ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

সাভার-আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন


সাভার-আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন

সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকদের প্রবেশ করতে দেখা গেছে।

যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

শিল্প পুলিশ জানিয়েছে, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের হেমায়েতপুর, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরানিসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুলিশের টহল টিম কাজ করছে।

আরও পড়ুন: বিএনপির দুই সদস্য সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ

এদিকে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা শতাধিক আসামি অন্তর্ভুক্ত করা হয়েছে। সাভার ও আশুলিয়া থেকে শিল্প কারখানায় নৈরাজ্য সৃষ্টি করার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে কোথা থেকে কতজনকে আটক করা হয়েছে সে বিষয়ে পরবর্তীতে জানানো হবে বলে ঢাকা জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ এম


ঘূর্ণিঝড় ‘মুরাসু’ ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল

ভারতের দক্ষিণ উপকূলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে তীব্র ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আঘাত হেনেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) মধ্যরাতে রাজ্যের প্রকাশম জেলার ওঙ্গোলের নিকটবর্তী এলাকা দিয়ে ঝড়টি স্থলভাগ অতিক্রম (ল্যান্ডফল) শুরু করেছে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে আইএমডির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার রাত ১টার দিকে ঘূর্ণিঝড়টি উপকূলে প্রবেশ প্রক্রিয়া শুরু করে। বাতাসের তীব্রতার সঙ্গে সঙ্গতি রেখে উপকূলজুড়ে চলছে টানা ভারি বর্ষণ। ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটারে পৌঁছেছে।

আবহাওয়া দফতরের রাত ১টা ৩০ মিনিটের বুলেটিন অনুযায়ী, ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছিল। ওই সময় এটি ওঙ্গোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কাভালি থেকে ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে এবং বাপাতলা থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আইএমডি জানাচ্ছে, নেলোর ও নরসাপুরের মধ্যবর্তী ওঙ্গোলের উপকূলীয় এলাকা দিয়ে ঝড়টি সম্পূর্ণরূপে স্থলভাগে প্রবেশ করতে পারে। ল্যান্ডফল প্রক্রিয়া চলাকালে এবং সকাল পর্যন্ত উপকূল ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ১২ ঘণ্টা জুড়ে দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি বুধবার সকাল পর্যন্ত সাগরের স্বাভাবিক জোয়ারের চেয়ে ১ থেকে ১.৫ মিটার (৩ থেকে ৫ ফুট) উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, যার ফলে উপকূলীয় অঞ্চলের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হতে পারে। বিশেষ করে বাপাতলা, কৃষ্ণা ও প্রকাশম জেলায় ক্ষয়ক্ষতি ও প্লাবনের ঝুঁকি সবচেয়ে বেশি বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন গ্লেন ম্যাক্সওয়েল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৩ এম


আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন গ্লেন ম্যাক্সওয়েল

গত বছরের জুনে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। এবার তিনি আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানালেন। ফলে, প্রথম শ্রেণির এবং লিস্ট ‘এ’ ক্রিকেটেও তাকে আর দেখা যাবে না।

তবে ম্যাক্সওয়েল বিগ ব্যাশে খেলা চালিয়ে যাবেন। মেলবোর্ন স্টার্সের সঙ্গে তার চুক্তি ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত রয়েছে।

ফাইনাল ওয়ার্ড পডকাস্টে ম্যাক্সওয়েল মন্তব্য করেন, “টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমাদের মধ্যে বেশ কয়েকবার আলোচনা হয়েছিল। আলোচনাগুলো ছিল খোলামেলা। অস্ট্রেলিয়া দলের ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো চাপ ছিল না। তাই আমরা বিষয়টি আপাতত অনিশ্চিত রেখেছিলাম, ভবিষ্যতের জন্য সম্ভাবনার দরজাও খোলা রেখেছিলাম।”

তিনি আরও যোগ করেন, “সামনে কয়েকটি সিরিজ ছিল। তারা ভবিষ্যতের কথা মাথায় রেখে নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে চেয়েছিল। বাংলাদেশ সফরেও আমরা সেটি দেখেছি। সেখানে নতুন খেলোয়াড়রা সুযোগ পেয়েছে এবং দারুণ পারফরম্যান্স করেছে।”

ম্যাক্সওয়েলের এই সিদ্ধান্তের ফলে, গত ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটি তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে দাঁড়িয়েছে। যদিও তিনি ঘরের মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড থেকে বিদায় নিতে চেয়েছিলেন। এই অলরাউন্ডার বলেন, “মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বিদায়ী ম্যাচ খেলার একটা ক্ষীণ আশা বা আলোচনা ছিল। তবে এই দল নিয়ে তারা যে পথে এগোতে চাইছে, তা আমি পুরোপুরি বুঝতে পারছি।”

৩৮ বছর বয়সি এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ৭টি টেস্ট, ১৪৯টি ওয়ানডে এবং ১৩০টি টি-২০ ম্যাচ খেলেছেন। সংক্ষিপ্ত ফরম্যাটে তিনি ২৮৯৭ রান করার পথে ১৫৪-এর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের ২০ হাজার ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


ট্রাম্পের ২০ হাজার ভোট গণনা বন্ধের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ২০ হাজারের বেশি ডাকযোগে দেওয়া ভোটের গণনা বন্ধের জন্য করা আবেদনটি খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন অভিযোগ করে বলেছে, এসব ভোটারের মধ্যে অ-মার্কিন নাগরিক রয়েছে, যার ভিত্তিতে তারা ভোটগুলো আটকে দিতে চেয়েছিল।

মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে এই পদক্ষেপ নেয় মার্কিন বিচার বিভাগ। তাদের দাবি, ক্যালিফোর্নিয়ার ভোটার তালিকায় অ-মার্কিন নাগরিকদের একটি তালিকা তাদের কাছে রয়েছে। তবে, ট্রাম্প প্রশাসনের এই অভিযোগের ভিত্তিতে পূর্বে ক্যালিফোর্নিয়ার একটি আদালত মামলাটি খারিজ করে দিয়েছিল।

সোমবার (২ নভেম্বর) সুপ্রিম কোর্টে নতুন করে আবেদন জমা দেয় ট্রাম্প প্রশাসন। আবেদনটিতে উল্লেখ করা হয়, ভোটারদের নাগরিকত্ব যাচাই না হওয়া পর্যন্ত সন্দেহভাজন ভোটগুলো বৈধ ভোটের সঙ্গে গণনা না করার নির্দেশনা চাওয়া হয়। তবে, আবেদন জমা দেওয়ার কিছু ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্ট ভোট গণনা বন্ধ করতে অস্বীকৃতি জানায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র দপ্তরের তৈরি করা ভোটার তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে, এতে হাজারো বৈধ মার্কিন নাগরিকের নামও অন্তর্ভুক্ত রয়েছে। ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষের দাবি, অ-মার্কিন নাগরিক শনাক্ত করার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসনের ব্যবহৃত পদ্ধতিতে ভুল থাকার সম্ভাবনা রয়েছে।

এর আগে মামলাটি খারিজ করে বিচারক ডেভিড কার্টার সতর্ক করেছিলেন, প্রমাণ ছাড়া ভোট নিয়ে প্রশ্ন তোলা হলে নির্বাচনী প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হবে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমবে।

এদিকে, নির্বাচনে ভোটারদের ভয় দেখানো বা ভোটপ্রক্রিয়ায় হস্তক্ষেপের অভিযোগ জানাতে আইন বিশেষজ্ঞ, পর্যবেক্ষক দল ও বিশেষ সহায়তা ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।

সূত্র: ডিডাব্লিউ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির বাম পায়ের দক্ষতা নিয়ে হ্যারি কেইনের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৫ এম


মেসির বাম পায়ের দক্ষতা নিয়ে হ্যারি কেইনের মন্তব্য

লিওনেল মেসির বাঁ পায়ের অসাধারণ দক্ষতায় মুগ্ধতা প্রকাশ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার মনে করেন, যদি তার নিজের মধ্যে আর্জেন্টাইন মহাতারকার মতো বাঁ পায়ের দক্ষতা থাকত, তাহলে প্রতিপক্ষের জন্য তাকে থামানো অত্যন্ত কঠিন হয়ে পড়ত।

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পর ‘ফুটবল’কে দেওয়া এক সাক্ষাৎকারে কেইনকে জিজ্ঞাসা করা হয়েছিল, অন্য কোনো ব্যালন ডি’অরজয়ী ফুটবলারের কোন দক্ষতাটি তিনি নিজের খেলায় যুক্ত করতে চাইবেন। এই প্রশ্নের জবাবে ইংলিশ ফরোয়ার্ড মেসির বাঁ পায়ের কথা উল্লেখ করেন।

হাস্যরসের ছলে কেইন মন্তব্য করেন, ‘আজ যদি মেসির বাঁ পা আমার থাকত, তাহলে মনে হয় আমাকে থামানো খুব কঠিন হতো।’

নিজের খেলার ধরন সম্পর্কে খোলামেলা আলোচনা করেছেন কেইন। তিনি স্বীকার করেছেন, মেসির মতো একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে গোল করার সামর্থ্য তার নেই, তবে ভিন্ন ভিন্ন উপায়ে প্রতিপক্ষের রক্ষণে বিপদ তৈরি করতে সক্ষম বলে মনে করেন।

কেইনের ভাষায়, ‘আমি জানি, গোল করার আগে ১০ জন খেলোয়াড়কে কাটিয়ে যাওয়ার মতো ফুটবলার আমি নই। তবে বিভিন্নভাবে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারি।’

ক্যারিয়ারের এই পর্যায়ে নিজেকে সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড় মনে করছেন ইংলিশ অধিনায়ক। তিনি জানিয়েছেন, শারীরিক ও মানসিক দুই দিক থেকেই মাঠে নিজের সেরা অবস্থানে রয়েছেন।

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের পথে কেইন দুর্দান্ত একটি মৌসুম কাটিয়েছেন। ৬৫ ম্যাচে তার গোলসংখ্যা ৭৩। এই মৌসুমকে তিনি নিজের ক্যারিয়ারের সেরা মৌসুম হিসেবেও বিবেচনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%