ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

‘ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি’: ফিলিস্তিনি অধ্যাপকের আকুতি


‘ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি’: ফিলিস্তিনি অধ্যাপকের আকুতি

গাজা ছাড়ার জন্য ইসরায়েলি কড়া বিধিনিষেধের ফলে জীবন রক্ষাকারী সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার ফিলিস্তিনি ক্যানসার রোগী। দক্ষিণ গাজার একটি আশ্রয়কেন্দ্রের ভবনের সিঁড়ির নিচে বসে ৩৩ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষিকা খুলুদ আবু সাহমুদ ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ধীরে ধীরে পরাজিত হচ্ছেন।

১৫টি কেমোথেরাপি সেশন নেওয়ার পর, দুই সন্তানের জননী আবু সাহমুদকে জানানো হয় যে গাজায় এখন প্রচলিত যেসব ওষুধ রয়েছে, সেগুলি তার ক্যানসারের ধরনের জন্য উপযুক্ত নয়। চিকিৎসার অনিশ্চয়তার কারণে আবু সাহমুদের শারীরিক পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যাচ্ছে।

এ বিষয়ে মিডল ইস্ট আইকে আবু সাহমুদ বলেন, ‘চিকিৎসক জানিয়েছেন যে এই কেমোথেরাপি আমার শরীরে কোনও কাজ করছে না। এতে ক্যানসার নিরাময় হচ্ছে না, বরং আমার চুল ও নখের পতন হচ্ছে। প্রয়োজনীয় চিকিৎসার জন্য আমাকে জর্ডান বা তুরস্কে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও, আমি নয় মাস ধরে অনুমতির জন্য অপেক্ষা করছি। আমি প্রতিদিন আরও দুর্বল হয়ে পড়ছি, আর ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি।’

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় জরুরি জীবন রক্ষাকারী ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম প্রবেশের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা রয়েছে। আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গাজায় বর্তমানে ৪৬ শতাংশ অত্যাবশ্যকীয় ওষুধ এবং ৬৬ শতাংশ চিকিৎসা সরঞ্জাম সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ক্যানসারে বিশেষ ওষুধের অভাবজনিত সংকটের কারণে স্তন, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ও সারকোমাসহ প্রীবল ক্যানসারের কেমোথেরাপি সেবা স্থগিত রয়েছে। গাজার প্রায় ১১ হাজার ক্যানসার রোগীর মধ্যে অন্তত ৪ হাজার জনকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য রেফারেল দেওয়া হলেও, ইসরায়েলের সবুজ সংকেতের অভাবে তারা গাজা ছাড়তে পারছেন না।

গাজা সেন্টার ফর ক্যানসারের পরিচালক ড. মোহাম্মদ আবু নাদা বলেন, পর্যাপ্ত ওষুধের অভাবের কারণে বাধ্য হয়ে তারা মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার করতে বাধ্য হয়েছেন, যা এখন সম্পূর্ণরূপে শেষ হয়ে গেছে। এর ফলে রোগীদের মৃত্যুর হার বৃদ্ধির ঝুঁকি দেখা দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গাজায় প্রায় ৪ হাজার শিশুসহ ২০ হাজারের বেশি মানুষ জরুরি চিকিৎসাজনিত স্থানান্তরের জন্য অপেক্ষা করছেন। তবে সীমান্তের কঠোর নিয়ন্ত্রণের কারণে প্রতিদিন হাতে গোনা মাত্র কিছু মানুষের গাজা ছাড়ার সুযোগ হচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত শুধুমাত্র চিকিৎসার অনুমতির জন্য অপেক্ষা করতে গিয়ে ১ হাজার ৫৭০ জনের বেশি রোগীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: গাদি আইজেনকটের হাতে ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব

পিএইচডি ডিগ্রিধারী সহকারী অধ্যাপক আবু সাহমুদ আক্ষেপ করে বলেন, ‘আমি শিখতে এবং পড়াতে ভালোবাসতাম। কিন্তু এই অসুস্থতা ও অন্তহীন অপেক্ষা আমার জীবনের সমস্ত স্বপ্নকে কেড়ে নিয়েছে। গাজায় এখন সুস্থ মানুষের বেঁচে থাকা কঠিন, এবং সেখানে ক্যানসার রোগীদের বেঁচে থাকা প্রায় অসম্ভব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


মাদারীপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধ

মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধন, যা মিথ্যা মামলার প্রতিবাদে সংগঠিত হয়। শুক্রবার জুম্মার নামাজ শেষে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিন গোপারপুর এলকায় ঢাকা-বরিশাল মহাসড়কে স্থানীয় জনসাধারণের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদের আয়োজন করা হয়। মাদক ব্যবসায়ীর মিথ্যা মামলা প্রত্যাহার ও শাস্তির দাবিতে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজের প্রতিনিধিরা। বক্তারা মানববন্ধনে মন্তব্য করেন, দক্ষিন গোপারপুর এলকার চিহ্নিত মাদক ব্যাবসায়ী এবং তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও বিভিন্ন প্রকার অপকর্ম করছে। তাদের এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় ওই মাদক ব্যবসায়ী ক্ষিপ্ত হয়ে নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। বক্তাদের যুক্তি, মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং আক্রোশ মূলকভাবে করা হয়েছে।

বক্তারা আরো বলেন, এই মামলার উদ্দেশ্য হলো মাদক কারবারিদের বিরুদ্ধে যারা কথা বলবে, তাদেরকে মামলা দিয়ে হয়রানি করে মুখ বন্ধ করে দেওয়া। এ মিথ্যা মামলার কারণে এলাকায় শান্তিপ্রিয় যুব সমাজ এবং সুশীল সমাজের ব্যক্তিরা সামাজিক ও মানসিকভাবে অত্যাচারিত হচ্ছেন। মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


জুলাই সনদের আলোকেই আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন যে, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে আয়োজিত বৃক্ষমেলার উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই বিষয়টি উল্লেখ করেন।

মন্ত্রী আরও বলেন, আইন সংস্কার প্রসঙ্গে, অন্তর্বর্তী সরকারের মেয়াদে আইন সংস্কার কমিশন মোট ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল। আমরা সেগুলোর প্রায় প্রতিটি অধ্যাদেশ গ্রহণ করেছি এবং জুলাই সনদের মূল ভাবধারা বজায় রেখে এগুলোর চূড়ান্ত বাস্তবায়ন করা হবে।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে, আইনমন্ত্রী বলেন, উনি যদি দেশে ফিরতে চান, তাহলে সরকার আইনগত যা কিছু করণীয় তা করবে। উনি (শেখ হাসিনা) বলেছেন যে, উনি নিজেই আসবেন। নিজে আসলে তো ভালো হবে। তিনি দেশে আসলে আদালতের মুখোমুখি হবেন। সরকার আইনগতভাবে কিছু করবে না।

হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় মামলার প্রসঙ্গে, আইনমন্ত্রী বলেন, সরকার যদি আইন, আদালত, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ করতো, তাহলে ওই ঘটনায় মামলা হতো না। কিন্তু ঘটনা ঘটার পর মামলা হয়েছে। এখন যথাযথভাবে মামলার তদন্ত হবে। তদন্ত সাপেক্ষে যারা অভিযুক্ত, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই বৃक्षमেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি এমএ মজিদসহ স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিকে দেওয়া হলো নতুন দায়িত্ব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও এমপিকে দেওয়া হলো নতুন দায়িত্ব

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সরকারের পক্ষ থেকে ট্রাস্টের নির্বাহী কমিটি পুনর্গঠন করা হয়েছে। ট্রাস্টের নতুন কমিটিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানকে সভাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর সঙ্গে কমিটিতে একজন প্রতিমন্ত্রী, চারজন সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮’-এর ১৩ ধারার বিধান অনুযায়ী নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, পুনর্গঠিত কমিটি ট্রাস্টের আইন এবং বিধিমালা বাস্তবায়নের পাশাপাশি ট্রাস্টি বোর্ডের অর্পিত দায়িত্ব ও নির্দেশনা অনুযায়ী কার্যক্রম চালাবে। এই কমিটি ট্রাস্টের সার্বিক কার্যক্রমের তদারকি, অধীনস্থ বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, চলমান প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ, হিসাব নিরীক্ষা এবং ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

পুনর্গঠিত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

এছাড়া, পদাধিকারবলে অর্থ বিভাগের সচিব, শিল্প সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবও কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব হিসেবে কাজ করবেন।

সরকারের আশা, এই নতুন নির্বাহী কমিটির মাধ্যমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের উন্নয়ন কার্যক্রম এবং বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণমূলক কর্মকাণ্ড আরও কার্যকর এবং গতিশীলভাবে চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদের পাশে সমবেত মুসল্লিদের ওপর ড্রোন হামলা চালাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩০ পি.এম


মসজিদের পাশে সমবেত মুসল্লিদের ওপর ড্রোন হামলা চালাল ইসরায়েল

গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে খাদিজা মসজিদের পাশে জড়ো হওয়া একদল মানুষের ওপর ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, এই হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন।

হামলার পর আহতদের গাজার আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে বলে চিকিৎসাসূত্র এ তথ্য জানিয়েছে। যদিও হামলার খবর আগে প্রকাশিত হয়েছিল, কিন্তু হতাহতের বিষয়ে তখন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, আহতের সংখ্যা দুইজন বলে নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%