০৬:২৫ পি.এম
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল-শোভাযাত্রা, গ্রেপ্তার ৩
নড়িয়া উপজেলায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এই ঘটনার সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আরও পড়ুন: পটিয়ায় মুদি ব্যবসায়ীকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনতাই
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার, নড়িয়া উপজেলার গাগরীজোড়া এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে এসআই জসিম উদ্দিন তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে ফের কালি লেপন
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন শরীয়তপুর সদর উপজেলার তুষার আহমেদ (২৩), আল আমিন সরদার (২৬) এবং রিয়াদ মুন্সি (৪৯)।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই কর্মসূচির ১ মিনিট ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ১৫ আগস্ট উপলক্ষে শোক র্যালি’ লেখা একটি ব্যানার নিয়ে শতাধিক লোক ঢাকা-শরীয়তপুর সড়ক ধরে হাঁটছেন।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা-শরীয়তপুর সড়কের কোটাপাড়া সেতুর ঢালে গাগরীজোড়া এলাকায় অনেকগুলো মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
আরও পড়ুন: হবিগঞ্জে ৫ শতাধিক প্রতিযোগী নিয়ে দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা ১৪ নভেম্বর
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ঢাকা-শরীয়তপুর সড়কে আওয়ামী লীগের কিছু নেতাকর্মী মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা আয়োজন করেন। এ সময় সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। ঘটনাস্থল পালং মডেল থানার নিকটবর্তী হওয়ায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করে। পরে রাতে তাদের নড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন