০৪:৪৯ পি.এম
বরিশালের গৌরনদীতে নিখোঁজ হওয়ার দুই দিন পর পুলিশ রেজাউল হাওলাদার (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।
রোববার (৭ জুন) সকালে উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকার একটি ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রেজাউল হাওলাদার ছিলেন পশ্চিম খাঞ্জাপুর গ্রামের মৃত রতন হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।
আরও পড়ুন: চকরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রেজাউল। রোববার সকালে স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখতে পেয়ে পুলিশকে জানিয়েছিলেন। পরে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আরও পড়ুন: ময়মনসিংহে জাতীয় যুব দিবসে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন