০২:৪৯ পি.এম
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। সকল শিক্ষার্থী ফেল করার কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ৭ কার্য দিবসের মধ্যে তাদেরকে স্ব-শরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) বোর্ডের পক্ষ থেকে একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ৫টি প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ফেল করেছে। এ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে- কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার 'জাঙ্গালিয়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়', রাজবাড়ী জেলার পাংশা উপজেলার 'বনগ্রাম আতারুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়', রাজবাড়ী সদর উপজেলার 'জালদিয়া উচ্চ বিদ্যালয়', টাংগাইল জেলার ভূয়াপুর উপজেলার 'গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়' এবং নাগরপুর উপজেলার 'সলিমাবাদ আনোয়ার খান মডেল উচ্চ বিদ্যালয়'।
বিজ্ঞপ্তিতে তাৎক্ষণিকভাবে বলা হয়েছে যে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় উল্লেখিত প্রতিষ্ঠানের পাসের হার শূন্য হওয়ায় স্বশরীরে উপস্থিত হয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ ব্যাখ্যা প্রদান করতে হবে।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন