ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

এবারের বাজেট ঘোষণা করা হয়েছে সব মানুষের কথা চিন্তা করে: সমাজকল্যাণমন্ত্রী


এবারের বাজেট ঘোষণা করা হয়েছে সব মানুষের কথা চিন্তা করে: সমাজকল্যাণমন্ত্রী

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। যে মানুষটি রাস্তায় ভিক্ষাবৃত্তি করে এবং যে মানুষটি এসি রুমে থাকে, সবার কথা চিন্তা করে এবারের বাজেট ঘোষণা করা হয়েছে। ধনী ও গরীব নির্বিশেষে সমস্ত শ্রেণি-পেশা ও গোষ্ঠীর মানুষের কথাও বাজেটে প্রতিফলিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষক কৃষাণীদের মাঝে সার ও বীজ বিতরণ, দুগ্ধ উৎপাদনকারী দলের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ, গরীব অসহায় দুস্থ মানুষের মাঝে চাল বিতরণ এবং ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ টাকা বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, সরকারি কর্মচারীদের পয়লা জুলাই থেকে পে-স্কেলটা কীভাবে দেওয়া হবে সেটাও বাজেটে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আমরা কোনো জনগোষ্ঠীকে অবহেলা কিংবা বেশি সুবিধা কোনোটাই করছি না। সবার জন্য যে সুবিধাটা প্রয়োজন, সেই লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তাঁর উদ্দেশ্য একটাই, যদি আমরা সবাই একসাথে ভালো থাকি, তাহলেই দেশ ভালো থাকবে এবং আমরা ভালো থাকব।

আরও পড়ুন: ডাচেস অব এডিনবরা সোফি তিনদিনের সফরে বাংলাদেশে আসছেন

জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এই দেশের মালিক হলেন আপনারা। আপনারা ভোট দিয়েছিলেন আপনাদের সেবা করার দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমাদের দায়িত্ব হলো এখন আপনাদের সুবিধা-অসুবিধা দেখা এবং পাশে দাঁড়ানো। সেই লক্ষ্যেই আমরা প্রধানমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে কাজ করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোনতাসির মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানাসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সাবেক এমপির জানাজায় মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সাবেক এমপির জানাজায় মানুষের ঢল

 

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদ (৮৭) সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

শনিবার (২০ জুন) বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

পরে শহরের শেরপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজা অনুষ্ঠিত হওয়ার আগে, গতকাল শুক্রবার ঢাকায় তাঁর দুটি পৃথক জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। নামাজে জানাজার আগে প্রয়াত নেতার কর্মময় জীবন ও রাজনৈতিক অবদানের ওপর আলোকপাত করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দ ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ আরো অনেকে।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের বড় ছেলে কানাডাপ্রবাসী চিকিৎসক ডা. আসিফ হারুন। জানাজায় ইমামতি করেন মৌলভীপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ জাকারিয়া।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অ্যাডভোকেট হারুন-আল-রশিদ মারা যান।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।

তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৫ বছর একসঙ্গে থাকার পর ৬০ ও ৫৮ বছরের দম্পতির বিয়ে, অতঃপর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


২৫ বছর একসঙ্গে থাকার পর ৬০ ও ৫৮ বছরের দম্পতির বিয়ে, অতঃপর

রাজस्थানের বাঁশওয়াড়া জেলার সালিয়া গ্রামে একটি ব্যতিক্রমী ঘটনা ঘটেছে। দীর্ঘ ২৫ বছর একসঙ্গে সংসার করার পর অবশেষে সামাজিকভাবে বিয়ের স্বীকৃতি পেলেন ৬০ বছরের রতনা এবং ৫৮ বছরের কড়বি দেবী।

জানা গেছে, অর্থনৈতিক সীমাবদ্ধতা ও সামাজিক রীতি-নীতির কারণে এতদিন তাদের আনুষ্ঠানিক বিয়ে হয়নি। তবে স্থানীয় একটি আদিবাসী প্রথা অনুসরণ করে তারা দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রী হিসেবে একসঙ্গে বসবাস করে আসছিলেন এবং তাদের চার সন্তানের জন্ম হয়।

তবে সমাজে আনুষ্ঠানিকভাবে বিবাহিত দম্পতি হিসেবে স্বীকৃতি না থাকায় বিষয়টি নিয়ে তাদের সন্তানদের মধ্যে খারাপ লাগা তৈরি হয়। শেষ পর্যন্ত চার ছেলে সিদ্ধান্ত নেন, সামাজিক রীতিনীতি মেনে বাবা-মাকে বিয়ে দেবেন।

সেই সিদ্ধান্ত অনুযায়ী সম্প্রতি আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। গায়ে হলুদ থেকে শুরু করে মঙ্গলগীতসহ সব আনুষ্ঠানিকতা পালন করা হয় ঐতিহ্যবাহী রীতিতে। আত্মীয়-স্বজন ও স্থানীয় অনেকেই এই আয়োজনে উপস্থিত ছিলেন।

দীর্ঘ সংসার জীবন, সন্তান পালন ও অর্থনৈতিক উন্নতির পর এই বিয়ের মাধ্যমে অবশেষে সামাজিক স্বীকৃতি পেল এই দম্পতি। এমন ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজিএমইএর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


বিজিএমইএর ৪৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) রাজধানীর উত্তরায় অবস্থিত বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এ সভায় সংগঠনটির সদস্যরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সেলিম রহমান।

সভায় বিজিএমইএ’র বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, সাবেক সভাপতিবৃন্দ, সাবেক সহ-সভাপতি ও পরিচালকবৃন্দ, জয়নুল আবেদীন ফারুক এমপি, বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও সদস্যগণ এবং সংগঠনের সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এবারের সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদন করা হয়। একইসঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদনের পাশাপাশি ওই অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়।

সভায় বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান দেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, গত এক বছরে পরিচালনা পর্ষদের গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

সভায় অংশগ্রহণকারীরা পোশাক শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বর্তমান পরিচালনা পর্ষদের সফল এক বছর পূর্তি উপলক্ষ্যে সিলভার ক্লাব লিমিটেডের পক্ষ থেকে অভিনন্দনস্বরূপ একটি কেক উপহার দেওয়া হয়। পরে বিজিএমইএ’র নেতৃবৃন্দ কেক কেটে সভার সফল সমাপ্তি ঘোষণা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২০ই জুন, ২০২৬ ইং

০৮:২৫ পি.এম


মানিকগঞ্জে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জের ঘিওর উপজেলা, বড়টিয়া ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া গ্রামে একটি ঘটনা ঘটেছে যেখানে আলিফা আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাদের নিজ বসতঘরে এই অমানবিক ঘটনা ঘটে। নিহত আলিফা উপরের গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে আলিফাকে ঘরে মুঠোফোনে গেমস খেলতে দেখা যায় এবং এরপর তার দাদা বাড়ির কাছে একটি দোকানে যান। দোকান থেকে ফিরে এসে তিনি ঘরের কাঠের আড়ার সঙ্গে আলিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকার শুনে প্রতিবেশীরা এসে মরদেহটি নিচে নামায়।

স্বজনরা জানিয়েছেন, আলিফা দীর্ঘকাল ধরে বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছিল।

এই খবর পেয়ে ঘিওর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%