ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন


ভাতিজাকে অপহরণের পর হত্যার দায়ে চাচার যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভাতিজা রিফাত হোসেনকে (১২) অপহরণের পর ৪০ হাজার টাকা মুক্তিপণ চেয়ে পরে শ্বাসরোধে হত্যার ঘটনায় চাচা মাসুম বিল্লাহকে (২৯) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। একইসঙ্গে, তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে পরিণত হবে।

 

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক এ কে এম রকিবুল হাসান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেয়া

দণ্ডপ্রাপ্ত মাসুম বিল্লাহ পিরোজপুরের নেছারাবাদ থানার বলদিয়া এলাকার মো. জাকির হোসেনের সন্তান। তিনি নারায়ণগঞ্জের দক্ষিণ রূপসী এলাকায় বসবাস করতেন।

 

নিহত রিফাত হোসেন একই এলাকার রাসেল মোল্লার ছেলে। সে তার মায়ের সঙ্গে দক্ষিণ রূপসীর একটি ভাড়া বাসায় বাস করত। রিফাত স্থানীয় কাজী মহিউদ্দিন মডেল হাই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

মামলার অভিযোগ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩১ মার্চ রমজান মাসে রোজা রেখে জোহরের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হয় রিফাত।

আরও পড়ুন: টিউবওয়েলের মুখ থেকে গ্যাস বের হয়ে জ্বলছে আগুন

 

এ সময় তার চাচা মাসুম বিল্লাহ তাকে অপহরণ করে। পরে রিফাতের পরিবারের কাছে ফোন করে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

তবে রিফাতের মা সুফিয়া আক্তার মুক্তিপণের টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এরপর রিফাতকে শ্বাসরোধ করে হত্যা করে একটি পরিত্যক্ত ঘরে মরদেহ ফেলে রাখা হয়।

ওই রাতেই মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রিফাতের মা তার ছেলের মরদেহ শনাক্ত করেন।

আরও পড়ুন: রাতের আঁধারে নারী পুলিশ সদস্যকে মুখ চেপে ‘তুলে নেওয়ার’ চেষ্টা

হত্যাকাণ্ডের পর মাসুম বিল্লাহ তার গ্রামের বাড়ি পিরোজপুরে চলে যান। সেখানে গিয়ে নেছারাবাদ থানায় আত্মসমর্পণ করেন। পরে তিনি পুলিশের কাছে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. মানিক মিয়া বলেন, ‘এটি একটি চাঞ্চল্যকর হত্যা মামলা। রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামি মাসুম বিল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।’

 

আরও পড়ুন: ভৈরবে মহাসড়ক অবরোধ ও নাশকতার অভিযোগে ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘উঠতে পারছেন না’ ডিএমকে নেতাকে উঠে দাঁড়াতে সহায়তা করে প্রশংসিত থালাপতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০২ পি.এম


‘উঠতে পারছেন না’ ডিএমকে নেতাকে উঠে দাঁড়াতে সহায়তা করে প্রশংসিত থালাপতি

 

তামিলনাড়ুর বিধানসভা অধিবেশনের সময় রাজনৈতিক উত্তেজনার মধ্যে মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় একটি মানবিকতার উদাহরণ স্থাপন করেন। বিধানসভায় চলমান হট্টগোলের মাঝে বিরোধী ডিএমকে বিধায়ক দুরাই চন্দ্রশেখরনকে সাহায্য করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা অর্জন করছেন।

 

চেয়ার থেকে উঠতে অক্ষম বিধায়ক দুরাই চন্দ্রশেখরের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন থালাপতি। অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বিজয় স্পিকারের আসনের সামনে ডিএমকে বিধায়কদের অবস্থান ধর্মঘটের সময় এই মানবিক এবং সৌজন্যমূলক পদক্ষেপ গ্রহণ করেন।

 প্রতিবেদন অনুযায়ী, মুখ্যমন্ত্রীর এই মানবিক পদক্ষেপ দেখে শাসক ও বিরোধী উভয় দলের সদস্যরা টেবিল চাপড়ে তা স্বাগত জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মন্ত্রী ও আইনপ্রণেতারা বিজয়ের এই আচরণের প্রশংসা করছেন।

 

রাজনৈতিক মতপার্থক্য ভুলে আইনসভার উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও এমন মানবিক আচরণ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে অনেকেই মন্তব্য করেছেন।

ডিএমকে বিধায়কেরা মুখ্যমন্ত্রী বিজয়ের বক্তব্যের জবাব দেওয়ার সুযোগ খুঁজছিলেন। কিন্তু কথা বলার সুযোগ না পেয়ে তারা বিধানসভা কক্ষ থেকে ওয়াকআউটের সিদ্ধান্ত নেন। তবে এই প্রতিবাদের মাঝেও তিরুভাইয়ারুর ডিএমকে বিধায়ক দুরাই চন্দ্রশেখরন নিজের আসনে বসে থাকেন।

 

পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, চন্দ্রশেখরন ওয়াকআউটে যোগ না দেওয়ায় বিষয়টি মুখ্যমন্ত্রী বিজয়ের নজরে আসে। তিনি তখন ওই বিধায়কের কাছে জানতে চান কেন তিনি অন্য ডিএমকে নেতাদের সঙ্গে বাইরে যাচ্ছেন না। জবাবে চন্দ্রশেখরন জানান, তিনি আসন থেকে উঠতে পারছেন না।

 

বিজয় তখন অবাক হয়ে প্রশ্ন করেন, "‘আপনি উঠতে পারছেন না মানে কী?’" এরপর মুখ্যমন্ত্রী নিজেই নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং চন্দ্রশেখরনকে সোজা হয়ে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দেন।

মুখ্যমন্ত্রীর আন্তরিক সহায়তার পর ডিএমকে বিধায়ক দুরাই চন্দ্রশেখরন হাত জোড় করে বিজয়কে ধন্যবাদ জানান এবং পরে অন্যান্য দলীয় নেতাকর্মীদের সাথে ওয়াকআউটে যোগ দেন।

এই কথোপকথনটি বিধানসভার মন্ত্রী ও অন্যান্য সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে, যাঁরা টেবিলে চাপড়ে বিজয়ের এই সৌজন্যের প্রশংসা করেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত এই কথোপকথনের একটি ভিডিওতে দেখা যায়, বিজয় চন্দ্রশেখরকে উঠে দাঁড়াতে সাহায্য করার পর নিজের আসনে ফিরে যাচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ধুরন্ধর’-এর লুকেই কি ‘প্রলয়’ শুরু রণবীরের?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৫ পি.এম


‘ধুরন্ধর’-এর লুকেই কি ‘প্রলয়’ শুরু রণবীরের?

 

এখন পর্যন্ত সিনেমাটির সেট থেকে প্রকাশিত হয়েছে রণবীরের বেশ কিছু ঝলক। এই ছবি ও ভিডিওগুলো সামনে আসার পর, রণবীরের লুক সম্পর্কে নতুন আলোচনা শুরু হয়েছে।রণবীরকে দেখা গেছে লম্বা চুল, গালভর্তি দাড়ি এবং কালো পোশাকে। তার এই লুক ‘ধুরন্ধর’-এর লুকের সঙ্গে অনেকটাই সাদৃশ্যপূর্ণ।এ কারণে প্রশ্ন উঠেছে, ‘প্রলয়’-এও কি রণবীরকে সেই রাফ অ্যান্ড টাফ অবতারে দেখা যাবে?

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে অভিনেতার শুটিংয়ের একটি ভিডিও। সেখানে রঙিন চশমা সামান্য নামিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায় তাকে। তার তীক্ষ্ণ দৃষ্টি এবং রুক্ষ চেহারা অনুরাগীদের নজর কেড়েছে।‘প্রলয়’-এ রণবীরের সহ-অভিনেত্রী হিসেবে রয়েছেন কল্যাণী প্রিয়দর্শন।

 

এই সিনেমার মাধ্যমে দক্ষিণী অভিনেত্রীর বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে। শুটিংয়ের একটি দৃশ্যে রণবীরকে পিঠে একটি শিশুকে নিয়ে হেঁটে আসতে দেখা গেছে। ধুলো-কাদায় ভরা পথ ধরে শিশুটিকে নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি।

রণবীরের এই নতুন লুক দেখে অনেকের ধারণা, ‘ধুরন্ধর’-এর পর আবারও বড় কোনো চমক দিতে চলেছেন তিনি। প্রকাশ্যে আসা শুটিংয়ের ঝলক অন্তত তেমনই ইঙ্গিত করছে।

জানা গেছে, ‘প্রলয়’-এর গল্পে ভয়াবহ এক পরিস্থিতির চিত্রায়ণ করা হবে। জম্বি আক্রমণের পাশাপাশি মারাত্মক মহামারীর প্রেক্ষাপটে এগোবে সিনেমার কাহিনি। ফলে রণবীরের এই নতুন সিনেমা নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এর আগে শোনা গিয়েছিল, অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকা পাড়ুকোনের পাশে থাকার জন্য রণবীর অভিনয় থেকে দীর্ঘ বিরতি নিতে পারেন। এমনকি ২০২৭ সালে নতুন করে কাজে ফেরার কথাও শোনা যায়। তবে তার আগেই ‘প্রলয়’-এর শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লোক ও কারুশিল্প নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৬ পি.এম


লোক ও কারুশিল্প নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে : সংস্কৃতিমন্ত্রী

সংসদ ভবন, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প, মৃৎশিল্প, জামদানি এবং শাঁখা-ঝিনুক শিল্পসহ বিচিত্র লোকজ কুটির শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষায় একটি যুগোপযোগী ‘লোক ও কারুশিল্প নীতিমালা’ প্রণয়ন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

আজ জাতীয় সংসদে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী এ তথ্য জানান।

সংস্কৃতিমন্ত্রী বলেন, “আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, প্রান্তিক কারুশিল্পীদের জীবনমান ও জীবিকা নিশ্চিতকরণ, এই শিল্পের ঐতিহ্যবাহী জ্ঞান ও দক্ষতার প্রজন্মান্তরে সফল হস্তান্তর এবং লোকজ কারুশিল্পের বৈশ্বিক বাজার প্রসারে প্রস্তাবিত এই নীতিমালা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা নিরসনে সুনির্দিষ্টভাবে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা নিরসনে সুনির্দিষ্টভাবে কাজ করছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সংসদ ভবন, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : স্বাস্থ্য খাতের জনবল সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং চিকিৎসা সেবার মানোন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিরসনে সরকার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।

আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-২৫-এর সরকারি দলের সদস্য মোছা. সুরাইয়া জেরিনের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে স্থানীয় স্বাস্থ্য প্রশাসনকে আরও কার্যকর ও শক্তিশালী করা হয়েছে। সিভিল সার্জনদের সঙ্গে প্রতি মাসে নিয়মিত তদারকি বৈঠক আয়োজনের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ফলে হাসপাতালগুলোতে চিকিৎসকদের উপস্থিতির হার ও নিয়মিত উপস্থিতি আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।

হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে এম এ মুহিত বলেন, “শুধু হাসপাতাল প্রাঙ্গণই নয়, বরং দেশের সার্বিক পরিবেশকে স্বাস্থ্যসম্মত, আধুনিক ও পরিচ্ছন্ন হিসেবে গড়ে তোলা প্রয়োজন।”

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের হাসপাতালগুলোর পরিচ্ছন্নতার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। গতকাল অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের স্বাস্থ্য বিষয়ক সভায়ও তিনি এ বিষয়ে কঠোর নির্দেশনা ও অগ্রাধিকার দিয়েছেন। এর ধারাবাহিকতায় আজই দেশের সব সিভিল সার্জনের সঙ্গে বৈঠক করে প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালের পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, “কেবল ডেঙ্গু প্রতিরোধেই নয়, বরং সার্বিকভাবে দেশের হাসপাতালগুলোর অভ্যন্তরীণ ও বাহ্যিক পরিবেশের টেকসই রূপান্তরে আমরা কাজ করছি। স্বাস্থ্য খাতের প্রতিটি সংকট চিহ্নিত করে সমাধান করা হচ্ছে; আশা করি খুব শিগগিরই নাগরিকেরা দৃশ্যমান পরিবর্তন দেখতে পাবেন।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%