ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

এসএমসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা


এসএমসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, কর্মস্থল ঢাকা

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) এন্ডোক্রিনোলজিস্ট/ডায়াবেটোলজিস্ট পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শুক্রবার (১৭ জুন) থেকে আবেদন করার সময় শুরু হয়েছে, যা আগামী ২৮ জুন পর্যন্ত চলতে থাকবে।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

আরও পড়ুন: মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ

প্রতিষ্ঠানের নাম হলো সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)। পদের নাম হচ্ছে এন্ডোক্রিনোলজিস্ট/ডায়াবেটোলজিস্ট এবং পদসংখ্যা ০১টি।

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস। অন্যান্য যোগ্যতা: হাসপাতালে বা ক্লিনিকে এন্ডোক্রিনোলজিস্ট/ডায়াবেটোলজিস্ট হিসেবে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর প্রয়োজন।

চাকরির ধরন: পার্ট টাইম। কর্মক্ষেত্র: অফিসে। প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। বয়সসীমা উল্লেখ নেই।

কর্মস্থল হবে ঢাকা (মোহাম্মদপুর)। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী হবে।

আরও পড়ুন: সরকারি চাকারি প্রত্যাশীদের জন্য ৩৪৭ জন কর্মী নিয়োগের সুখবর

আবেদন যেভাবে করতে হবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় ২৮ জুন ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে একযোগে ১৪ স্থানে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে একযোগে ১৪ স্থানে মানববন্ধন

রংপুরের ১৪টি স্থানে একযোগে মানববন্ধন-সমাবেশ কর্মসূচি পালন করেছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে।

শনিবার (২০ জুন) সকালে নগরীর কাচারী বাজারে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়, যাতে তিস্তা মহাপরিকল্পনার পরিবর্তে অন্য কোনো প্রকল্পকে বাস্তবায়ন করতে উদ্যোগ না নেওয়া হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা বলেন, গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, মহানগর জামায়াতে ইসলামীর আমির এটিএম আজম খান, এনসিপির জেলা আহ্বায়ক আল মামুনসহ জামায়াত-এনসিপির নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তাগণ বলেন, প্রতি বছর বর্ষায় ভারত পানি ছেড়ে দিলে তিস্তা নদী বেষ্টিত উত্তরের ৫ জেলার মানুষ বন্যা-ভাঙনের শিকার হয়। অন্যদিকে শুষ্ক মৌসুমে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে নেওয়ায় মরুভূমিতে পরিণত হয় তিস্তা নদী। বর্ষায় তিস্তার আক্রমণাত্মক আচরণ ও শুষ্ক মৌসুমে মৃতপ্রায় হওয়ার কারণে উত্তরের প্রাণ-প্রকৃতিতে বিরূপ প্রভাব পড়েছে।

বক্তারা আরও বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই অবিলম্বে একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনার প্রকল্প পাস এবং কাজ শুরু করার দাবি জানান তারা।

অন্যদিকে, দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বিরোধীদলের নেতৃবৃন্দ।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি কাচারী বাজারসহ রংপুর প্রেসক্লাব, লালবাগ মোড়, ডিসির মোড়, কাউনিয়া তিস্তা ব্রিজ, মহিপুর তিস্তা ব্রিজ, বুড়িরহাট বাজারসহ জেলার ১৪টি গুরুত্বপূর্ণ পয়েন্টে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন-সমাবেশ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবারের বাজেট ঘোষণা করা হয়েছে সব মানুষের কথা চিন্তা করে: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:১৫ পি.এম


এবারের বাজেট ঘোষণা করা হয়েছে সব মানুষের কথা চিন্তা করে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে মানুষটি রাস্তায় ভিক্ষাবৃত্তি করে এবং যে মানুষটি এসি রুমে থাকে, সবার কথা চিন্তা করে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। ধনী ও গরীব নির্বিশেষে সমস্ত শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষের কথাও বাজেটে প্রতিফলিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষক কৃষাণীদের মাঝে সার ও বীজ বিতরণ, দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ, গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের পয়লা জুলাই থেকে পে-স্কেলটা কীভাবে দেওয়া হবে সেটাও বাজেটে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমরা কোনো জনগোষ্ঠীকে অবহেলা কিংবা বেশি সুবিধা কোনোটাই করছি না। সবার জন্য যে সুবিধাটা প্রয়োজন, সেই লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তাঁর উদ্দেশ্য একটাই, যদি আমরা সবাই একসাথে ভালো থাকি, তাহলেই দেশ ভালো থাকবে এবং আমরা ভালো থাকব।

জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই দেশের মালিক হলেন আপনারা। আপনারা ভোট দিয়েছিলেন আপনাদের সেবা করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো এখন আপনাদের সুবিধা-অসুবিধা দেখা এবং পাশে দাঁড়ানো। সেই লক্ষ্যেই আমরা প্রধানমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে কাজ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সাবেক এমপির জানাজায় মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সাবেক এমপির জানাজায় মানুষের ঢল

 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদ (৮৭) সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

শনিবার (২০ জুন) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে শহরের শেরপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে, গতকাল শুক্রবার ঢাকায় তাঁর দুটি পৃথক জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। নামাজে জানাজার আগে প্রয়াত নেতার কর্মময় জীবন ও রাজনৈতিক অবদানের ওপর আলোকপাত করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ আরো অনেকে।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের বড় ছেলে কানাডাপ্রবাসী চিকিৎসক ডা. আসিফ হারুন। জানাজায় ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাকারিয়া।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট হারুন-আল-রশিদ মারা যান।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ বছর একসঙ্গে থাকার পর ৬০ ও ৫৮ বছরের দম্পতির বিয়ে, অতঃপর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


২৫ বছর একসঙ্গে থাকার পর ৬০ ও ৫৮ বছরের দম্পতির বিয়ে, অতঃপর

রাজस्थানের বাঁশওয়াড়া জেলার সালিয়া গ্রামে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। দীর্ঘ ২৫ বছর একসঙ্গে সংসার করার পর অবশেষে সামাজিকভাবে বিয়ের স্বীকৃতি পেলেন ৬০ বছরের রতনা এবং ৫৮ বছরের কড়বি দেবী।

জানা গেছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও সামাজিক রীতি-নীতির কারণে এতদিন তাদের আনুষ্ঠানিক বিয়ে হয়নি। তবে স্থানীয় একটি আদিবাসী প্রথা অনুসরণ করে তারা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস করে আসছিলেন এবং তাদের চার সন্তানের জন্ম হয়।

তবে সমাজে আনুষ্ঠানিকভাবে বিবাহিত দম্পতি হিসেবে স্বীকৃতি না থাকায় বিষয়টি নিয়ে তাদের সন্তানদের মধ্যে খারাপ লাগা তৈরি হয়। শেষ পর্যন্ত চার ছেলে সিদ্ধান্ত নেন, সামাজিক রীতিনীতি মেনে বাবা-মাকে বিয়ে দেবেন।

সেই সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদ থেকে শুরু করে মঙ্গলগীতসহ সব আনুষ্ঠানিকতা পালন করা হয় ঐতিহ্যবাহী রীতিতে। আত্মীয়-স্বজন ও স্থানীয় অনেকেই এই আয়োজনে উপস্থিত ছিলেন।

দীর্ঘ সংসার জীবন, সন্তান পালন ও অর্থনৈতিক উন্নতির পর এই বিয়ের মাধ্যমে অবশেষে সামাজিক স্বীকৃতি পেল এই দম্পতি। এমন ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%