ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট


মামদানির সঙ্গে বৈঠকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র : কলম্বিয়ার প্রেসিডেন্ট

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো অভিযোগ করেছেন যে, নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে তার বৈঠকে যুক্তরাষ্ট্র বাধা দিয়েছে। তিনি এই ঘটনার অভিব্যক্তি করতে গিয়ে এটিকে নিজের ‘স্বাধীনতার ওপর হস্তক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন।

গত বুধবার দ্য ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘে আয়োজিত বৈঠকে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানকালে মেয়র মামদানির সাথে কলম্বিয়ার প্রেসিডেন্টের নির্ধারিত বৈঠক হওয়ার কথা ছিল।

কিন্তু মার্কিন কর্মকর্তারা সতর্ক করে দেন যে, এই বৈঠক গত বছর ট্রাম্পের সঙ্গে বিবাদের কারণ হিসেবে পেত্রোর ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞায় লঙ্ঘন করবে। এরপর এই বৈঠকটি বাতিল করা হয়।

আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর নিশ্চিত করেছে।

বর্তমানে পেত্রো কেবল সরকারি কাজে কূটনৈতিক ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে সক্ষম হন। বৃহস্পতিবার তিনি বলেন, তার চলাচলের ওপর কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে কিনা, সে বিষয়ে তাকে কখনো অবহিত করা হয়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘নিউইয়র্কের মেয়রের সঙ্গে আলোচনা করার স্বাধীনতা খর্ব করা হয়েছে। আমি এটিকে অগণতান্ত্রিক বলে মনে করি। একইভাবে, বোস্টনে আমন্ত্রিত একটি বক্তৃতা দেওয়ার সুযোগ না দিয়ে আমার চিন্তার স্বাধীনতাও খর্ব করা হয়েছে।’

ডেমোক্র্যাট নেতা মামদানি গত নভেম্বরে ‘সমাজতান্ত্রিক’ এবং অভিবাসীবান্ধব রাজনৈতিক কর্মসূচির ভিত্তিতে মেয়র নির্বাচিত হন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক হিসেবে পরিচিত।

আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ

কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট পেত্রোর সঙ্গে ট্রাম্পের বিভিন্ন বিষয়ে একাধিকবার বিরোধ হয়েছে। এর মধ্যে অভিবাসী বহিষ্কার, মাদক পাচারে ব্যবহার করা সন্দেহভাজন নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা এবং কোকেন পাচার দমনে পেত্রোর ভূমিকা অন্তর্ভুক্ত রয়েছে।

গত সপ্তাহে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মেয়াদের শেষ প্রান্তে থাকা পেত্রো অভিযোগ করেন যে, তাকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্র তাদের কথিত মাদকবিরোধী অবস্থানের বিপরীতে গিয়ে মাদক পাচারকারীদের সঙ্গে হাত মিলিয়েছে।

তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন ডানপন্থী আইনজীবী আবেলার্ডো দে লা এসপ্রিয়েলাকে সমর্থন করছে।

আগামী ২১ জুনের প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ ভোটে, পেত্রোর পছন্দের প্রার্থী, বামপন্থী সিনেটর ইভান সেপেদাকে দে লা এসপ্রিয়েলা হারিয়ে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে। এই ডানপন্থী আইনজীবী মূলত মাদক পাচারকারী, আধাসামরিক বাহিনী এবং একটি পিরামিড স্কিমের মূল হোতাদের পক্ষে আইনগত লড়াই করে নিজের পরিচিতি সৃষ্টি করেছেন।

আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে

নির্বাচিত হলে পেত্রো যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি’ জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজ অর্থায়নে রাস্তা মেরামত করতে উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


নিজ অর্থায়নে রাস্তা মেরামত করতে উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের রসুলপুর পকপাড়া গ্রামের বাসিন্দারা দীর্ঘদিনের ভোগান্তির প্রতিবাদ জানিয়ে নিজেদের অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যের কাছে বারবার আবেদন করেও কার্যকর কোনো ব্যবস্থা না হওয়ায় বাধ্য হয়ে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগ নিয়েছেন।

শুক্রবার (১২ জুন) সকালে রাস্তা মেরামতের সময় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, পাঁচ-ছয় বছর আগে রাস্তাটি ইট দিয়ে সলিং করা হয়েছিল। বর্তমানে রাস্তাটির অবস্থা এতটাই খারাপ যে কৃষিপণ্য অটোভ্যানে করে বাজারে নেওয়া কঠিন হয়ে পড়েছে। তারা দ্রুত রাস্তাটি কার্পেটিং করার দাবি জানান।

মামুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রসুলপুর পকপাড়া গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস। গ্রামের একমাত্র ইটসলিং রাস্তা দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত ও খানাখন্দ। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

গ্রামবাসীরা জানান, রাস্তা মেরামতের জন্য তারা স্থানীয় ইউপি প্যানেল চেয়ারম্যান মিলন মন্ডল ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য রেজাউলের কাছে একাধিকবার যোগাযোগ করেন। কিন্তু কার্যকর উদ্যোগ না নেওয়ায় গ্রামের মানুষ বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলে তহবিল গঠন করেন। পরে প্রায় ৫০ হাজার টাকা ব্যয়ে নিজেদের অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিডিএর চেয়ারম্যান হলেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ প্রতিনিধি

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:০৭ পি.এম


সিডিএর চেয়ারম্যান হলেন চট্টগ্রাম জেলার সন্দ্বীপের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১১ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭(১) অনুযায়ী তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ এক বছর গণনা করা হবে। নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ নিয়োগাদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে সিডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রকৌশলী মো. নুরুল করিম। তিনি ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ লাভ করেছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের আবহে পেলে-অঁরির নামে রাস্তার নামকরণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


বিশ্বকাপের আবহে পেলে-অঁরির নামে রাস্তার নামকরণ

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা থিয়েরি অঁরি, যিনি ক্লাব ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন আর্সেনালের জার্সিতে, নিউইয়র্ক সিটির সঙ্গেও একটি সম্পর্ক রয়েছে। এই শহরের ক্লাব নিউইয়র্ক রেড বুলসের হয়ে তিনি চার বছর খেলেছেন।

বিশ্বকাপ উপলক্ষে অঁরির সম্মানার্থে নিউইয়র্কের একটি রাস্তার নাম তার নামে পরিবর্তন করা হয়েছে। ম্যানহাটনের ৫০তম স্ট্রিট ও সিক্সথ অ্যাভিনিউয়ের সংযোগস্থলের নাম পরিবর্তন করে ‘থিয়েরি অঁরি ওয়ে’ রাখা হয়েছে।

অঁরি ২০১০ সালে নিউইয়র্ক রেড বুলসে যোগ দিয়ে ১৩৫ ম্যাচে ৫২ গোল করেছেন। নামফলক উন্মোচনের সময় তিনি উপস্থিত জনতার জন্য প্রদর্শিত এক ভিডিও বার্তায় বলেছেন, ‘৫০তম স্ট্রিট এবং সিক্সথ অ্যাভিনিউয়ের নাম ‘থিয়েরি অঁরি ওয়ে’ রাখা হয়েছে। এটা আমার জন্য অবিশ্বাস্য সম্মানের বিষয়।’

সড়কটি ম্যানহাটনের কেন্দ্রস্থলে, বিখ্যাত রকফেলার সেন্টারের কাছাকাছি অবস্থিত। এর আনুষ্ঠানিক উদ্বোধন হয় ১০ জুন।

অঁরির পাশাপাশি পেলের নামেও একটি রাস্তার নামকরণ করা হয়েছে। কুইন্সে অবস্থিত ‘পেলে ওয়ে’ নামের এই জায়গাটি বিশ্বকাপ উপলক্ষে উদ্‌যাপনের অংশ হিসেবে ব্যবহৃত হবে।

ইএসপিএনের তথ্যানুসারে, নামগুলো অস্থায়ী। এগুলো নভেম্বর পর্যন্ত স্থায়ী থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেটকে দলীয়করণের অভিযোগকারীদের কঠোর ভাষায় আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১২ই জুন, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


বাজেটকে দলীয়করণের অভিযোগকারীদের কঠোর ভাষায় আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রীর

শনিবার, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে, কক্সবাজারের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার বিকেল কক্সবাজারের চকরিয়া পৌঁছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্ধারিত অনুষ্ঠানস্থল, জনসভা মঞ্চ, প্রশাসনিক প্রস্তুতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরের কেন্দ্রবিন্দুতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করেছে। সফরের প্রতিটি কর্মসূচি যাতে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

নতুন বাজেটের প্রশ্নে মন্ত্রী প্রকাশ করেন, এটি ব্যাংকমুখী নয়, গণমানুষের বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার; যারা বলছেন বাজেট দলীয়করণ, তারা খুবই নিকৃষ্ট লোক।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর উদ্যোগ কি বিএনপির জন্য নেওয়া হয়েছে? অবশ্যই নয়। এটি বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নিম্নবিত্ত, মধ্যবিত্তসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। মানুষের চাহিদা হলো—নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকা। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে এই বাজেট প্রণয়ন করা হয়েছে। তাহলে প্রশ্ন হলো, এই বাজেট কি গণমুখী নয়? কি এটি দরিদ্রবান্ধব নয়? কি এটি জনগণের প্রত্যাশার প্রতিফলন নয়? নিঃসন্দেহে এই বাজেট গণমুখী, দরিদ্রবান্ধব এবং জনআকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া আমাদের যে অঙ্গীকারগুলো ছিল—কর্মসংস্থান সৃষ্টি, নতুন উদ্যোক্তা তৈরি এবং তরুণ প্রজন্মের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা—সেসব বিষয়ও এই বাজেটে গুরুত্বের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

মন্ত্রী বলেন, ‘এই বাজেটে একদিকে জনগণের ওপর করের চাপ কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে রাজস্ব আয়ের পরিধি সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আদায় বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। রাজস্ব আয় বৃদ্ধি পেলে উন্নয়ন বাজেটে দেশীয় আয়ের অবদানও বাড়বে। আমরা যদি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সবসময় ব্যাংক ঋণ ও বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীল থাকি, তাহলে দীর্ঘমেয়াদে নির্ভরশীলতার চক্র থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। সেই লক্ষ্য থেকেই আমরা রাজস্বভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘গত ১৭ বছরে ক্ষতিগ্রস্ত আর্থিক ও ব্যাংকিং ব্যবস্থার বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে মাত্র সাড়ে তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন করা সম্ভব হয়েছে। এটিই আমাদের সরকারের একটি গুরুত্বপূর্ণ অর্জন। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও দিকনির্দেশনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং নির্বাচনী জোটের সমর্থনে গঠিত সরকারের বাজেট। কেউ যদি এটিকে ‘দলীয় বাজেট’ বলে আখ্যায়িত করেন, তাহলে আমি বলব—গণতান্ত্রিকভাবে প্রতিষ্ঠিত একটি সরকারের বাজেটকে শুধুমাত্র দলের বাজেট হিসেবে চিহ্নিত করা একটি অযৌক্তিক ও অনভিপ্রেত মন্তব্য।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%