০৩:০৪ পি.এম
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ঘটেছে। এর ফলে, সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতদের সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে।
তবে, একই সময়ের মধ্যে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। মারা যাওয়া দুই শিশুর বয়স ৫ মাস। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
বুধবার (২২ জুলাই) সকাল বেলায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
আরও পড়ুন: ‘যারা অনুষ্ঠানে আসেননি, প্রমোশন-আপগ্রেডেশন কিংবা অন্য কোনো সুবিধা চাইতে এলে মনে রাখব’: কুবি ছাত্রদলের আহ্বায়ক
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত হয়নি তবে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১ জন নতুন রোগী।
মারা যাওয়া ২ শিশুর মধ্যে ১ জন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এবং অপরজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হাম ও রুবেলার কারণে ৫৬৮ জন রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২৭ জন রোগী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এই চিকিৎসাধীন রোগীদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৬ জন ভর্তি রয়েছেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী সারজিল সিকদার নিহত
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, মোট ১০৩ জন হামের উপসর্গে এবং পরীক্ষায় নিশ্চিত হয়ে ৪ জনের মৃত্যু ঘটেছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন