০২:৫৩ পি.এম
ময়মনসিংহের ত্রিশাল এলাকায় আঃ সালাম (৬৫) নামের একজন বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ।
ত্রিশাল থানার এবং স্থানীয় এলাকাবাসির সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে প্রায় দশটার দিকে ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয় সংলগ্ন ডোবায় অজ্ঞাত একটি লাশ দেখতে পান এলাকাবাসি। পরে ত্রিশাল থানায় পুলিশের কাছে খবর দিলে ত্রিশাল থানার এস আই রুবেল ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ত্রিশাল থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে ত্রিশাল থানার এস আই রুবেল সাংবাদিকদের জানান, নিহত ঐ ব্যক্তির নাম আঃ সালাম। তিনি ফুলবাড়ীয়া উপজেলার আছিম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত হযরত আলীর ছেলে। এছাড়া তিনি আরো জানান, নিহত ব্যক্তির গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং লাশটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন