ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং
ইসরাইলি হামলা

গাজায় ইসরাইলি হামলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের ছেলে সহ নিহত ৪


গাজায় ইসরাইলি হামলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালকের ছেলে সহ নিহত ৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একটি শিশুও রয়েছে। নিহতদের মধ্যে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশের বড় ছেলে বাসির আল-বুরশও অন্তর্ভুক্ত। শুক্রবারের হামলায় আহত একজন শনিবার মারা যান।

চিকিৎসাসূত্রের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানায়, শনিবার ইসরাইলি হামলায় তিনজন নিহত হন। এ ছাড়া, শুক্রবারের হামলায় আহত একজন শনিবার মৃত্যুবরণ করেন।

শনিবার গাজা সিটির শেখ রাদওয়ান বাজার এলাকায় একটি বেসামরিক গাড়িতে ইসরাইল ড্রোন হামলা চালায়। এতে একজন নিহত হন এবং অন্তত চারজন আহত হন, যাদের মধ্যে দুই শিশু রয়েছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে।

আরও পড়ুন: তুরস্কে শুরু হলো জাতিসংঘের জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’

হামলার পর গাড়িটিতে আগুন ধরে যায় এবং দীর্ঘ সময় ধরে সেটি জ্বলতে থাকে। পরে উদ্ধারকর্মীরা আগুন নিভিয়ে দেন। আল-শিফা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া মরদেহটি এতটাই পুড়ে গিয়েছিল যে তা শনাক্ত করা সম্ভব হয়নি।

গাজার আলজাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানান, গাড়িটিতে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়। অ্যাম্বুলেন্স, চিকিৎসাকর্মী ও বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগ পর্যন্ত প্রায় আধা ঘণ্টা গাড়িটি জ্বলছিল। নিহত ব্যক্তির মরদেহ সম্পূর্ণ পুড়ে গিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।

মাহমুদ আরও জানান, শনিবার সকাল থেকেই পুরো গাজা উপত্যকার আকাশে ইসরাইলি নজরদারি বিমান, হামলাকারী ড্রোন ও কোয়াডকপ্টার খুব নিচু দিয়ে উড়ছিল।

স্বাস্থ্য কর্মকর্তার ছেলেও নিহত

আরও পড়ুন: এরদোগানসহ যাদের সঙ্গে বৈঠক হতে পারে প্রধানমন্ত্রী

এর আগে, শনিবার উত্তর গাজার জাবালিয়ায় ইসরাইলি ড্রোন হামলায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশের বড় ছেলে বাসির আল-বুরশ নিহত হন। আজ-জাহরা এলাকায় শরণার্থীশিবিরের পশ্চিম দিকে এ হামলা চালানো হয়, যেখানে আরও একজন গুরুতর আহত হন।

বাসিরকে হাসপাতালে নেওয়ার সময় তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আল জাজিরার কাছে আসা একটি ভিডিওতে দেখা যায়, মুনির আল-বুরশ তার ছেলের কম্বলে মোড়ানো মরদেহ বহন করছেন। তিনি অন্য স্বজন ও শোকাহতদের সঙ্গে অ্যাম্বুলেন্সে করে মরদেহটি হাসপাতালে নিয়ে যান।

ভিডিওতে মুনির আল-বুরশ বলেন, ‘আমরা পাশাপাশি ছিলাম। বাসির আমাকে বলেছিল, ইসরাইলিরা আমাদের দুজনকেই লক্ষ্য করছে। আমি তাকে বলেছিলাম, ভালো, অন্তত আমরা একসঙ্গে জান্নাতে যাব। তাঁবু থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করা হয়।’

আরও পড়ুন: ফ্রান্সের সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানকে দায়ী প্যারিস

আল জাজিরার সাংবাদিক মাহমুদ জানান, স্থানীয় সংগঠনগুলোর পরিচালিত বিকল্প শিক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের ক্লাস চলার সময় ওই হামলা হয়। একটি ফিল্ড হাসপাতালের পেছনে এসব শিক্ষাকেন্দ্র স্থাপন করা হয়েছিল। তাঁবু থেকে বের হওয়ার সময় বাসিরকে সরাসরি ড্রোন ক্ষেপণাস্ত্রের আঘাত করা হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে মুনির আল-বুরশের বড় ছেলে বাসিরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।

মাহমুদ বলেন, হামলাটি কেন চালানো হয়েছে, সে বিষয়ে এখন পর্যন্ত ইসরাইলি কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি। কর্মকর্তাদের পরিবারের সদস্যদের লক্ষ্য করে হামলার পর সাধারণত ইসরাইলি কর্তৃপক্ষ হামলার কারণ ব্যাখ্যা করে থাকে বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত, ফাঁস হওয়া নথিতে চাঞ্চল্যকর তথ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেব্রাস্কায় ফুটবল মাঠের সমান স্ন্যাকসের বিশ্ব রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


নেব্রাস্কায় ফুটবল মাঠের সমান স্ন্যাকসের বিশ্ব রেকর্ড

যুক্তরাষ্ট্রের বিখ্যাত মাংসের তৈরি স্ন্যাকস ‘স্লিম জিম’ সাধারণত কয়েক ইঞ্চি লম্বা হয়ে থাকে। তবে বিশ্ব রেকর্ড গড়ার উদ্দেশ্যে, এবার সেই স্ন্যাকসটিকে এক বিশাল আকৃতিতে রূপান্তরিত করা হয়েছে। নেব্রাস্কা অঙ্গরাজ্যের ওমাহা শহরে ৪২৯ ফুটেরও বেশি লম্বা একটি স্লিম জিম তৈরি করে আন্তর্জাতিক স্তরে সাড়া ফেলা হয়েছে, যা প্রায় একটি পূর্ণাঙ্গ ফুটবল মাঠের সমান দৈর্ঘ্যের।

এটি বিশ্বের সবচেয়ে লম্বা মাংসের স্ন্যাকস হিসেবে আনুষ্ঠানিকভাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। যুক্তরাষ্ট্রের একটি খ্যাতনামা খাদ্যপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘কনাগ্রা ব্র্যান্ডস’ তাদের কারখানায় এই বিশাল স্ন্যাকসটি তৈরি ও উন্মোচন করে। মেপে দেখা যায়, এর সঠিক দৈর্ঘ্য ৪২৯ ফুট ৫ দশমিক ৪ ইঞ্চি। এটি পূর্ববর্তী গিনেস বিশ্ব রেকর্ডের চেয়ে প্রায় ১১৬ ফুট বেশি লম্বা।

বিশাল এই স্ন্যাকসটি তৈরিতে প্রতিষ্ঠানটির বিশেষ দল ‘ব্লেজ ক্রু’ নিরলসভাবে কাজ করেছে। দলের প্রকৌশলী ও কর্মীরা জানান, স্ন্যাকসটির দৈর্ঘ্য শত শত ফুট বাড়ানো হলেও এর মূল ফর্মুলা ও স্বাদে কোনো পরিবর্তন না আনার জন্য তারা দিনরাত পরিশ্রম করেছেন। দৈর্ঘ্যে অতিরিক্ত বড় হওয়ায় এটি সাধারণ পাত্রে রাখা সম্ভব ছিল না; তাই প্রথমে বিশাল একটি তারের চাকায় পেঁচিয়ে, পরে অনেকগুলো সারিবদ্ধ টেবিলের ওপর লম্বালম্বিভাবে রেখে বিচারকদের সামনে প্রদর্শন করা হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল বিচারক উপস্থিত থেকে ফিতা দিয়ে মেপে স্ন্যাকসটিকে বিশ্ব রেকর্ডের স্বীকৃতিপত্র প্রদান করেন। কনাগ্রা ব্র্যান্ডসের গবেষণা ও উন্নয়ন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট জেস সোয়েলি জানান, কর্মীদের সৃজনশীলতা, অনন্য দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমকে চিরস্মরণীয় করে রাখতেই তারা এই ভিন্নধর্মী উদ্‌যাপনের পথ বেছে নিয়েছিলেন। অনবদ্য এই অর্জনের পর বিশাল স্ন্যাকসটির একটি বড় অংশ উৎসবে উপস্থিত কর্মীদের মাঝে বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্য ব্যবস্থাপনা গতিশীল করতে ডিএনসিসির ৫টি কনটেইনার ক্যারিয়ার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


বর্জ্য ব্যবস্থাপনা গতিশীল করতে ডিএনসিসির ৫টি কনটেইনার ক্যারিয়ার উদ্বোধন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার লক্ষ্যে পাঁচটি নতুন কনটেইনার ক্যারিয়ার ট্রাক উদ্বোধন করা হয়েছে। এই উদ্বোধনটি করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। উদ্বোধনের সময় তিনি একটি নতুন ট্রাক চালানোর অভিজ্ঞতাও গ্রহণ করেন।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর গাবতলী কাঁচাবাজার এলাকায় এই কনটেইনার ক্যারিয়ারগুলোর উদ্বোধন অনুষ্ঠিত হয়।

ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, নগরকে দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্ন করতে সিটি করপোরেশনের উদ্যোগে পর্যায়ক্রমে আরও কনটেইনার যুক্ত করা হবে বর্জ্য ব্যবস্থাপনার আওতায়।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ে সামাজিক কার্যক্রম পরিচালনা করছে সিটি করপোরেশন। ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শফিকুল ইসলাম খান জানান, ‘উত্তর সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতার পরিমাণ আগের তুলনায় অনেকটাই কমেছে।’ তিনি নগরবাসীর জন্য একটি বাসযোগ্য সিটি করপোরেশন গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুডিসের পূর্বাভাস: ভারতের জিডিপি বৃদ্ধির হার এক ধাক্কায় ৭ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


মুডিসের পূর্বাভাস: ভারতের জিডিপি বৃদ্ধির হার এক ধাক্কায় ৭ শতাংশ

ভারতের অর্থনীতি চলমান মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া সংকটের প্রভাব সামলে প্রত্যাশার চেয়ে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে। ঋণমান নির্ধারণকারী আন্তর্জাতিক সংস্থা মুডিস রেটিংস ২০২৬-২৭ অর্থবছরে দেশটির প্রকৃত মোট দেশজ উৎপাদন বা জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭ শতাংশে উন্নীত করেছে। পূর্বে সংস্থাটি এই বৃদ্ধির হার ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল।

মুডিসের মতে, শক্তিশালী ব্যক্তিগত ভোগ, অভ্যন্তরীণ চাহিদা, জোরালো বিনিয়োগ, সরকারি অবকাঠামো খাতে অব্যাহত ব্যয় এবং সেবামূলকের খাতের চাঙ্গা ভাব ভারতের এই অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল জ্বালানি হিসেবে কাজ করছে। চলতি অর্থবছরে বেসরকারি খাতের বিনিয়োগের গতি আরো বাড়বে বলেও আশা প্রকাশ করেছে মুডিস।

এক বিবৃতিতে মুডিস জানায়, ‘আমরা শুরু থেকেই ধারণা করেছিলাম ভারত জি-২০ ভুক্ত অন্যান্য সব দেশ ও সমপর্যায়ের উদীয়মান অর্থনীতির দেশগুলোর চেয়ে দ্রুতগতিতে এগোবে, এখনো সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। তবে কিছু ঝুঁকি এখনো রয়ে গেছে।’

মুডিসের এই পূর্বাভাস ভারতের সাম্প্রতিক দুর্দান্ত অর্থনৈতিক তথ্যের ওপর ভিত্তি করে এসেছে। ২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) ভারতের প্রকৃত জিডিপি বৃদ্ধি পেয়েছে ৭.৮ শতাংশ। যদিও খনি ও কিছু ভোক্তাভিত্তিক সেবা খাত কিছুটা মন্থর ছিল, তবুও উৎপাদন ও বিনিয়োগ খাতের জোরদার পারফরম্যান্স এই প্রবৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে।

ভারতীয় সরকারের হিসাব অনুযায়ী, পূর্ববর্তী ২০২৬ অর্থবছরে ভারতের অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছিল। ওই সময় ব্যক্তিগত ভোগ এবং স্থির মূলধন গঠন, উভয় খাতে ৭.৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি দেখা যায়।

মুডিসের ধারণা, এই শক্তিশালী অভ্যন্তরীণ অর্থনীতির কারণেই বিশ্ববাজারে জ্বালানি খাতের অস্থিরতা, মূল্যস্ফীতি এবং বাণিজ্যের চিন্তা বাড়ানো মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কা সহজে সামলে নিতে পেরেছে ভারত।

ভারতের জিডিপি বৃদ্ধির জন্য মুডিসের নতুন ৭ শতাংশের পূর্বাভাস অন্যান্য বৈশ্বিক আর্থিক সংস্থা ও ভারতের কেন্দ্রীয় ব্যাংকের অনুমানের তুলনায় অনেকটাই বেশি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৬ সালের জুলাই আপডেটে ২০২৭ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬.৪ শতাংশ দিয়েছিল। আইএমএফ জানিয়েছিল, জ্বালানির উচ্চমূল্য অর্থনীতির গতি কিছুটা ধীর করলেও অভ্যন্তরীণ ভোগ ও সেবা খাত শক্তিশালী থাকবে। অন্যদিকে এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংস এবং ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) উভয়েই ২০২৭ অর্থবছরের জন্য ৬.৬ শতাংশ প্রবৃদ্ধির অনুমান করেছে।

প্রবৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনার পাশাপাশি কিছু ঝুঁকির কথাও মনে করিয়ে দিয়েছে মুডিস। সংস্থাটি সতর্ক করে বলেছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের চড়া দাম মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে, যা সরাসরি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা ও ভোগে আঘাত হানবে। ভারত আমদানীকৃত তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় জ্বালানির দাম দীর্ঘমেয়াদে বেশি থাকলে তা পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর খরচ অনেক বাড়িয়ে দেবে।

এ ছাড়া এল নিনোর প্রভাবে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি পেয়ে মূল্যস্ফীতি তীব্র হওয়ার আশঙ্কাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে জাতীয় দলের নেতৃত্ব ও বিপিএল নিয়ে সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


বিসিবির বোর্ড সভা আজ, আসতে পারে জাতীয় দলের নেতৃত্ব ও বিপিএল নিয়ে সিদ্ধান্ত

আজ (রোববার) প্রায় দেড় মাস পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে হোম ক্রিকেটে। এই সভায় দেশের ক্রিকেটের জন্য কিছু গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী এবং ভবিষ্যতের বড় সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

বিসিবির সংশ্লিষ্ট পরিচালকদের সূত্র অনুযায়ী, আজকের এজেন্ডায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশেষ করে জাতীয় দলের নেতৃত্ব, ঘরোয়া ক্রিকেটের নতুন ক্যালেন্ডার এবং বিপিএলের ভবিষ্যৎ নিয়ে আজকের সভা পুরো ক্রীড়াঙ্গনে তীব্র কৌতূহল সৃষ্টি করেছে।

এক নজরে আলোচনার শীর্ষ বিষয়সমূহ

বিপিএল নির্ধারিত সময়ে অনুষ্ঠিত না হওয়ায় বোর্ডের নিজস্ব উদ্যোগে দ্রুত সময়ের মধ্যে একটি জমকালো টি-টোয়েন্টি লিগ আয়োজন করা সম্ভব হবে কি না, সে বিষয়ে আজ বোর্ড পরিচালকদের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%