখেই তাদের সঙ্গে কাজ করে যাবে।

এছাড়াও তিনি আরো বলেন, যারা চলচ্চিত্র নিয়ে কাজ করতে ইচ্ছুক, সরকার সব সময় তাদের পাশে থাকবে। একই সঙ্গে বাণিজ্যিকভাবে চলচ্চিত্র শিল্পকে এগিয়ে নিতে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বিসিটিআই-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার আন্তরিকভাবে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%