০১:২২ পি.এম
মধ্য ইউরোপের সেনজেনভুক্ত দেশ পোল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে বাংলাদেশ দূতাবাস কর্তৃক কয়েকটি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। এই নির্দেশনায় বাংলাদেশিদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে দূতাবাসের ফেসবুক পেজে এ-সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে পোল্যান্ডে বসবাসরত সকল বাংলাদেশিকে সামাজিক মাধ্যমে বিচক্ষণ ও দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। একই সাথে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে, যাতে বিভ্রান্তিকর, অসত্য, উসকানিমূলক, আপত্তিকর বা পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধানের পরিপন্থি হতে পারে এমন কোনো বক্তব্য, আচরণ, কর্মকাণ্ড বা প্রচার থেকে বিরত থাকেন।
আরও পড়ুন: ডিসেম্বরে দেশে আসার সুযোগ নেই: নাহিদ ইসলাম
এ ধরনের কর্মকাণ্ডের ফলে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন হতে পারে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বেশ কিছু বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো—
পোল্যান্ডের প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলুন।
কোনো তথ্য, বক্তব্য বা কনটেন্ট প্রকাশ বা প্রচারের আগে তার সত্যতা ও সম্ভাব্য প্রভাব যাচাই করুন।
আরও পড়ুন: চসিকের প্রতিটি ওয়ার্ডে ৮২টি খেলার মাঠ গড়ার উদ্যোগ : প্রশাসক
অসত্য, বিভ্রান্তিকর, আইনবিরোধী বা উসকানিমূলক বক্তব্য, কনটেন্ট বা কর্মকাণ্ড থেকে বিরত থাকুন।
অনলাইন ও অফলাইন—উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল, সংযত ও আইনসম্মত আচরণ করুন।
ব্যক্তিগত কর্মকাণ্ডের মাধ্যমে যেন বাংলাদেশি কমিউনিটির সুনাম ও মর্যাদা ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সচেতন থাকুন।
পোল্যান্ডে বসবাস, কাজ ও ব্যবসার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইন ও নির্দেশনা অনুসরণ করুন।
আরও পড়ুন: ফ্যাসিস্টদের আর ফিরতে দেওয়া হবে না: ধর্ম প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন