০৮:৩০ পি.এম
প্রকাশ্যে এসেছে ভারতীয় জনতা পার্টির রাজ্য ইউনিটের ভেতর বিভাজন। এটি শুরু হয় রাজ্যের সাবেক সভাপতি কে আন্নামালাইয়ের দলত্যাগের পর। আন্নামালাইয়ের দলত্যাগের মাত্র কয়েক ঘণ্টা পরে, সহসভাপতি কারু নাগরাজনসহ কয়েকজন প্রবীণ নেতা পদত্যাগ করেছেন।
জানা গেছে, এই নেতারা বিজেপি ত্যাগ করে সাবেক আইপিএস কর্মকর্তার নতুন রাজনৈতিক আন্দোলনের প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছেন।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, নাগরাজন তার সমর্থকদের নিয়ে বিজেপির প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তারা সবাই আন্নামালাইয়ের নতুন রাজনৈতিক উদ্যোগকে সমর্থন করার জন্য প্রস্তুত।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে নাগরাজন মন্তব্য করেন, ‘আমি কোনো নেতাকে দোষারোপ করতে চাই না।
আমরা আন্নামালাইকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছি। যিনি একজন উদ্যমী ও সাহসী নেতা।’
এদিকে, আন্নামালাইয়ের ঘোষণার পর বিজেপি যুব মোর্চার রাজ্য আইন বিষয়ক আহ্বায়ক অভিলাষ গোপীনাথও দল থেকে পদত্যাগ করেছেন।
গোপীনাথ তাঁর পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, পদত্যাগের পিছনে মূল চালিকাশক্তি হলো কে আন্নামালাইয়ের পথ ও স্বপ্নকে অনুসরণ করা। তিনি জানান, যাঁর নেতৃত্ব, সততা এবং জনজীবনের প্রতি দায়বদ্ধতা তাকে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে। আমার রাজনৈতিক পথচলায় এখনো প্রভাব বিস্তার করে চলেছে অদূরপ্রসারী এই নেতা বলেও যোগ করেন গোপীনাথ।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন