ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

আজকের মুদ্রা বিনিময় হার: বাংলাদেশি টাকায় কত চলছে কোন মুদ্রা


আজকের মুদ্রা বিনিময় হার: বাংলাদেশি টাকায় কত চলছে কোন মুদ্রা

 

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হয়ে চলেছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার উঠানামা করছে।

দেশীয় বাজারে মার্কিন ডলারসহ আন্তর্জাতিক প্রধান মুদ্রাগুলোর বিপরীতে বাংলাদেশি টাকার মান সাম্প্রতিক সময়ে কিছুটা ওঠানামা করছে। বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (০৫ জুলাই ২০২৬) মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২২ টাকা ৮৫ পয়সা

ইউরো : ১৪০ টাকা ৪৭ পয়সা

পাউন্ড : ১৬৪ টাকা ০১ পয়সা

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

কানাডিয়ান ডলার : ৮৬ টাকা ৫২ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৫ টাকা ২৫ পয়সা

চাইনিজ ইয়েন : ১৮ টাকা ১০ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৫ টাকা ০৯ পয়সা

আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

ভারতীয় রুপি : ১ টাকা ২৯ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ৩২ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৭৬ পয়সা

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৭৩ পয়সা

আরও পড়ুন: মিরপুরে প্রাইভেট কারে ককটেল নিক্ষেপ, হামলাকারীদের শনাক্তের চেষ্টা

কুয়েতে দিনার : ৩৯৬ টাকা ৪৯ পয়সা

আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৬০ পয়সা

আরো পড়ুন

জাতীয় জাদুঘরে মেসির স্বাক্ষরিত জার্সি, দেখতে ভক্তদের ভিড়

আরও পড়ুন: সালমান-আনিসুলের মামলায় সাক্ষী সায়েমের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ট্রাইব্যুনালের

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলা বাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে এসেছে। বিগত এক মাসে ডলারের গড় বিনিময় হার ১২২ টাকা ৭৫ পয়সা থেকে ১২৩ টাকার মধ্যে ওঠানামা করেছে, যা আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১৫ পি.এম


গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু চিত্তরঞ্জন পালের বিরুদ্ধে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী। তারা বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধনটি আয়োজন করেন।

রবিবার (৫ জুলাই) সকালে বিদ্যালয়ের সামনে হওয়া এই মানববন্ধনে অংশগ্রণকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অভিযোগের সুষ্ঠু তদন্ত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন অভিভাবক ইসাহাক আলী বিশ্বাস, গোলাম মোস্তফাসহ শিক্ষার্থীরা।

বক্তাদের অভিযোগ, বিদ্যালয়ে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। সেশন ফি, উন্নয়ন ফি, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে তারা দাবি করেছেন। এর পাশাপাশি সরকারি অনুদানের অর্থ ব্যয় এবং বিদ্যালয় পরিচালনায় অনিয়মের অভিযোগ তোলেন বক্তারা।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বাবু চিত্তরঞ্জন পাল প্রথমে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০০৯ সালে প্রধান শিক্ষক পদে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে তিনি শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার করে আসছেন বলে অভিযোগকারীরা দাবি করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, ২০১৫ সালে ৪ লাখ ৪৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগে তিনি সাময়িকভাবে বরখাস্ত হলেও পরে পুনরায় দায়িত্বে ফিরে আসেন। এছাড়া ২০১৭ সালে রেজুলেশন ও চেক জালিয়াতির মাধ্যমে আরও ৯১ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে। ওই সময় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাকে বরখাস্তের নির্দেশ দেন।

অন্যদিকে, ২০২৫ সালে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে প্রাপ্ত ৫ লাখ টাকার সরকারি অনুদান আত্মসাতের অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তাঁর বিরুদ্ধে অর্থটি যথাযথভাবে ব্যয় না করে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ে কর্মরত তিনজন নারী শিক্ষকের জন্য সমমর্যাদার বসার ব্যবস্থা না করে প্রধান শিক্ষক নিজ কক্ষে পৃথক ব্যবস্থা করেছেন, যা শিক্ষা প্রতিষ্ঠানের বিধিমালার পরিপন্থী বলেও তারা দাবি করেন।

চলতি বছরের এসএসসি পরীক্ষার সময় সেশন ফি, পরীক্ষা ফি, বিদ্যুৎ বিল ও উন্নয়ন ফির নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বেড়ে যায়। এই ক্ষোভের কারণেই তারা মানববন্ধনের আয়োজন করেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক বাবু চিত্তরঞ্জন পাল বলেন, 'আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা ও ভিত্তিহীন। নিয়ম অনুযায়ী পরীক্ষার ফি নেওয়া হয়েছে। একটি মহল অসত্য ও ভিত্তিহীন অভিযোগ তুলে আমার মানহানি করার চেষ্টা করছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাহাড়িকা এক্সপ্রেসে যাত্রীদের কাছে টাকা দাবি, প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


পাহাড়িকা এক্সপ্রেসে যাত্রীদের কাছে টাকা দাবি, প্রতিবাদ করায় সাংবাদিককে হুমকির অভিযোগ

সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা দাবি এবং প্রতিবাদ করায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই ২০২৬) হরষপুর ও আখাউড়া রেলস্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, ট্রেনে থাকা দুইজন হিজড়া বিভিন্ন বগিতে ঘুরে সাধারণ যাত্রীদের কাছে জোরপূর্বক টাকা দাবি করছিলেন। কয়েকজন যাত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।
এ সময় ট্রেনে থাকা সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ট্রেনে দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ এসে তাদের সতর্ক করে দিয়ে পরিস্থিতি শান্ত করে।
অভিযোগ রয়েছে, পুলিশ চলে যাওয়ার পর ওই দুই ব্যক্তি সাংবাদিক মোঃ শরীফ উদ্দিনকে আখাউড়া স্টেশনে পৌঁছালে দেখে নেওয়ার হুমকি দেন। এমনকি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করারও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
পরিস্থিতির প্রমাণ রাখতে সাংবাদিক মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর বক্তব্য ভিডিওতে ধারণ করেন বলে অভিযোগ ওঠে।
পরে বিষয়টি আবার ট্রেনে দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ সদস্য মনিরুল ইসলাম-কে জানানো হলে তিনি ঘটনাস্থলে এসে তাদের খোঁজ করেন। তবে ততক্ষণে অভিযুক্তরা ট্রেন থেকে সরে যান বলে জানান তিনি।
রেলওয়ে পুলিশ সদস্য মনিরুল ইসলাম বলেন, "যাত্রীরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে আমরা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। ট্রেনে জোরপূর্বক টাকা আদায় বা যাত্রীদের হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা অল্পসংখ্যক সদস্য পুরো ট্রেনে দায়িত্ব পালন করি, তাই সব বগিতে সবসময় উপস্থিত থাকা সম্ভব হয় না। তবে অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।"
ভুক্তভোগী যাত্রীরা বলেন, ট্রেনে কিছু ব্যক্তি নিয়মিত জোরপূর্বক টাকা আদায় করে সাধারণ যাত্রীদের হয়রানি করেন। তারা রেলওয়ে কর্তৃপক্ষ ও সরকারের কাছে এ ধরনের চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিপক্ষের হামলায় ১৫ পরিবারের বসতভিটা ধ্বংসস্তূপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:২০ পি.এম


প্রতিপক্ষের হামলায় ১৫ পরিবারের বসতভিটা ধ্বংসস্তূপ

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা এলাকায় ফুটবল খেলা নিয়ে বিরোধের কারণে একটি হত্যা ঘটনার পর প্রতিপক্ষের গ্রামে বর্বরোচিত তাণ্ডব ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই হামলার ফলে ভদ্রবিলা গ্রামের অন্তত ১৫টি পরিবারের ৩০টিরও বেশি ঘরবাড়ি, রান্নাঘর, গোয়ালঘর ও দোকানপাট ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। লুটপাটের সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং ঘরের মূল্যবান সামগ্রীও নিয়ে যাওয়া হয়েছে।

বর্তমানে পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। নতুন করে হামলা ও লুটপাটের ভয়ে থমথমে ভদ্রবিলা গ্রাম ছেড়ে অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যাচ্ছেন। যদিও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, তবুও আতঙ্কিত বাসিন্দাদের মধ্যে তাঁদের ঘর থেকে ধান-চালসহ শেষ সম্বলটুকু অন্যত্র সরিয়ে নেওয়ার হিড়িক পড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল খেলা নিয়ে ভদ্রবিলা ও পলাইডাঙ্গা গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে গত ৩ জুলাই পলাইডাঙ্গা গ্রামের মোস্তফা কাজী প্রতিপক্ষের হামলায় নিহত হন। এবিষয়ের খবর ছড়িয়ে পড়লে ওই দিনই ভদ্রবিলা গ্রামে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায় প্রতিপক্ষের লোকজন।

সরেজমিনে ভদ্রবিলা গ্রামে গিয়ে দেখা যায়, চারদিকে শুধুই ধ্বংসের ক্ষতচিহ্ন। দোকানপাট, বসতঘর থেকে শুরু করে গোয়ালঘর—কোনো কিছুই হামলাকারীদের হাত থেকে বাদ যায়নি। ঘরের ভেতরের খাট-পালং, শোকেস, আলনা ও আলমারি ভেঙে তছনছ করা হয়েছে।

সন্ত্রাসী তাণ্ডবে সর্বস্ব হারিয়ে এভাবেই কেঁদে নিজের আকুতি জানাচ্ছিলেন ভদ্রবিলা গ্রামের ইন্তাজ মোল্যার স্ত্রী জাহানারা বেগম। তিনি বলছেন, “ঘাম ঝরানোর শ্রমে তিল তিল করে ২০ বছর ধরে এই সাজানো সংসার গড়ে তুলেছিলাম। চোখের সামনে সব মাটিতে মিশিয়ে দেয়। সব লুট করে নিয়ে গেছে, এখন আমাদের আর কিছুই বাকি নেই।”

একই গ্রামের লাল্টু বিশ্বাসের স্ত্রী রচনা বেগমের বাড়ির অবস্থাও একই। সবকিছু হারিয়ে তিনি যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কথা বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছেন। বর্তমানে গ্রামের ভুক্তভোগী নারীরা এখন খোলা আকাশের নিচে ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছেন।

এদিকে গ্রামে নতুন করে কোনো সহিংসতা বা বিশৃঙ্খলা যাতে না ঘটে, সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং গ্রামে সার্বক্ষণিক টহল দিচ্ছে অতিরিক্ত পুলিশ।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রকিবুল হাসান জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপরাধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য জোরদার অভিযান চলছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় সাধারণ মানুষ দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁর নিয়ামতপুরে চোলাই মদের কারখানার সন্ধান, বিপুল উপকরণসহ আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:২২ পি.এম


নওগাঁর নিয়ামতপুরে চোলাই মদের কারখানার সন্ধান, বিপুল উপকরণসহ আটক ২

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গতকাল, ইং ০৪/০৭/২৬ খ্রিঃ তারিখে সন্ধ্যায়, মান্দা সার্কেল এএসপি এবং অফিসার ইনচার্জ নিয়ামতপুর থানার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মাদক বিরোধী বড় অভিযান পরিচালনা করেছে। অভিযানের প্রথম দফায় চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে ১০০ পিচ ট্যাপেন্টাডলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের মধ্যে ১. মহাদেব সরদার, পিতা রবিলাল সরদার এবং ২. ভুট্টু সরদার, পিতা দেবরাজ, ছাতড়া, চন্দননগর, নিয়ামতপুর অন্তর্ভুক্ত রয়েছেন।

গ্রেফতারকৃতদের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সম্পর্কে জিজ্ঞাসাবাদের সময়, তাদের দেখানো স্থান অনুযায়ী ছাতড়া কলকুলা পাড়া থেকে পলাতক আসামী ৩. শিল্পী, পিতা আনন্দ সরদার এবং ৪. কেতকী, স্বামী: মৃত জোতিন সরদার এর বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ এবং মদ উদ্ধার করা হয়েছে। উল্লেখযোগ্য যে, এই বসতবাড়িটি একটি চোলাই মদ তৈরির কারখানা ছিল। উক্ত কারখানায় চোলাই মদ কোল্ডড্রিংসের বোতলে ভরে বিক্রি করা হচ্ছিল। উদ্ধারকৃত কারখানা থেকে কয়েক শত চোলাই মদ ভর্তি বোতল উদ্ধার করা হয়েছে। পুলিশের এই বিশেষ অভিযানে আনুমানিক ১৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ এবং ২৬ লিটার চোলাই মদ, পাশাপাশি কয়েকশত কোমল পানীয়র বোতল উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে নিয়ামতপুর থানায় ০১ টি মামলা রুজু রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%