০৭:০৫ পি.এম
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। অবশেষে ঘরে ফেরার প্রস্তুতি নিতে চলেছেন মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকরা। তারা টানা সাগরে থাকার পর এখন মনে করছেন স্বস্তির বাতাস।
মধ্যপ্রাচ্যে তাদের বদলি হিসেবে ইতোমধ্যে পৌঁছাতে পেরেছে আরেক রণতরি ‘ইউএসএস জর্জ ওয়াশিংটন’। তবে আব্রাহাম লিংকন এখনো পুরোপুরি ওই এলাকা ছাড়েনি। এটি এখনও মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে রয়েছে।
ইরান যুদ্ধের কারণে এই রণতরিকে দীর্ঘ সময় সাগরে থাকতে হয়েছে। নৌবাহিনীর নিয়ম অনুযায়ী, একটি রণতরির সাত মাস সাগরে থাকার লক্ষ্য থাকে। কিন্তু এটি প্রায় নয় মাস ধরে সাগরে ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে তারা কোনো বন্ধু দেশের বন্দরেও থামতে পারেনি।
আরও পড়ুন: সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনই চকরিয়ার বাসিন্দা
টানা যাত্রার কারণে জাহাজের পরিবেশ নিয়ে নানা অভিযোগ উঠতে থাকে। শৌচাগার এবং পানির কলগুলো প্রায়ই নষ্ট থাকত। গরম পানিও ঠিকমতো মিলত না। ফলে নাবিকদের মনোবল তলানিতে গিয়ে ঠেকে।
মনের চাপ উপশমের জন্য সম্প্রতি দুই নাবিক সাগরে ঝাঁপ দেন। যদিও তাদের জীবিত উদ্ধার করা হয়। আরও কয়েকজনকে ঝাঁপ দেওয়া থেকে আটকানো সম্ভব হয়েছিল।
এসব ঘটনার প্রেক্ষাপটে নাবিকদের পরিবার এবং ডেমোক্র্যাট আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেন। সিনেটর রিচার্ড ব্লুমেনথাল এ ঘটনার জন্য জবাব চান। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উদ্বেগকে নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, নয় মাস সময়টা অত্যন্ত দীর্ঘ নয়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও জানান, জাহাজের পরিবেশ নিয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। নৌবাহিনীও জানায়, জাহাজে আত্মহত্যার চেষ্টা বেড়ে যাওয়ার কোন প্রমাণ তারা পায়নি।
আরও পড়ুন: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন