ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া : পুতিন


ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া : পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন যে, রাশিয়া ইউরোপের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। তবে তিনি এও জানিয়েছেন যে, তার দেশ কোনো সংঘাত চায় না। দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নরওয়ে ও ফিনল্যান্ডের নেতাদের সঙ্গে ফোনালাপের পর পুতিন জানান, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে নেওয়া পদক্ষেপগুলোকে তিনি সমর্থন করেন।

তবে তিনি সতর্ক করে বলেন, ইউরোপের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের জন্য রাশিয়া প্রস্তুত। উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কোনো পক্ষই জয়ী হবে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: নাইজেরিয়ায় সেনাঘাঁটিতে হামলার পর ৪৮ ‘যোদ্ধাকে’ হত্যা

পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো ২০৩০ সালের মধ্যে রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত, তবে ইউরোপের সঙ্গে কোনো সংঘাত চাই না। তবে তাদের কেউ যদি যুদ্ধের প্রস্তুতি নিতে চায়, তাহলে নিতে পারে।’

তিনি আরও বলেন, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করার লক্ষ্য অর্জনে পশ্চিমারা ব্যর্থ হয়েছে। পুতিন বলেন, ‘রাশিয়া ও ইউরোপের মধ্যে যুদ্ধ হলে কোনো বিজয়ী থাকবে না।’

চলতি সপ্তাহের শুরুতে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরের সঙ্গে ফোনে কথা বলেন পুতিন। রুশ নেতা জানান, ইউরোপীয় নেতারাই ওই ফোনালাপের উদ্যোগ নিয়েছিলেন এবং আলোচনাকে সঠিক পথে এগোনোর একটি পদক্ষেপ বলেও উল্লেখ করেন।

সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটোর দৃঢ়তা যাচাই করার জন্য রাশিয়া জোটটির পূর্বাঞ্চলীয় সীমান্তে হামলা চালাতে পারে।

আরও পড়ুন: আন্দোলন নিয়ে নতুন সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের, কর্মসূচি একদিন পেছানো: রাহুল গান্ধী

মার্কিন কর্মকর্তাদের ধারণা, বাল্টিক অঞ্চলের কোনো একটি দেশে ছোট পরিসরে স্থল অভিযান চালিয়ে অথবা পূর্ব ইউরোপজুড়ে সাইবার হামলা চালিয়ে পুতিন উত্তেজনা বাড়ানোর চেষ্টা করতে পারেন।

যদিও ইউরোপের সঙ্গে যুদ্ধ না চাওয়ার কথা বলেছেন, তবুও রাশিয়া কয়েক মাস ধরে বিভিন্ন ধরনের হাইব্রিড হামলার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ও ন্যাটোর সক্ষমতা পরীক্ষা করে দেখছে। এর মধ্যে প্রতিবেশী দেশগুলোতে ড্রোন বিস্ফোরণের ঘটনাও রয়েছে।

দ্য টেলিগ্রাফ চলতি সপ্তাহে জানিয়েছে, ইউক্রেনের সঙ্গে পরবর্তী দফার শান্তি আলোচনায় পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণ নিয়ে ছাড় আদায়ের চেষ্টা করবে রাশিয়া। পুতিন এই সম্প্রসারণকেই যুদ্ধের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, পুতিন সম্ভবত ইউরোপে ন্যাটোর উপস্থিতি কমানোর দাবি জানাবেন। এর অর্থ হতে পারে পোল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও ফিনল্যান্ড থেকে ন্যাটোর সেনা প্রত্যাহার।

আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের মিউনিখ স্মৃতিসৌধে ভাঙচুর ও চুরি

ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছেন, ২০৩০ সালের মধ্যে দেশটির শত্রুরা হামলা চালানোর অবস্থানে পৌঁছাতে পারে।

দ্য টেলিগ্রাফে লেখা এক নিবন্ধে প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি ঠেকাতে হলে আমাদের সেই পরিস্থিতির জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথমত, এর অর্থ হলো আমাদের সক্ষমতা বাড়ানো, যাতে প্রতিপক্ষ আমাদের ওপর হামলার আগে দুবার ভাবে। তাতে কাজ না হলে ব্রিটেন যেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকে, তা নিশ্চিত করতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার পালানোর ভিডিও পোস্টকারী তাহসিফ হত্যায় তারেক রহমানের বিস্ফোরক মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


হাসিনার পালানোর ভিডিও পোস্টকারী তাহসিফ হত্যায় তারেক রহমানের বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক সদস্য এম তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যু এবং তুরাগ নদী থেকে তাঁর লাশ উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান। শুক্রবার জাপান সফর শেষে দেশে ফিরে গণমাধ্যমের সামনে এসে তিনি সাবেক এই সেনা কর্মকর্তার চাকরিচ্যুতি, তাঁর ভিডিওর গুরুত্ব এবং অন্তর্বর্তীকালীন সরকারসহ বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারেক রহমান জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের ভিডিওটি নিয়ে কিছু বিভ্রান্তি থাকলেও নিহত তাহসিফ সৌরি সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। তিনি ভিডিওটির গুরুত্ব তুলে ধরে বলেন, "শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ভিডিওটি যদি প্রকাশ্যে না আসতো, তবে জনগণ চূড়ান্ত পরিবর্তনের জন্য এভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তো না।" সেদিন বিকালেও দেশের বিভিন্ন স্থানে প্রশাসন ও আওয়ামী লীগ-ছাত্রলীগের প্রতিরোধের মুখে অনেক মানুষ মারা যাচ্ছিল। তাহসিফের পোস্ট করা ভিডিওটিই মূলত সেই প্রতিরোধকে ভেঙে দিয়েছিল।

তাহসিফ সৌরিকে অন্যায়ভাবে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট হিসেবে অ্যাখ্যা দিয়ে চাকরিচ্যুত করার অভিযোগ তোলেন তারেক রহমান। এ প্রসঙ্গে একটি দৈনিক পত্রিকার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, "তাঁকে ‘র’-এর দালাল বানিয়ে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল।" গণমাধ্যমের উচিত ওই পত্রিকার অফিসে গিয়ে জবাব চাওয়া যে তারা কেন এই ঘৃণ্য কাজটি করেছিল।

একইসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকেও অভিযুক্ত করে তারেক রহমান প্রশ্ন তোলেন, "ড. ইউনূসের শাসনামলে কেন তাহসিফকে চাকরি থেকে বাদ দেওয়া হলো?" তিনি বলেন, "'দিল্লি না ঢাকা' স্লোগান দেওয়া সবাই প্রকৃত বাংলাদেশপন্থী নয়।"

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার দেশ তো এখন জামাতের দেশ হয়ে গেছে।" তিনি অভিযোগ করেন, "ওরা এই আমাদের মানে যোদ্ধা বন্ধুকে ভারতের ‘র’-এর এজেন্ট বানিয়ে তাকে চাকরি থেকে চ্যুত করেছিল।" ডক্টর ইউনূসকে জিজ্ঞেস করে তিনি বলেন, "তার সময়ে কেন তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে।" এই প্রশ্নগুলো যথাযথ জায়গায় করা উচিত, তাহলে বোঝা যাবে যে ‘দিল্লি না ঢাকা’ স্লোগান দেওয়া সবাই বাংলাদেশপন্থী নয়।

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "জুলাই গণঅভ্যুত্থানের সংকটকালে ড. ইউনূস বা সংশ্লিষ্ট পত্রিকা কেউই বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে কোনো বিবৃতি দেয়নি।" এমনকি ড. ইউনূস কখনো হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনকারী আহত যোদ্ধাদের দেখতে যাননি বলেও তিনি অভিযোগ করেন।

তারেক রহমান দাবি করেন, "যারা ফ্যাসিবাদের সময়ে লুকিয়ে ছিল বা গুপ্ত অবস্থায় ছিল, তারাই আজ রাজপথের যোদ্ধাদের সাহসিকতা, মেধা ও ত্যাগকে তাচ্ছিল্য ও হাস্যরস করছে।" তিনি সকল বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


মনোহরদীতে এ্যাব মহাসচিবের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর মনোহরদীতে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র নদীর সিঙ্গুয়া ও খিরাটি ঘাটে এই পোনা অবমুক্তির কার্যক্রম অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় এর আগে সিঙ্গুয়া ঘাটে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি, আসাদনগর ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা জহিরুল হক, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. সুরুজ মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মহসিন কবির, স্থানীয় ইউপি সদস্য জিল্লুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, "আমরা মাছে-ভাতে বাঙালি; তাই বাংলাদেশের মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসে মাছের বিকল্প চিন্তা করা যায় না।" বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মাছের উৎপাদন বাড়াতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। বক্তারা জানান, তাঁর এই উদ্যোগকে সমর্থন জানিয়ে দেশের মৎস্য খাতে অবদান রাখার লক্ষ্যেই আজকের এই পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

এ সময় বক্তারা নদীতে অবৈধ ফাঁদ পাতা ও ক্ষতিকর কেমিক্যাল প্রয়োগ বন্ধের পাশাপাশি পোনা মাছ ধরা প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় স্থানীয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রাফি মানুষের দৈনন্দিন পুষ্টি চাহিদায় মাছের প্রয়োজনীয়তা ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক: মোস্তফা সরওয়ার ফারুকী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


সিনিয়র ফেসবুকার ইজ ব্যাক: মোস্তফা সরওয়ার ফারুকী

নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী তার ফেসবুক অ্যাকাউন্ট পুনরুদ্ধার করেছেন। অ্যাকাউন্টটি ফিরে পাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে ফারুকী তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে জানান, চার দিন পর তিনি আবারও ফেসবুকে ফিরেছেন। এই সময় যারা তার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার পেছনে ছিলেন, তাদেরকে তিনি ব্যঙ্গাত্মকভাবে ধন্যবাদ জানান।

ফারুকী তার পোস্টে উল্লেখ করেন যে, ফেসবুক থেকে দূরে থাকার কারণে গত চার দিনে তার শুটিং, প্রি-প্রোডাকশন ও পোস্ট-প্রোডাকশনের কাজের গতি প্রায় দশ গুণ বেড়ে গেছে। তিনি আরও বলেন, অনলাইনে বিভিন্ন অপপ্রচার ও ভিত্তিহীন প্রচারণা না দেখায় তার মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়েছে।

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যস্ততা না থাকায় তিনি পরিবারের সঙ্গে নিরবচ্ছিন্ন সময় কাটানোর অভ্যাসও ফিরে পেয়েছেন। এই অভিজ্ঞতাকে তিনি অ্যাকাউন্ট বন্ধের সঙ্গে জড়িতদের জন্য একটি উপহার হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে, ২৪ অক্টোবর সন্ধ্যায় ফারুকী জানিয়েছিলেন, সকাল থেকে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না। তার অভিযোগ ছিল, প্রথমে অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করা হয় এবং এতে ব্যর্থ হয়ে সেটি নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে।

ফারুকী দাবি করেন, বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। সেই প্রচেষ্টা সফল না হওয়ায় তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিশুদের মেধা বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরলেন কেসিসি প্রশাসক মঞ্জু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


শিশুদের মেধা বিকাশে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চার গুরুত্ব তুলে ধরলেন কেসিসি প্রশাসক মঞ্জু

শিশুদের মেধা ও মননের বিকাশের জন্য লেখাপড়ার পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াচর্চায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি উল্লেখ করেছেন, "আজকের শিশুরাই আগামী দিনের দেশের কর্ণধার।" তাই তাদের যোগ্য, আদর্শবান ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য পরিবার ও সমাজের সম্মিলিত দায়িত্ব পালন করা প্রয়োজন।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের খুলনা মহানগর শাখার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, শিশুদের লেখাপড়ায় মনোযোগী করার পাশাপাশি তাদের সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। অভিভাবকদেরও শিশুদের মানসিক বিকাশের বিষয়ে সচেতন থাকতে হবে। পারিবারিক ও সামাজিক আচরণের কারণে কোনো শিশু যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সবার খেয়াল রাখতে হবে। একই সঙ্গে শিশুদের অবহেলা ও নানা প্রতিকূলতা থেকে সুরক্ষা দিতে হবে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে শিশুদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি একটি উদ্বেগের বিষয়। এ আসক্তি থেকে তাদের বের করে এনে সৃজনশীল ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। শিশুদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও বৃক্ষরোপণসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিশু-কিশোরদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় প্রধান পরিচালক ও বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদের কাউন্সিলর মুজাহিদুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক ইরুফা সুলতানা। এ ছাড়া উপদেষ্টা সভাপতি প্রফেসর ড. শাহ আলম ও উপদেষ্টা কোষাধ্যক্ষ ডা. এহসানুল কবিরসহ ফুলকুঁড়ি আসরের বিভিন্ন পর্যায়ের সংগঠক, অভিভাবক ও শিশু-কিশোররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফুলকুঁড়ি আসরের স্লোগান ‘পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো’। এই আদর্শ ধারণ করে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%