০৫:১৭ পি.এম
ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম সেরা তারকা নেইমার জুনিয়রের সম্মানে তার শৈশবের ক্লাব সান্তোস একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করেছে। এই স্মারক ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে ক্লাবের ঐতিহাসিক হোম ভেন্যু ভিলা বেলমিরোর ‘মেমোরিয়াল দাস কনকুইস্তাস’-এ।
সান্তোসের জার্সিতে নেইমারের অসাধারণ অবদান এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে তার দীর্ঘদিনের সাফল্যকে স্বীকৃতি জানাতে ক্লাবটি এই উদ্যোগ গ্রহণ করেছে।
এমন একটি সম্মান পেয়ে আবেগাপ্লুত হয়ে নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "আজ সত্যিই চমকে গেছি। নিজের শৈশবের ভালোবাসার ক্লাব থেকে এমন সম্মান পাওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সান্তোসের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ হতে পারা আমার জন্য পরম সম্মানের।"
আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ
নেইমার তার সাফল্যের কৃতিত্ব ঈশ্বর, পরিবার এবং সমর্থকদের দিয়ে উল্লেখ করে আরও বলেন, "প্রথমেই ওপরওয়ালাকে ধন্যবাদ। এরপর আমার পরিবার এবং সান্তোসের কোটি কোটি সমর্থককে ধন্যবাদ, যারা অ্যাকাডেমিতে আমার প্রথম দিন থেকে আজ পর্যন্ত সবসময় পাশে ছিলেন। আমরা একসঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। কঠিন সময়ও এসেছে, কিন্তু আপনারা কখনো আমার ওপর থেকে বিশ্বাস হারাননি।"
সমর্থকদের উদ্দেশে নেইমার বলেন, "আমি সবসময় একজন সমর্থকের মতোই ক্লাবের জন্য মাঠে নেমেছি এবং সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। মানুষ হিসেবে ভুল করেছি, ভবিষ্যতেও ভুল হতে পারে। তবে আমার একটাই লক্ষ্য ছিল সান্তোসের জন্য সেরাটা দেওয়া। সান্তোস পরিবারকে সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ।"
ভাস্কর্যের বেদিতে খোদাই করে রাখা হয়েছে সান্তোসের হয়ে নেইমারের জেতা গুরুত্বপূর্ণ শিরোপাগুলোর তালিকা। এর মধ্যে রয়েছে ২০১০, ২০১১ ও ২০১২ সালের পলিস্তা চ্যাম্পিয়নশিপ, ২০১০ সালের কোপা দো ব্রাজিল এবং ২০১১ সালের ঐতিহাসিক কোপা লিবার্তাদোরেস শিরোপা।
বর্তমানে পর্যন্ত সান্তোসের হয়ে ২৭৭ ম্যাচে ১৫৮ গোল করেছেন নেইমার। ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তিনি বর্তমানে নবম স্থানে রয়েছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন