ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

এই ডিসেম্বর নয়, কোনো ডিসেম্বরেই ফিরবেন না শেখ হাসিনা: এমপি খোকন তালুকদার


এই ডিসেম্বর নয়, কোনো ডিসেম্বরেই ফিরবেন না শেখ হাসিনা: এমপি খোকন তালুকদার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি ডিসেম্বরে দেশে ফিরতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, “শেখ হাসিনা শুধু এই ডিসেম্বরে নয়, আরও অনেক ডিসেম্বর পেরিয়ে গেলেও বাংলাদেশে ফিরতে পারবেন না।”

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার উত্তর কালাগাছিয়া এলাকার এ.সি. নর্থ কালাগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের বিদায় সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার বলেন, শেখ হাসিনা যে অপকর্ম করেছেন এবং যেসব মানুষের প্রাণহানি ঘটেছে, সেসব পরিবারের সদস্য ও দেশের মানুষ তাঁকে আর দেশে ফিরতে দেবে না।

আরও পড়ুন: তিস্তা মহাপ্রকল্প শুরুর বিলম্বে ক্ষুব্ধ মানুষ, বিএনপির আন্দোলন তীব্র

তিনি আরও বলেন, এক শ্রেণির মানুষ শান্তিপূর্ণ বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে। তাঁর দাবি, দেশের মানুষ তারেক রহমানকে ভালোবেসে বিজয়ী করেছে। তারেক রহমানের হাতেই বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নিরাপদ এবং নির্যাতিত মানুষের অভিভাবক হিসেবে তিনি দেশের মানুষের পাশে রয়েছেন।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আশায় যারা আবারও অরাজকতা সৃষ্টি, বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগ করছে, তাদের পরিণতি ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতে ইসলামীর নেতাদের প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জামায়াত বিভিন্নভাবে ক্ষমতায় আসার পরিকল্পনা করেছিল। তবে ২০২৬ সালের নির্বাচনে তাদের সেই পরিকল্পনা ও ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ব্যর্থ হয়েছে। তাঁর অভিযোগ, নির্বাচনের আগে ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে জান্নাতের টিকিট বিক্রিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছিল দলটি। এ কারণে দেশের মানুষ তাদের ক্ষমতায় যাওয়ার সুযোগ দেয়নি।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদ হোসেন, জয়কলি পাবলিকেশনসের পরিচালক অজয় কৃষ্ণ সরকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ এবং সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাউস-উর রহমানসহ অন্যরা।

আরও পড়ুন: কালীগঞ্জের সাবেক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক গ্রেপ্তার

বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অতিথিরা অংশ নেন। এ সময় বিদ্যালয়ের সাবেক শিক্ষক-কর্মচারীদের অবদান স্মরণ করা হয়। পাশাপাশি প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে স্মৃতিচারণা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় মোটরসাইকেলের বেপরোয়া গতিতে দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


পাবনায় মোটরসাইকেলের বেপরোয়া গতিতে দুইজন নিহত

পাবনা সদরের গয়েশপুর এলাকায় মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে দুই জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন তরুণ। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯ টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে একজন হলেন, সদর উপজেলা গয়েশপুর এলাকার জালালপুর নতুন পাড়ার মোজাফফরের ছেলে সেলিম (৪৫) এবং অপরজন নয়ন মিয়া (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জালালপুর থেকে গয়েশপুর যাওয়ার পথে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর সময় দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। একই সময় আরও দু’জন আহত হন, যাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, গয়েশপুর থেকে জালালপুরের এই সড়কটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। এই সড়কে ঘটে যাওয়া বেশিরভাগ দুর্ঘটনার পেছনে রয়েছে বিভিন্ন যানবাহন ও তরুণ বাইকারদের বেপরোয়া গতিতে গাড়ি চালানো। বেপরোয়া গতির কারণে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়ে চলেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে আবাসিক হোটেল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার, ম্যানেজার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


শরীয়তপুরে আবাসিক হোটেল থেকে স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার, ম্যানেজার গ্রেপ্তার

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয়েছে স্কুলশিক্ষক আবুল বাশারের রক্তাক্ত মরদেহ। এ ঘটনায় হোটেলটির ম্যানেজার আতাউর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে এসআরবি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮-এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির। এর আগে বুধবার নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় এসআরবি-৮ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতাউর রহমান নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ছালেহ আহম্মেদের ছেলে। তিনি ওই আবাসিক হোটেলের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। নিহত আবুল বাশার গাজীপুর জেলার কালিয়াকৈর থানার দেউলিয়াবাড়ি এলাকার মৃত জনাব আলী তালুকদারের সন্তান। তিনি গাজীপুর মহানগরের খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

এসআরবি জানায়, মঙ্গলবার দুপুরে ভেদরগঞ্জ উপজেলা থানা-সংলগ্ন ঢাকা আবাসিক হোটেল থেকে আবুল বাশারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর নিহতের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে ওই দিন ভেদরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় আবাসিক হোটেলের ম্যানেজার আতাউর রহমানকে প্রধান আসামি করা হয়।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে এসআরবি-৮। পরে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নোয়াখালীর সোনাইমুড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৮-এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির বলেন, "ভেদরগঞ্জে স্কুলশিক্ষক আবুল বাশার হত্যা মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়। এসআরবি-৮ ও এসআরবি-১১-এর যৌথ অভিযানে মামলার প্রধান আসামি আতাউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।"

প্রসঙ্গত, শরীয়তপুরের নড়িয়া উপজেলার চেয়ারম্যান বাজার এলাকায় আবুল বাশারের পূর্বপুরুষদের বাড়ি অবস্থিত। সেখানে বেড়াতে এসে রোববার রাতে তিনি স্ত্রীকে সর্বশেষ মুঠোফোনে কল করেন। এ সময় এক বন্ধুর বাসায় থাকার কথা জানান তিনি। এরপর তার সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বন্ধ হয়ে যায়।

পরে সোমবার তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে স্ত্রীকে কল করে আহত হওয়ার কথা জানানো হয়। প্রথমে দুই হাজার টাকা এবং পরে একটি রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি করা হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি কালিয়াকৈর থানায় জানানো হলে পুলিশ মুঠোফোনের অবস্থান শনাক্ত করে ভেদরগঞ্জে তার অবস্থান সম্পর্কে জানতে পারে।

পরে পরিবারের সদস্যরা ভেদরগঞ্জ থানায় আসেন। পুলিশের সহযোগিতায় মঙ্গলবার দুপুরে আবাসিক হোটেল থেকে আবুল বাশারের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী প্রাণ হারালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী প্রাণ হারালেন

মধুখালী, ফরিদপুরে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটেছে একটি অ্যাম্বুলেন্সের। এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী প্রাণ হারিয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টা ১৫ মিনিটের সময় ঢাকা-খুলনা মহাসড়কের আড়পাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে হাইওয়ে পুলিশ নিশ্চিত করেছে যে, নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি আরও বলেন, "ইতোমধ্যে ৩ জন মারা গেছেন। বিস্তারিত পরে জানানো হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুর গ্রামের আধ্যাত্মিক ঐতিহ্য: শাহ আনাছ আলী (রহঃ) পীর সাহেবের মাজার

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম বিশেষ প্রতিনিধি

শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


হোসেনপুর গ্রামের আধ্যাত্মিক ঐতিহ্য: শাহ আনাছ আলী (রহঃ) পীর সাহেবের মাজার

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নের হোসেনপুর গ্রামে অবস্থিত শাহ আনাছ আলী (রহঃ) পীর সাহেবের মাজার। তিনি ফুলতলী ধারার খলিফা হিসেবে পরিচিত ছিলেন। তাঁর স্মৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্য আজও এলাকার মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।
শাহ আনাছ আলী (রহঃ) পীর সাহেবের নিজ বাড়িতেই তাঁর মাজার অবস্থিত। মাজারের পাশে রয়েছেন তাঁর সুযোগ্য সন্তান শাহ শাখবুল আলী পীর সাহেব এবং শাহ মুজাক্কির (রহঃ) পীর সাহেবের স্মৃতিবিজড়িত স্থান—যা এই এলাকার ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত।
পীর-আউলিয়াদের জীবন, তাঁদের ধর্মীয় শিক্ষা, মানবসেবা ও আধ্যাত্মিক আদর্শ মানুষের মাঝে নৈতিকতা, ভ্রাতৃত্ববোধ এবং আল্লাহর প্রতি ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয়।
📍 স্থান: হোসেনপুর গ্রাম, ৭নং জগদল ইউনিয়ন, দিরাই, সুনামগঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%