০৯:৪৪ এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, জুলাই মাসের গণ-অভ্যুত্থানের পরতে পরতে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে।
রবিবার (১৮ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টে এই কথা লেখেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়করা হাসিনার আব্দুল্লাহ ডাকার সূত্রপাত হয়, ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আবু সাঈদ, ওয়াসিম আকরামসহ ৬ জন শহীদের জন্য আয়োজিত গায়েবানা জানাজা ও কর্মসূচিতে নারী শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার প্রতিবাদে রিফাত রশিদ একটা প্রতিবাদলিপি লিখে হাসনাত আব্দুল্লাহকে চেক করার জন্য দায়িত্ব দেওয়ার পর থেকে।’
আরও পড়ুন: বরিশালে যুবদলের তিন ইউনিটের নতুন আংশিক কমিটি গঠন
রাশেদ খান আরও লেখেন, “ডিজিএফআইয়ের পরামর্শে হাসনাত আব্দুল্লাহ সেই প্রতিবাদলিপির শেষের দিকে যুক্ত করে দেন যে ‘আলোচনার দরজা খোলা আছে’। এমনকি সমন্বয়কদের কারো সঙ্গে আলোচনা না করে সেটি আবার ফেসবুকে পোস্টও করে দেন। এ নিয়ে সমন্বয়কদের মধ্যে বাগবিতণ্ডা এক পর্যায়ে হাসনাত আব্দুল্লাহ স্বীকার করেন যে ডিজিএফআইয়ের পরামর্শে তিনি এ লাইন যুক্ত করেছেন।”
তিনি উল্লেখ করেন, ‘১০ জুলাই কোটা নিয়ে হাইকোর্টের রায়ের পর ৩ দিনের আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করার জন্য ঢাবির তৎকালীন সহকারী প্রক্টর, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহিম স্যারের সঙ্গে বসে ডিজিএফআইয়ের নির্দেশনা অনুযায়ী প্রেস নোটও হাসনাত-সারজিস লিখে ফেলেছিলেন। কিন্তু শাহবাগে হাসনাত-সারজিস উপস্থিত হওয়ার পর অন্য সমন্বয়করা রাজি না হওয়ায় আন্দোলন স্থগিত ঘোষণার মতো সাহস দেখাতে পারেননি এ দুই জুলাই গাদ্দার।’
এই নেতা আরও লেখেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পরতে পরতে এভাবে হাসনাত-সারজিসের গাদ্দারি খুঁজে পাওয়া যাবে... ১৯ জুলাই শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক কিংবা নাহিদ-আসিফ গুম হওয়ার পরে ডিজিএফআইয়ের গাড়িতে ঘুরে বেড়ানো ও ডিবি হেফাজতে পুকুরপাড়ে বসে জুস খাওয়া সেই হাসিনার আব্দুল্লাহ যখন ৬১ দিন গুম ও দীর্ঘদিন নির্বাসিত থাকা সালাহউদ্দিন আহমেদকে শুধুমাত্র ‘সালাহউদ্দিন সম্বোধন করে’, ‘বিএনপি কিছুদিন পর সালাহউদ্দিনের বিচার করবে’ বলে গালমন্দ করে, তখন বলতে হয় জুলাই গণ-অভ্যুত্থানের প্রতি ও শেখ হাসিনার পতনের ক্ষোভ থেকে শেখ হাসিনার দ্বারা গুম হওয়া একজন নেতা সম্পর্কে তারা এ আক্রোশ লালন করতে পারেন।
আরও পড়ুন: পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার ডেথ রেফারেন্সের রায় আজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন