০৪:১০ পি.এম
রাজধানীর কড়াইল, সাততলা, ভাষানটেক বস্তির এলাকায় আধুনিক বাসস্থান নির্মাণের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৪টি পৃথক কমিটির গঠন করেছে।
সোমবার (১৫ জুন) ডিএনসিসি সূত্রে জানা যায়, সম্প্রতি সংস্থার সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান একটি অফিস আদেশ জারি করে এই চারটি কমিটির অনুমোদন দিয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান জানিয়েছেন, এই কমিটিগুলোর মধ্যে রয়েছে প্রকল্প সমন্বয়, মনিটরিং ও পরামর্শক টিম, প্রকল্প বাস্তবায়নকারী ইউনিট, পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে কারিগরি বিনির্দেশ ও প্রাক্কলন কমিটি এবং পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের লক্ষ্যে প্রস্তাব মূল্যায়ন কমিটি।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ
এছাড়া, এর আগে রাজধানীর তিনটি বড় বস্তি সাততলা, কড়াইল ও ভাষানটেকের বাসিন্দাদের জন্য বহুতল ভবন, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা ও হাসপাতাল নির্মাণের মহাপরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছিল ডিএনসিসি। এই প্রক্রিয়া অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে বস্তিবাসীদের তালিকা প্রস্তুত করা হবে, যাতে প্রকৃত ব্যক্তিরা সুবিধা পেতে পারেন।
এদিকে, কড়াইল, সাততলা ও ভাষানটেক বস্তি এলাকায় আধুনিক ‘স্যাটেলাইট টাইপের সিটি’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
জাপানের ‘স্লাম ডেভেলপমেন্ট’ (বস্তি উন্নয়ন) মডেল এবং বিশ্বের অন্যান্য উন্নত দেশের আধুনিক আবাসন ব্যবস্থা অনুসরণ করে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
