ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং
সরেজমিন : জঙ্গল সলিমপুর

রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে রয়েছে ১১ বাহিনী


রাজনৈতিক ছত্রছায়ার মধ্যে রয়েছে ১১ বাহিনী

চট্টগ্রাম নগরীর বায়েজিদ-ফৌজদারহাট সংযোগ সড়কের পাশে পাহাড়ের বুক চিড়ে ভিতরে ঢুকে গেছে একটি সরু পথ।

এই পথ ধরে জঙ্গল সলিমপুরের গহিনে যত এগোনো যায়, ততই যেন উন্মোচিত হতে থাকে এক অচেনা, ভূতুড়ে রাজ্যের দৃশ্যপট। চারদিকে পাহাড় কাটার দগদগে ক্ষত আর সারি সারি টিনের চালার নিচে চাপা পড়ে আছে হাজারো মানুষের বোবা কান্না।

প্রায় চার দশক ধরে ৩ হাজার ১০০ একরের এই দুর্গম পাহাড়ি এলাকায় বীরদর্পে চলছে সরকারি খাসজমি দখল ও ত্রাসের রাজত্ব। সরকার বদলায়, ক্ষমতার পালাবদল হয়, কিন্তু বদলায় না জঙ্গল সলিমপুরের ভাগ্য। রাজনৈতিক ছত্রছায়ায় তিনটি কাগুজে সমিতির আড়ালে ১১টি সশস্ত্র বাহিনী পাহাড় কেটে প্লট বাণিজ্য করছে। তাদের কাছে জিম্মি হয়ে আছে ৩০ হাজার পরিবার। রাষ্ট্রের ভিতর গড়ে ওঠা আরেক ‘রাষ্ট্রের’ রোমহর্ষক চিত্রই উঠে এসেছে বাংলাদেশ প্রতিদিনের সরেজমিন অনুসন্ধানে।

আরও পড়ুন: ঝালকাঠি পৌরসভায় নাগরিক সেবা নিতে ভোগান্তি, সাবেক ভাড়াটিয়াদের বিপত্তি

রবিবার (৩১ মে) চট্টগ্রামের অপরাধ সাম্রাজ্য খ্যাত জঙ্গল সলিমপুর পরিদর্শন শেষে সন্ত্রাসীদের আস্তানা নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘জঙ্গল সলিমপুর আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না। থাকবে না কোনো অভয়ারণ্য। রাষ্ট্রীয় বাহিনীকে যারা চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখিয়েছে, তাদের আশ্রয়স্থল কোথায় আমরা দেখতে চাই না। জঙ্গল সলিমপুর থেকে সর্বশেষ আস্তানাও আমরা নির্মূল করব।’

জঙ্গল সলিমপুরে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম নগরীর বায়েজিদ- ফৌজদারহাট সংযোগ সড়ক দিয়ে এগোলেই এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন। এর ঠিক বিপরীত দিকে একটি সড়ক প্রবেশ করেছে পাহাড়ের দিকে। প্রবেশ মুখেই পড়ে পাহাড়ের বুক চিড়ে তৈরি হওয়া জঙ্গল সলিমপুরের সরু পথ। সেই পথ ধরে যেতে যেতে দেখা মেলে এক্সকাভেটর দিয়ে পাহাড় কাটার ক্ষতচিহ্ন। সময়ের আবর্তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অথবা অভ্যন্তরীণ কোন্দলে হয়তো গডফাদারদের পতন হয়েছে, বদল হয়েছে মুখের। কিন্তু জঙ্গল সলিমপুরের ভাগ্য বদলায়নি। পাহাড় কেটে প্লট বাণিজ্যের এ সোনার ডিম পাড়া হাঁসটি কখনোই হাতছাড়া করতে চায় না কোনো সন্ত্রাসী বাহিনী।

জানা গেছে, নব্বইয়ের দশকের শেষভাগ ও ২০০০ সালের শুরুর দিকে জঙ্গল সলিমপুরে প্রথম দখলদারিত্বের গোড়াপত্তন হয়। ভূমিহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসনের ধুয়া তুলে ‘চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে শুরু হয় পাহাড় দখল। শুরুতে এটি একটি নিরীহ আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করলেও খুব দ্রুতই তা এক সুসংগঠিত ভূমি দখলকারী সিন্ডিকেটে রূপ নেয়।

স্থানীয় সূত্রগুলো বলেছে, জঙ্গল সলিমপুর বর্তমানে তিনটি প্রধান সন্ত্রাসী বাহিনীসহ ১১টি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। মূলত তিনটি কাগুজে সংগঠনের আড়ালে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে মূল সন্ত্রাসী বাহিনীগুলো। সংগঠনগুলোর মধ্যে রয়েছে- আলীনগর বহুমুখী সমবায় সমিতি, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল (সমন্বয়) সংগ্রাম পরিষদ এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমাজকল্যাণ সমিতি। এর মধ্যে আলীনগর এলাকা নিয়ন্ত্রণ করেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন মিয়া। তিনি ‘আলীনগর বহুমুখী সমবায় সমিতি’র আড়ালেই চালাচ্ছেন কার্যক্রম।

আরও পড়ুন: মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

২০২৪ সালের ৫ আগস্টের পট পরিবর্তনের পর তিনি রীতিমতো মহিরুহে পরিণত হন। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের এক প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় তিনি জঙ্গল সলিমপুরের অঘোষিত সম্রাটে পরিণত হন, যার দাপট বর্তমান বিএনপি সরকারের আমলেও অব্যাহত রয়েছে। অথচ বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের আশীর্বাদপুষ্ট ছিলেন এই ইয়াসিন।

‘চট্টগ্রাম মহানগর ছিন্নমূল (সমন্বয়) সংগ্রাম পরিষদ’ মাধ্যমে ‘ছিন্নমূল’ এলাকা নিয়ন্ত্রণ করেন শীর্ষ সন্ত্রাসী কাজী মশিউর রহমান ও তার অনুসারী রিদুয়ান। এ সন্ত্রাসী বাহিনীকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে প্রভাবশালী দুই নেতার বিরুদ্ধে। আগে তাদের পৃষ্ঠপোষকতা করতেন আওয়ামী লীগের দুই সাবেক এমপি দিদারুল আলম এবং এস এম আল মামুন। এ ছাড়া ‘চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমাজকল্যাণ সমিতি’র নিয়ন্ত্রক রোকন উদ্দিন মেম্বার, যাকে আড়ালে থেকে আশ্রয় দিচ্ছেন বিএনপির আরেক প্রভাবশালী নেতা।

এ তিন শীর্ষ সন্ত্রাসী বাহিনী ছাড়াও পাহাড়ের গহিনে সক্রিয় রয়েছে- লাল বাদশা বাহিনী, ফারুক বাহিনী, গফুর মেম্বার বাহিনী, গাজী সাদেক বাহিনীসহ ৮টি সশস্ত্র গ্রুপ। নেপথ্যে আরও কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে এসব বাহিনীকে মদত দেওয়ার গুরুতর অভিযোগ রয়েছে। এ নিয়ে কথা হয় জঙ্গল সলিমপুরের অন্তত সাতজন অধিবাসীর সঙ্গে। তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন- জঙ্গল সলিমপুরের এ চক্র ভাঙতে না পারার মূল কারণ হলো এর পেছনে থাকা বিশাল অর্থনৈতিক স্বার্থ। প্রতি মাসে কোটি কোটি টাকার চাঁদাবাজি এবং শতকোটি টাকার ভূমি দখলের এ বাণিজ্যের সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক নেতা, প্রশাসনের কতিপয় সদস্যসহ অনেকেই। মাঠপর্যায়ের সন্ত্রাসীরা ধরা পড়লেও নেপথ্যের ইন্ধনদাতা বা হোতারা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। এসব সন্ত্রাসী বাহিনীকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেন প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও রাজনৈতিক নেতা। বিনিময়ে তারা প্রতি মাসে নেন মোটা অঙ্কের মাসোহারা।

খাসজমিতে অবৈধ বাণিজ্য: জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি ও বনভূমি দখল করে শত শত কোটি টাকার অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে ভূমি দখলকারী সিন্ডিকেট। প্রকাশ্য দিবালোকে এক্সকাভেটর দিয়ে পাহাড় কেটে সমতল করে ২ থেকে ৫ শতকের প্লট তৈরি করা হচ্ছে। এসব প্লট আকারভেদে ২ লাখ থেকে ২০ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। প্রধানত নিম্ন আয়ের মানুষ, পোশাক শ্রমিক এবং বিভিন্ন মামলার পলাতক আসামিরা সস্তায় নিরাপদ আশ্রয়ের আশায় এসব প্লট কিনছেন। তবে ক্রেতাদের কাছে বিক্রির সময় কোনো বৈধ দলিল দেওয়া হয় না; কেবল ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ভুয়া ‘পজেশন’ হস্তান্তরের চুক্তিপত্র ধরিয়ে দেওয়া হয়। এই বিশাল অবৈধ কর্মযজ্ঞের নেপথ্যে রয়েছে তিনটি কথিত সমিতি আলীনগর বহুমুখী সমবায় সমিতি, চট্টগ্রাম মহানগর ছিন্নমূল সংগ্রাম পরিষদ এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমাজকল্যাণ সমিতি। এই ভূমি বাণিজ্য নির্বিঘ্ন করতে পুরো জঙ্গল সলিমপুরকে ১১টি ব্লকে ভাগ করে ১৫-২২ সদস্যের উপ-গ্রুপের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এরই মধ্যে ৩ হাজার ১০০ একরের ওপর ২৫ থেকে ৩০ হাজারেরও বেশি অবৈধ বসতি গড়ে উঠেছে। প্লট বেচাকেনায় উভয় পক্ষকেই সমিতিকে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হয়।

আরও পড়ুন: নামাজের মাধ্যমে মুছে যায় গুনাহের কালিমা: রাসুলুল্লাহ (সা.)

অবৈধ বিদ্যুৎ-পানি সিন্ডিকেট: জঙ্গল সলিমপুরে বিদ্যুৎ, পানি ও গ্যাস সিলিন্ডার সরবরাহকে কেন্দ্র করে এক বিশাল ‘সেবা খাত’ সিন্ডিকেট গড়ে তুলেছে স্থানীয় সন্ত্রাসী বাহিনীগুলো। সমিতির আড়ালে পরিচালিত এই সিন্ডিকেট সরকারি কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে প্রায় ৩০ হাজার পরিবারকে জিম্মি করে রেখেছে। প্রতি মাসে শুধু এই তিন খাত থেকে তারা ৮ থেকে ১০ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এই এলাকায় মাত্র ২২ মিটারের অধীনে অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়। একটি নতুন বিদ্যুৎ সংযোগ নিতে গ্রাহককে ২০ থেকে ২৫ হাজার টাকা দিতে হয় এবং প্রতি ইউনিটের বিল আদায় করা হয় ১৮ থেকে ২০ টাকা। একইভাবে পানির নতুন সংযোগের জন্য ৫ থেকে ৮ হাজার টাকা আদায় করা হয়। মাসিক পানির বিল হিসেবে পরিবারপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১২০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। এ ছাড়া বাসিন্দাদের বাধ্য হয়ে সিন্ডিকেটের কাছ থেকে ১৮০০ থেকে ৩২০০ টাকা দিয়ে গ্যাস সিলিন্ডার কিনতে হয়। বাইরের কোনো দোকান থেকে গ্যাস কেনার সুযোগ তাদের নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
দাবি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের

আইআরজিসির প্রভাবেই ক্ষমতার কেন্দ্র, সরে দাঁড়ানোর ইঙ্গিত পেজেশকিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:১১ এম


আইআরজিসির প্রভাবেই ক্ষমতার কেন্দ্র, সরে দাঁড়ানোর ইঙ্গিত পেজেশকিয়ানের

ইরানের ক্ষমতার কেন্দ্র নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আশ্চর্যজনক নতুন মাত্রা পেয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগের প্রস্তাব দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবী পাওয়া গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে সরকার কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সংশ্লিষ্ট কঠোরপন্থি কমান্ডারদের হাতে বাস্তব ক্ষমতা চলে যাওয়ার অভিযোগ তুলে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম Iran International এর এক বিশেষ প্রতিবেদনে কথিত হয়েছে যে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি সর্বোচ্চ নেতার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সেখানে উল্লেখ করেন যে, দেশের গুরুত্বপূর্ণ ও কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে প্রেসিডেন্ট এবং সরকারের ভূমিকা ক্রমশই সীমিত হয়ে পড়ছে। ফলে প্রশাসনিক কাঠামোর মধ্যে একটি ক্ষমতার শূন্যতা তৈরি হচ্ছে, যার সুযোগ নিয়ে আইআরজিসির কঠোরপন্থি অংশ রাষ্ট্রীয় কার্যক্রমের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমান পরিস্থিতিতে সাংবিধানিক দায়িত্ব পালন এবং সরকার পরিচালনা করা তার পক্ষে সম্ভব নয় বলেই তিনি অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়েছেন। তবে পদত্যাগপত্র গ্রহণ করা হবে কি না, সে বিষয়েএখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানা যায়নি।

বিশ্লেষকদের মতে, গত কয়েক মাস ধরে ইরানের বেসামরিক প্রশাসন এবং সামরিক-নিরাপত্তা কাঠামোর মধ্যে টানাপোড়েন বাড়ছিল। বিভিন্ন প্রতিবেদনে দাবী করা হয়েছে যে, আইআরজিসি ধীরে ধীরে সরকারের গুরুত্বপূর্ণ ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিচ্ছে, যার ফলে প্রেসিডেন্টের প্রশাসন নীতিনির্ধারণ ও কূটনৈতিক উদ্যোগ বাস্তবায়নে বাধার মুখে পড়ছে।

সাম্প্রতিক সময়ে ইরানের অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের ভেতর মতবিরোধ আরো প্রকট হয়েছে বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। এ অবস্থায় প্রেসিডেন্টের পদত্যাগের খবর দেশটির শাসনব্যবস্থার অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

যদিও ইরানের রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, কিন্তু যদি এই খবর সত্যি হয় তবে তা দেশটির সর্বোচ্চ ক্ষমতার স্তরে গভীর রাজনৈতিক সংকটের ইঙ্গিত বহন করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুগের জিন্নাহ নাহিদ ইসলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:২৬ এম


যুগের জিন্নাহ নাহিদ ইসলাম : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি সংক্ষিপ্ত পোস্ট দিয়েছেন।

রবিবার (৩১ মে) রাত ১১টার সময় দেওয়া ওই পোস্টে তিনি নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও সাদিক কায়েমকে উল্লেখ করে মন্তব্য করেন।

রবিবার (৩১ মে) রাত ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, "যুগের জিন্নাহ নাহিদ ইসলাম, যুগের ইকবাল মাহফুজ আলম, যুগের মওদূদী সাদিক কায়েম। এত মারামারি না করে একজনকে বাছাই করে নিলেই তো হয়!"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপি থেকে ঝালকাঠি জেলার আহ্বায়ক মান্না পদত্যাগ করেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৩৪ এম


এনসিপি থেকে ঝালকাঠি জেলার আহ্বায়ক মান্না পদত্যাগ করেছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) ঝালকাঠি জেলা শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন মাইনুল ইসলাম মান্না। গত ২৩ মে লিখিত অব্যাহতি পত্র এসসিপির কেন্দ্রীয় কমিটির আহব্বায়ক বরাবরে পাঠানো হলেও, ৩১ মে রাত ১০টার দিকে মান্না তার ফেসবুক ওয়ালে বিষয়টি জানান দেন।

অব্যাহতি পত্রটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে মান্না লিখেছেন, ‘এ সিদ্ধান্ত একান্তই আমার ব্যক্তিগত। কারো কোনো জোর জবরদস্তি বা চাপে এই সিদ্ধান্ত নেইনি। আহবায়ক থাকাকালীন সময় কেউ যদি আমার কোনো ব্যবহারে বা কথায় কষ্ট পেয়ে থাকেন, দয়া করে ক্ষমা করে দেবেন।’

এনসিপি’র কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো অব্যাহতি পত্রে মান্না লিখেছেন, ‘ব্যক্তিগত ও পারিবারিক কিছু সমস্যার কারণবশত আমি ঝালকাঠি জেলার আহ্বায়কের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি গ্রহণ করতে ইচ্ছুক। আমি সর্বদা দলের আদর্শ ও কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম এবং ভবিষ্যতেও দলের কল্যাণ কামনা করি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিল্প ও কর্মসংস্থান টিকিয়ে রাখার চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১ই জুন, ২০২৬ ইং

০২:৪৭ এম


শিল্প ও কর্মসংস্থান টিকিয়ে রাখার চ্যালেঞ্জ

বর্তমান বৈশ্বিক এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতার মধ্যে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিল্প ও কর্মসংস্থান টিকিয়ে রাখা। দেশের অর্থনীতির বর্তমান আকার প্রায় ১২০ বিলিয়ন ডলার হলেও এর বিপরীতে প্রায় ২০ বিলিয়ন ডলারের ঘাটতি দেখা যাচ্ছে। এই বাস্তবতায়, আগামী অর্থবছরের বাজেটে শিল্প খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার একান্ত প্রয়োজন বলে আমি অনুভব করি।

বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি এখনও উৎপাদন ও রপ্তানিনির্ভর শিল্প খাত। বিশেষ করে তৈরি পোশাক, টেক্সটাইল এবং সংশ্লিষ্ট খাত লাখো মানুষের কর্মসংস্থানের কারণ। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশের স্থানীয় শিল্পকে বড় চাপের মুখোমুখি হতে হচ্ছে। গত পাঁচ বছরে সুতা আমদানি অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। ২০২২-২৩ অর্থবছরে সুতা আমদানির পরিমাণ ছিল প্রায় ১৪ হাজার কোটি টাকা। বর্তমানে তা বেড়ে গিয়ে প্রায় ২৬ হাজার কোটি টাকায় পৌঁছেছে।

এবং এর ফলে দেশের স্থানীয় শিল্পে সরাসরি প্রভাব পড়ছে। দেশীয় উৎপাদন কমছে, অনেক কারখানা তাদের সক্ষমতা পুরোপুরি ব্যবহার করতে পারছে না। একই সাথে আন্তর্জাতিক ক্রয়াদেশের একটি অংশ বিদেশে, বিশেষ করে ভারতে স্থানান্তরিত হচ্ছে। এর ফলে শুধু শিল্প ক্ষতিগ্রস্ত নয়, কর্মসংস্থানও হুমকির মুখে পড়েছে।

এই অবস্থায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো বিদ্যমান শিল্পকে টিকিয়ে রাখা। তাই নতুন শিল্প স্থাপনের পাশাপাশি পুরনো শিল্পকে শক্তিশালী করার জন্য সহজ এবং কার্যকর অর্থায়নের প্রয়োজন রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, ব্যাংক খাত নিজের মধ্যেও চাপের সম্মুখীন। খেলাপি ঋণের বৃদ্ধি ও তারল্য সংকটের কারণে অনেক ব্যাংক শিল্পে নতুন ঋণ দিতে অনাগ্রহী হয়ে পড়ছে।

অন্যদিকে, যদি সরকার বাজেট ঘাটতি মেটাতে অতিরিক্তভাবে ব্যাংক ঋণের ওপর নির্ভর করে, তাহলে বেসরকারি খাতের জন্য ঋণপ্রবাহ আরও সংকুচিত হবে। এর ফলে স্থানীয় বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হওয়া সম্ভব। তাই অর্থায়নের বিকল্প উৎস নিয়ে এখনই মাথা ঘামানো প্রয়োজন। পুঁজিবাজারকে কার্যকর করার পাশাপাশি বিদেশি ঋণ ও উন্নয়ন সহায়তার সঠিকভাবে ব্যবহার এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ বাড়ানো জরুরি। একই সাথে এমন খাতে বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করতে হবে, যা সরাসরি কর্মসংস্থান সৃষ্টি করে এবং মানুষের আয় বৃদ্ধি করে। কারণ, অর্থনীতির প্রকৃত শক্তি আসে মানুষের ক্রয়ক্ষমতা এবং উৎপাদনশীলতা থেকে।

অতএব, জ্বালানি দক্ষতাকে এখন বড় গুরুত্ব দিতে হবে। নতুন প্রযুক্তিনির্ভর যন্ত্রপাতি, যেমন বিদ্যুৎ সাশ্রয়ী লাইট, ইনভার্টার, আধুনিক মোটর এবং ইলেকট্রিক গাড়ি আমদানিতে নীতি সহায়তা দিলে প্রায় ২০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় সম্ভব। ফলে উৎপাদন ব্যয় কমবে এবং দীর্ঘ মেয়াদে দেশের অর্থনীতিও উপকৃত হবে।

সবমিলিয়ে এবারের বাজেট শুধুমাত্র ব্যয়ের হিসাব নয়, এটি হওয়া উচিত শিল্প ও কর্মসংস্থান রক্ষার বাস্তব পরিকল্পনা। যদি বিদ্যমান শিল্পকে টিকিয়ে রাখতে না পারি, তাহলে অর্থনীতি পুনরুদ্ধার করার লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে পড়বে।

লেখক: সভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোশিয়েশন (বিটিএমএ)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%