ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

রোনালদোকে নামেমাত্র ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানা দিল পর্তুগাল


রোনালদোকে নামেমাত্র ৩০ দিনের নিষেধাজ্ঞা ও জরিমানা দিল পর্তুগাল

পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ত্যাগ করার কারণে ক্রিশ্চিয়ানো রোনালদোকে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে, এমন পূর্বাভাস ছিল। কিন্তু পর্তুগাল ফুটবল ফেডারেশন তাকে মাত্র নামেমাত্র শাস্তি প্রদান করেছে। রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এছাড়াও, তাকে ২১৫ পাউন্ড জরিমানা করা হয়েছে।

এ মাসের শুরুতে তিনি হঠাৎ করে ক্যাম্প ছেড়ে চলে যান। পর্তুগাল ফুটবল ফেডারেশনের শৃঙ্খলা পরিষদ ৪১ বছর বয়সী এই খেলোয়াড়ের বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে পুরোপুরি বহাল রেখেছে। আল নাসরের এই ফরোয়ার্ডের বিরুদ্ধে ফেডারেশনের বিধির ১৬০(১) ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে, যা রায়ে উল্লেখ করা হয়েছে।

ঘটনার সূচনা ঘটে ২ অক্টোবর। ডেনমার্কের বিপক্ষে নেশনস লিগ ম্যাচের আগের দিন রোনালদো হঠাৎ করে জিনিসপত্র গুছিয়ে কোপেনহেগেনের দলীয় ঘাঁটি ত্যাগ করেন। নতুন প্রধান কোচ জর্জ জেসুসের সঙ্গে তার তিক্ত বিরোধই ছিল এর মূল কারণ।

আরও পড়ুন: জিম্বাবুয়ের টেস্টে বিরল রেকর্ড, দুই ইনিংসে ১০২৭ রান

২৮ সেপ্টেম্বর নরওয়ের বিপক্ষে জয়ের ম্যাচে রোনালদো বদলি হিসেবে বেঞ্চে ছিলেন। সেই ম্যাচে তিনি মাঠে নামেননি। এরপর তিনি জানতে পারেন, ডেনমার্কের বিপক্ষেও শুরুর একাদশে থাকবেন না।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি দীর্ঘ খোলা চিঠি প্রকাশ করেন। সেই চিঠিতে তিনি জেসুসকে ‘আস্থার চরম লঙ্ঘনের’ অভিযোগে অভিযুক্ত করেন। রোনালদোর দাবি, দলে তার ভূমিকা নিয়ে কোচ দুবার কথা রাখেননি। তবে জেসুস এমন কোনো প্রতিশ্রুতির কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

কিন্তু ক্যাম্প ত্যাগের পর রোনালদো দ্রুতই নিজের দায় স্বীকার করেন। সতীর্থদের ফেলে যাওয়ার জন্য তিনি ক্ষমা চান। নরওয়ে ম্যাচের পর সমর্থকদের অভিবাদন না জানানোর জন্যও দুঃখ প্রকাশ করেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, শাস্তি পাওয়াই তার প্রাপ্য।

রোনালদো এ-ও জানিয়েছেন, তিনি আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করছেন না। ক্যারিয়ারে ১ হাজার গোলের লক্ষ্যে তিনি ছুটছেন।

আরও পড়ুন: ওয়ারিকানের কৃতিত্বে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ জয়

ফেডারেশনের পক্ষ থেকেও দরজা খোলা আছে। রোনালদোকে ছাড়াই পর্তুগাল ডেনমার্ককে ২-১ গোলে পরাজিত করে। এরপর জেসুস ও পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসা বলেছেন, শাস্তি শেষ হলে তারা রোনালদোকে ফিরিয়ে নিতে চান।

ফেডারেশনের বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, ৩০ দিনের এই শাস্তিতে ৯ অক্টোবর কার্যক্রম শুরুর পর থেকে কেটে যাওয়া সময় ধরা হবে কি না। পর্তুগালের পরবর্তী নেশনস লিগ ম্যাচ ১৪ নভেম্বর, ডেনমার্কের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

রোনালদো পর্তুগালের হয়ে এমন কিছু রেকর্ড গড়েছেন, যা অবিশ্বাস্য। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোল (১৪৬) ও সর্বোচ্চ ম্যাচের (২৩৪) বিশ্বরেকর্ড তার দখলে। তার নেতৃত্বে পর্তুগাল ইউরো ২০১৬ ও দুটি নেশনস লিগ শিরোপা জিতেছে।

আরও পড়ুন: বরিশালে সেনাবাহিনী প্রধানের হাতে ক্রিকেট প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৮ এম


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আজকের নামাজের সময়সূচি প্রকাশ

নামাজ ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে, তাই নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা অত্যন্ত জরুরি।

ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি মঙ্গলবার (২০ অক্টোবর) অনুযায়ী নিম্নরূপ নির্ধারণ করা হয়েছে-

জোহর- ১১:৪৭ মিনিট

আসর- ০৩:৫৪ মিনিট

মাগরিব- ০৫:৩৩ মিনিট

এশা- ০৬:৪৭ মিনিট

ফজর (আগামীকাল)- ০৪:৪৪ মিনিট

উল্লিখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো নিম্নরূপ-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০৯ এম


আফগানিস্তানের বড় জয়ের পর শেষ ম্যাচে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচের আগে বাংলাদেশের ফাইনালে যাওয়ার সমীকরণ আরও কঠিন হয়ে উঠেছে। নিজেদের প্রথম ম্যাচে হারের পর, আফগানিস্তানের বড় জয়ের ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

বাংলাদেশকে শেষ ম্যাচে জিততেই হবে। আফগানিস্তানের কাছে হারলে তারা ০ পয়েন্ট নিয়ে বাদ পড়বে। জয়ী হলে তিনটি দলের পয়েন্ট হবে সমান ২। তখন ফাইনালের দুই দলের নির্বাচন হবে নেট রান রেটের ভিত্তিতে। ফাইনালে যেতে হলে বাংলাদেশকে জিম্বাবুয়ের উপরে উঠতে হবে। প্রথম ম্যাচে ৯৯ রানের পরাজয় এবং দ্বিতীয় ম্যাচে ১৫৮ রানের পরাজয়ের কারণে জিম্বাবুয়ের নেট রান রেট বর্তমানে −০.৫৯।

আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে ১৫৮ রানের বিশাল জয় নিয়ে শীর্ষে অবস্থান করছে। শেষ ম্যাচে ১০০ রানে পরাজিত হলেও তারা এই গ্রুপের শীর্ষস্থান ধরে রাখবে।

এ কারণে বাংলাদেশের লক্ষ্য এখন দ্বিতীয় স্থানে পৌঁছানো। এটি অর্জন করতে টাইগারদের জন্য বেশ পরিশ্রম করতে হবে।

জিম্বাবুয়েকে টপকাতে হলে বাংলাদেশের অন্তত ৪১ রানের জয় প্রয়োজন। যদি বাংলাদেশ আফগানিস্তানকেও অতিক্রম করতে চায়, তাহলে জয়ের ব্যবধান অন্তত ১২৯ রানের হতে হবে।

পরে ব্যাটিং শুরু করলে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আফগানিস্তানের স্কোরের ওপর নির্ভর করবে। যদি আফগানিস্তান ২৫০ রান করে, তাহলে দ্বিতীয় স্থানে উঠতে বাংলাদেশকে ৪১.৩ ওভারের মধ্যে জিততে হবে। শীর্ষে উঠতে হলে এই লক্ষ্য ২৬.০ ওভারের মধ্যে পূরণ করতে হবে। ২৮০ রান হলে লক্ষ্য হবে যথাক্রমে ৪২.০ ও ২৭.১ ওভারে। আফগানিস্তান ৩০০ রান করলে ৪২.২ ও ২৮.০ ওভারে জিততে হবে। যদি বাংলাদেশ ৩২০ রান লক্ষ্য করে, তাহলে সেই ক্ষেত্রে ৪২.৪ বা ২৮.৫ ওভারের মধ্যে জিততে হবে।

সব মিলিয়ে হিসাবটা এমন। আগে ব্যাটিং করলে ৪১ বা তার বেশি রানে জিতলে বাংলাদেশ ফাইনালে যাবে। রান তাড়া করলে আফগানিস্তানের স্কোর অনুযায়ী প্রায় ৪১ থেকে ৪২ ওভারের মধ্যে জিততে হবে। অর্থাৎ হাতে রাখতে হবে প্রায় আট ওভার।

এমন কঠিন সমীকরণের মুখোমুখি হতে হয়েছে মূলত প্রথম ম্যাচে হারের কারণে। সেই ম্যাচে ৯৯ রানের পরাজয় বাংলাদেশকে খাদের কিনারে ঠেলে দিয়েছে। এখন দেখার বিষয়, সেই পরিস্থিতি থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কি না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্লাহর নামের মাধ্যমে দোয়া করলে কবুলের আশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


আল্লাহর নামের মাধ্যমে দোয়া করলে কবুলের আশা

যখন মানুষ মহান আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তখন তার মনে একটি আশা থাকে—আল্লাহ তাঁর আকুতি শুনবেন, তাঁর প্রয়োজন পূরণ করবেন এবং তাঁর দোয়া কবুল করবেন। তবে, দোয়ার সৌন্দর্য এবং কবুল হওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো আল্লাহর সুন্দর নাম ও মহান গুণাবলির মাধ্যমে তাঁর কাছে প্রার্থনা করা।

একবার মহানবী (সা.) এক ব্যক্তিকে আল্লাহর কাছে এমন একটি দোয়া করতে শুনলেন, যেখানে তিনি আল্লাহর একত্ব ও অমুখাপেক্ষিতার সাক্ষ্য দিয়ে তাঁর কাছে প্রার্থনা করছিলেন। মহানবী (সা.) তখন জানালেন, ওই ব্যক্তি আল্লাহর এমন মহান নামের মাধ্যমে প্রার্থনা করেছেন, যে নামে তাঁকে ডাকা হলে আল্লাহ সাড়া দেন এবং তাঁর কাছে চাওয়া হলে তিনি দান করেন। দোয়াটি হলো,

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ أَنَّكَ أَنْتَ اللَّهُ، لَا إِلَٰهَ إِلَّا أَنْتَ، الْأَحَدُ الصَّمَدُ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বি-আন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা, আল-আহাদুস সামাদ, আল্লাযি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে প্রার্থনা করছি এই সাক্ষ্য দেওয়ার মাধ্যমে যে, নিশ্চয়ই আপনিই আল্লাহ। আপনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আপনি একক, অমুখাপেক্ষী। আপনি কাউকে জন্ম দেননি এবং আপনাকেও জন্ম দেওয়া হয়নি। আর আপনার সমতুল্য কেউই নেই। (আবু দাউদ, হাদিস : ১৪৯৩; তিরমিজি, হাদিস : ৩৪৭৫)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনামে বীমা পলিসি খোলা নিষিদ্ধ, ১০ লাখ টাকার লেনদেনের প্রতিবেদন বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৬ এম


বেনামে বীমা পলিসি খোলা নিষিদ্ধ, ১০ লাখ টাকার লেনদেনের প্রতিবেদন বাধ্যতামূলক

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) বেনামে বীমা পলিসি খোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে, এক দিনের মধ্যে কোনো গ্রাহকের ১০ লাখ টাকা বা তার বেশি নগদ লেনদেন হলে সেই তথ্য সংস্থাটির কাছে প্রতিবেদন আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বিএফআইইউ দেশের সকল বীমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং বীমা খাতে আর্থিক অপরাধের ঝুঁকি কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, সরকার নিষিদ্ধ ঘোষিত বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের তালিকাভুক্ত কোনো সন্ত্রাসী, গোষ্ঠী বা তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে বীমা ব্যবস্থার সুবিধা গ্রহণ করতে না পারে, সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি, জটিল, অস্বাভাবিক ও যৌক্তিক আর্থিক উদ্দেশ্যবিহীন বীমা পলিসির ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রাহকের পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, পাসপোর্ট, ছবি এবং ঠিকানা নির্ভরযোগ্য স্বাধীন উৎস থেকে যাচাই করতে হবে। এছাড়া গ্রাহকের পক্ষে অন্য কেউ পলিসি পরিচালনা করলে তার যথাযথ ক্ষমতা রয়েছে কিনা, তা নিশ্চিত করতে হবে।

এছাড়া নগদ লেনদেনের প্রতিবেদন (সিটিআর) জমা দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য ও নথিপত্র অন্তত পাঁচ বছর সংরক্ষণ করতে হবে। প্রতিষ্ঠানের নামে বীমা পলিসি খোলার ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী ব্যক্তি অথবা ২০ শতাংশ বা তার বেশি শেয়ারের মালিককে মূল সুবিধাভোগী হিসেবে শনাক্ত করে তথ্য রাখতে হবে। বিদেশি বাণিজ্য-সংক্রান্ত বীমায় ঋণপত্র (এলসি), আমদানি-রপ্তানি চুক্তি ও জাহাজীকরণের নথিও ব্যাংকের রেকর্ডের সঙ্গে যাচাই করতে হবে।

সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে বিএফআইইউতে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, প্রতিটি বীমা প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে কেন্দ্রীয় পরিপালন ইউনিট গঠন করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%