০৪:২১ পি.এম
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) আনসার ক্যাডারের তিন কর্মকর্তা নতুন করে প্রশাসন ও পুলিশ ক্যাডারে যোগদান করতে যাচ্ছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার কর্তৃক বর্তমান চাকরি থেকে ভূতাপেক্ষ অব্যাহতি প্রদান করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ বিষয়টি নিয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। তবে এই তিন কর্মকর্তার অব্যাহতি কার্যকর ধরা হয়েছে ৮ ফেব্রুয়ারি থেকে।
অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে দুজন ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে এবং একজন পুলিশ ক্যাডারে মনোনীত হয়েছেন।
আরও পড়ুন: টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে আহত সেনাসদস্য মো. তিতাস শেখের মৃত্যু
তাদের মধ্যে পটুয়াখালীর ৭ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক সাজ্জাদ কাদের মুন ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মনোনীত হয়েছেন।
বান্দরবানের ১৬ আনসার ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামও ৪৪তম বিসিএসে প্রশাসন ক্যাডারে মনোনীত হন। অন্যদিকে, সিলেটের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট ফাতেমা তুজ জোহরা ৪৪তম বিসিএসে পুলিশ ক্যাডারে মনোনীত হয়েছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, তিন কর্মকর্তাকেই তাদের নিজ নিজ আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, নতুন ক্যাডারে যোগদান এবং চাকরির প্রশাসনিক ধারাবাহিকতা সমন্বয়ের জন্য তাদের আগের একটি তারিখ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভূতাপেক্ষ অব্যাহতির কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির রেকর্ড, নতুন পদে বেতন নির্ধারণ, জ্যেষ্ঠতা এবং আগের চাকরির সময়কাল গণনার মতো বিষয়গুলো বিধি অনুযায়ী সমন্বয় করা হবে।
আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন