ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

জুন ২০২৬ সমাপনী উপলক্ষে পিডিবিএফ বাজিতপুর কার্যালয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদান


জুন ২০২৬ সমাপনী উপলক্ষে পিডিবিএফ বাজিতপুর কার্যালয়ে আলোচনা সভা ও সম্মাননা প্রদান

জুন ২০২৬ সমাপনী উপলক্ষে পিডিবিএফ বাজিতপুর কার্যালয়ে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও প্রীতি ভোজের আয়োজন করা হয়েছে।

কিশোরগঞ্জ অঞ্চলের পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর বাজিতপুর কার্যালয়ে বুধবার (১৫ জুলাই) উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিডিবিএফ কিশোরগঞ্জ অঞ্চলের উপ-পরিচালক আক্তার হোসেন সরকার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক হিসাব শাখার সহকারী হিসাব কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান।

এ সময় বাজিতপুর কার্যালয়ের সেল্প কর্মকর্তা খাইরুল ইসলাম, একে আজাদসহ কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম

অনুষ্ঠানের পরে মধ্যাহ্নভোজ শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ অর্থবছরের সার্বিক কার্যক্রমের মূল্যায়ন তুলে ধরা হয় এবং কর্মদক্ষতা ও অবদানের স্বীকৃতি হিসেবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনজনকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও উৎসাহ দিতে সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।

বক্তারা বলেন, এ ধরনের মূল্যায়ন ও স্বীকৃতি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি করে এবং ভবিষ্যতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে উৎসাহ জোগায়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানের উন্নয়নধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ইইউ’র সহায়তা চেয়ে বিমানের বহরে এয়ারবাস যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


বাংলাদেশ ইইউ’র সহায়তা চেয়ে বিমানের বহরে এয়ারবাস যুক্ত করতে আগ্রহ প্রকাশ করেছে

বাংলাদেশের বিমানের বহরে এয়ারবাস যুক্ত করার বিষয়ে সরকার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়টি নিয়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর সহযোগিতা চাওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশের কূটনীতিকরা সৌজন্য সাক্ষাৎ করতে আসলে এ সহায়তা চাওয়া হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয় সম্পর্কে জানানো হয়। তরিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দুপুর ১টায় সচিবালয়ে এই সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়েছিল।

আলোচনা চলাকালে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো সুদৃঢ় ও গতিশীল করার উপর গুরুত্বারোপ করা হয়। বিশেষত বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণের জন্য এয়ারবাস যুক্ত করার বিষয়টিও আলোচিত হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশীয় স্বার্থ বজায় রেখে টেকসই মিক্সড ফ্লিট তৈরির জন্য এয়ারবাস কেনার প্রতি আগ্রহ প্রকাশ করেন। ইউরোপীয় প্রতিনিধিরা এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ মার্ক সেরে শার্লে, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা কুক, স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা, জার্মান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আনিয়া টারস্টেন এবং ইউরোপীয় ইউনিয়ন মিশনের উপপ্রধান বাইবা জেরিন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর পত্নীতলায় হানিট্রাপ করে এবং ওয়েব পেজ ব্যবহার করে বিশেষ কায়দায় মুক্তিপণ আদায়কারী চক্রের দুই তরুণী সহ ৪ সদস্য গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


নওগাঁর পত্নীতলায় হানিট্রাপ করে এবং ওয়েব পেজ ব্যবহার করে বিশেষ কায়দায় মুক্তিপণ আদায়কারী চক্রের দুই তরুণী সহ ৪ সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশে পত্নীতলা সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এবং অফিসার ইন চার্জের নেতৃত্বে ১৪ জুলাই ২০২৬ রাতে পত্নীতলা থানার বিশেষ অভিযানে নজিপুর পৌরসভার সর্দারপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে হানিট্র্যাপ এর মাধ্যমে ভিকটিমকে জিম্মি করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

এই চক্রটি সর্দারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে এই অপরাধ সংঘটিত করে আসছিল। ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে তারা ভিকটিমদের সাথে যোগাযোগ স্থাপন করতো এবং তাদের বাসায় নিয়ে এসে মারধর করে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করতো। এসকল ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভিকটিমের নিকট থেকে টাকা আদায় করতো।

এ সংক্রান্ত তথ্য পেয়ে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও অফিসার ইনচার্জ (পত্নীতলা থানা) এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঐ বাসায় অভিযান চালিয়ে এই অপরাধের সাথে জড়িত ২ জন নারী ও ২ জন পুরুষ সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হচ্ছে ১। মাহফুজুর রহমান বাঁধন (২৬), পিতা-মৃত আল হেলাল, মাতা-মোছাঃ মমতা বেগম, সাং-পুইয়া, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ, ২। মোঃ মমিনুর ইসলাম (২২), পিতা-মৃত কামরুজ্জামান, মাতা-মোছাঃ মর্জিনা বেগম, সাং-শিবপুর সরদার পাড়া, থানা-পত্নীতলা, জেলা-নওগাঁ, ৩। মোছাঃ রুমা খাতুন (২০), পিতা-মৃত খোরশেদ আলম, মাতা-মোছাঃ মেরিনা বেগম, স্বামী-মোঃ শান্ত, সাং-হালাট্টী, থানা-জয়পুরহাট সদর, জেলা-জয়পুরহাট, ৪। মোছাঃ সাদিয়া আক্তার মায়া (১৯), পিতা-মৃত মামুনুর রশিদ, মাতা-আমেনা আক্তার সিমু, স্বামী-মারুফ হাসান মুন্না, সাং-সুতরইল, থানা-পোরশা, জেলা নওগাঁ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই অপরাধের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।তারা বেশ কিছুদিন যাবত বিভিন্ন জায়গায় বাসা ভাড়া করে এই ধরনের কাজ করে বেড়াচ্ছে। চক্রের অন্যান্য পলাতক সদস্যদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য অভিযান চলমান আছে। এ প্রসঙ্গে পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন এই চক্রের আরো সদস্য যারা জড়িত সে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তিনি এই ধরনের হানিট্রাপ থেকে তরুণদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাতারের সাবেক আমিরের নামে রাজধানীর একটি সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


কাতারের সাবেক আমিরের নামে রাজধানীর একটি সড়কের নামকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে, রাজধানীর একটি উপযুক্ত সড়কের নামকরণের ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার বিকালে সংসদে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের আনীত কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ করা সম্পর্কিত একটি প্রস্তাবের ওপর আলোচনা করে, প্রধানমন্ত্রী এই নির্দেশনা ইতিমধ্যে ঢাকা সিটি করপোরেশনকে মৌখিকভাবে দেয়ার কথাও সংসদকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘যেটি প্রস্তাবনা সম্মানিত বিরোধী দলের নেতা উপস্থাপন করেছেন। আমি এরই ভিতরে গতকালকেই ঢাকা সিটি কর্পোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামের নামকরণের জন্য আমি এলজিআরডি মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে বিরোধীদলীয় নেতা এই বিষয়টি উপস্থাপন করার জন্য আমি আন্তরিকভাবে সরকারের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে সাবেক আমিরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান দেখিয়ে কাতারের জনগণের প্রতি সম্মান প্রদর্শন করছি। কাতার এমন একটি দেশ যা আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে দেশের অগ্রযাত্রায় আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে এবং এখনো করছে।’

তিনি বলেন, ‘লক্ষ লক্ষ বাংলাদেশীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে কাতার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অংশীদার। শুধু তাই নয়, এর ভেতরে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালী নিয়ে একটি পরিস্থিতি তৈরি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে আক্রান্ত হওয়ার পরেও আমাদের লক্ষ লক্ষ প্রবাসীকে তারা নিজেদের নাগরিকদের মত টেক কেয়ার করেছে। তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করেছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এই সব বিষয় বিবেচনা করে মরহুম শেখ হামদ বিন খলিফা আল থানির জন্য আজকে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একই সাথে আজকে আমাদের জাতীয় পতাকাকে হাফ মাস্ট করা হয়েছে।’

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। রোববার সামাজিক মাধ্যমে কাতারের বর্তমান আমিরের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে তার মৃত্যুর কথা জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বুধবার বাংলাদেশ শোক পালন করছে এবং জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়েছে। বাংলাদেশের শোক ও সমবেদনা জানাতে সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কাতারের দোহায় গেছেন।

খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্বপালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন করার দাবিতে হরতালের ডাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৪৪ পি.এম


ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপন করার দাবিতে হরতালের ডাক

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে হরতালের ডাক দিয়েছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ।

দিনটি ছিল বৃহস্পতিবার (১৬ জুলাই) এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে।

এই কর্মসূচির ঘোষণা দিয়েছেন কমিটির সমন্বয়ক নুরুল আমিন আজাদ ও মনির হায়দার। খবরটি জানানো হয়েছিল বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার হেয়াকো বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে নেতারা লিখিত বক্তব্য পড়ে জানান, গত ১০ জুলাই জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সাত দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এর মধ্যে ঘোষিত সব কর্মসূচি অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালন করা হয়েছে। দীর্ঘদিন ধরে নবগঠিত এই উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবি জানানো সত্ত্বেও এ বিষয়ে কার্যকর কোন উদ্যোগ দেখা না যাওয়ায় তারা এই হরতালের চূড়ান্ত কর্মসূচি গ্রহণে বাধ্য হয়েছেন।

এছাড়া সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, হরতাল চলাকালীন সময়ে উপজেলার দাঁতমারা, বাগানবাজার ও নারায়ণহাট ইউনিয়নের সব সরকারি-বেসরকারি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ঢাকা-ফেনী-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং ফটিকছড়ি-ফেনী-হেয়াকো সড়কে সমস্ত ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার আহ্বান দেওয়া হয়েছে।

তবে হরতালের আওতার বাইরে থাকবে হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধের দোকানসহ জরুরি সেবা। আয়োজকেরা জানিয়েছেন, চলমান পরীক্ষার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও হরতালমুক্ত থাকবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমন্বয়ক মো. বেলাল হোসেন, জামায়াত নেতা নুরুল আলম, সাইফুল ইসলাম, কামাল উদ্দিন, নুরুল আবসার, মো. আনিস, জামাল হোসেন, মো. ইব্রাহীম, শাহাদাত হোসেন, মোহাম্মদ আলমগীর এবং শফিউল আলমসহ স্থানীয় নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%