০৩:৩২ পি.এম
দেশের সাম্প্রতিক সময়ে একের পর এক নৃশংস হত্যাকাণ্ড ও সহিংসতার ঘটনা উদ্বেগের সৃষ্টি করেছে সর্বত্র। এসব ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
স্ক্রল করলেই চোখে পড়ছে খুন, হত্যা এবং বিভিন্ন ধরনের অপরাধের খবর।
আরও পড়ুন: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত
অভিনেত্রী জাকিয়া বারী মমরও সাধারণ মানুষের মতো এসব ঘটনার প্রতি উদাসীন থাকেননি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সম্প্রতি ফেসবুকে একটি পোস্টে ভার্চুয়াল জগতে অপরাধ ও সহিংসতার খবরের ছড়াছড়ি নিয়ে হতাশা প্রকাশ করেন এই অভিনেত্রী।
তিনি উল্লেখ করেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’
মমরের এই মন্তব্যের সূত্র ‘ক্রাইম পেট্রোল’, যা ভারতের একটি জনপ্রিয় অপরাধভিত্তিক টেলিভিশন সিরিজ। এই অনুষ্ঠানে বাস্তব বিভিন্ন ঘটনার আদলে খুন, হত্যা এবং নানা ধরনের অপরাধের ঘটনা তুলে ধরা হতো।
আরও পড়ুন: ‘রামায়ণ ২’-এর মুক্তি এক বছর পিছিয়ে গেল
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ভেসে আসা অপরাধ ও সহিংসতার খবরের বর্তমান চিত্র বোঝাতে প্রতীকী অর্থে ‘ক্রাইম পেট্রোল’-এর প্রসঙ্গ তুলে ধরেছেন মম।
অভিনয়ের বাইরেও তিনি সমসাময়িক নানা ঘটনা, সামাজিক ইস্যু এবং নিজের অনুভূতি নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেন। এবারও দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানালেন এই অভিনেত্রী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন