ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

রেমিট্যান্সে সুখবর, ১৭ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকা


রেমিট্যান্সে সুখবর, ১৭ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকা

আগস্ট মাসের প্রথম ১৭ দিনে দেশে ১৮৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৩ হাজার ২১০ কোটি ১০ লাখ টাকা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এ হিসাব করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৭ আগস্ট একদিনেই দেশে ১ হাজার ২০৫ কোটি ৪০ লাখ টাকার প্রবাসী আয় এসেছে।

আরও পড়ুন: পোশাকশিল্পকে রাজনৈতিক সংঘাতের বাইরে রাখতে হবে: বিশেষজ্ঞরা

গত বছরের আগস্টের প্রথম ১৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৪২ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৩২ দশমিক ৬০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত) হিসাবেও রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে দেশে মোট ৪৭৪ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে।

গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ৩৯০ কোটি ২০ lakh ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২১ দশমিক ৬০ শতাংশ।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে প্রবাসী আয়ের এ প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আরও পড়ুন: পোল্যান্ডের ক্রাকোর প্রধান চত্বরে বন্দুকধারীর গুলিতে নিহত ৬, আহত ১৭

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের নতুন প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন মাহমুদা বেগম তৃপ্তি

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের নতুন প্যানেল চেয়ারম্যান দায়িত্ব পেয়েছেন মাহমুদা বেগম তৃপ্তি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৭নং জামালপুর ইউনিয়ন পরিষদের নতুন প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাহমুদা বেগম তৃপ্তি।

মাহমুদা বেগম তৃপ্তি জামালপুর ইউনিয়নের সাংগুরা গ্রামে স্থায়ীভাবে বাস করেন। তিনি দীর্ঘ সময় ধরে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) জামালপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খায়রুল ইসলাম আনুষ্ঠানিকভাবে তার পদ থেকে পদত্যাগ করেন। এরপর ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী মাহমুদা বেগম তৃপ্তিকে নতুন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব পেয়েছেন মাহমুদা বেগম তৃপ্তি, এবং তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে আরও সক্রিয়ভাবে ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

এদিকে, মাহমুদা বেগম তৃপ্তির নতুন প্যানেল চেয়ারম্যান হওয়ার ফলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের মাঝে সন্তুষ্টি প্রকাশ করেছেন অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তুরস্কের তৈরি উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন আসছে বাজারে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


তুরস্কের তৈরি উচ্চ নিরাপত্তাসম্পন্ন স্মার্টফোন আসছে বাজারে

তুরস্কের প্রতিরক্ষা খাতের অন্যতম প্রতিষ্ঠান আসেলসান (ASELSAN) এবং রাষ্ট্রীয় টেলিকম অপারেটর তুর্ক টেলিকম ও টিটিটি ইনোভেশনের যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে তুরস্কের প্রথম নিজস্ব প্রযুক্তির স্মার্টফোন। এই ব্র্যান্ডের প্রথম তিনটি মডেল জানা যায়, ২০২৭ সালের জানুয়ারিতেই বাজারে আনা হবে।

তিনটি মডেলের মধ্যে একটি উচ্চমানের এনক্রিপ্টেড হ্যান্ডসেট সরকারি কর্মকর্তাদের নিরাপত্তার জন্য, একটি সাধারণ ক্রেতাদের জন্য সাশ্রয়ী মডেল এবং অন্যটি সর্বাধুনিক প্রযুক্তির প্রিমিয়াম ভার্সন থাকবে।

ভূমিকম্প বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে তিনটি মডেলেই স্যাটেলাইট অ্যান্টেনা যুক্ত থাকবে। ডিভাইসগুলো ধুলো এবং পানিনিরোধী হবে। পাশাপাশি, জাতীয় নিরাপত্তার স্বার্থে সংবেদনশীল সফটওয়্যারগুলো দেশীয় প্রযুক্তিতে এনক্রিপ্ট করা হচ্ছে।

আসেলসান ও তুর্ক টেলিকমের যৌথ প্রকল্পটির গতিবিধি সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। আইদিন এরকোচ জানান, ফোনগুলোর দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা হচ্ছে, যাতে প্রসেসিং ক্ষমতা, মেমোরি ও ব্যাটারি লাইফে আন্তর্জাতিক মান বজায় থাকে।

স্মার্টফোন তৈরির প্রথম কারখানা ইস্তাম্বুলে স্থাপন করা হচ্ছে এবং আগামী এক থেকে দুই বছরের মধ্যে দ্বিতীয় কারখানা চালুর পরিকল্পনা রয়েছে। শুরুর দিকে লোকাল সফটওয়্যার থাকবে, তবে পরবর্তী সময়ে তুরস্কের নিজস্ব অপারেটিং সিস্টেম তৈরির লক্ষ্য রাখা হয়েছে।

প্রকল্পের প্রাথমিক অগ্রাধিকার এনক্রিপ্টেড মডেলটি, যা সরকারি কর্মকর্তাদের জন্য সবার আগে ডেলিভারি করা হবে। পরে সাধারণ গ্রাহকদের জন্য এগুলো খোলা বাজারে পাওয়া যাবে। তাছাড়া, তুরস্কের তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি ‘টগ’-এর ডিজিটাল ইন্টারফেসের সাথে সংযোগের সুবিধাও থাকবে।

নতুন এই ব্র্যান্ডের নাম চূড়ান্ত করা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগের প্রক্রিয়া চলছে। ২০২৭ সালের শুরুতে এক জমকালো অনুষ্ঠানে প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোয়ানের উপস্থিতিতে ফোনগুলোর আনুষ্ঠানিক উন্মোচন হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী: দক্ষতা ও দায়িত্বশীলতায় আস্থার প্রতীক

আন্তর্জাতিক ডেস্ক

মুবাশশির আলম রাহুল, জামালপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী: দক্ষতা ও দায়িত্বশীলতায় আস্থার প্রতীক

জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী প্রশাসনিক দায়িত্ব পালনে দক্ষতা, পেশাদারিত্ব এবং দায়িত্বশীলতার পরিচয় প্রদান করে চলেছেন। ২৭তম বিসিএসের এই কর্মকর্তা সরকারি প্রশাসনের বিভিন্ন স্তরে দায়িত্ব পালন করে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেছেন।

জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে গিয়ে তিনি সরকারি নির্দেশনা বাস্তবায়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রমে সমন্বয় সাধনে বিশেষভাবে কাজ করে যাচ্ছে। তাঁর কর্মপদ্ধতিতে নিয়ম-শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং জনসেবার বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে আলাপ-আলোচনা করে জানা গেছে।

জেলা প্রশাসক হিসেবে একজন কর্মকর্তার ওপর জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সরকারি বিভিন্ন কর্মসূচির সমন্বয় এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো দেখভালের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে। মোহাম্মদ ইউসুপ আলীও এসব দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জামালপুরের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা তৈরি করেছেন।

তাঁর কর্মদক্ষতা এবং পেশাদারিত্বকে ইতিবাচকভাবে দেখতে পছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন আরও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা জামালপুরবাসীর।

জামালপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলীর আগামী দিনের কর্মযাত্রা সফল হোক—এমন শুভকামনা জানিয়েছেন জেলার সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন শশীভুষন থানার ফিরোজ আহমেদ

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


দ্বিতীয় বারের মত জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন শশীভুষন থানার ফিরোজ আহমেদ

দ্বিতীয় বারের মত ভোলা জেলার ১০ টি থানার মধ্যে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন শশীভূষণ থানার ওসি ফিরোজ আহমেদ।

প্রতি মাসের ন্যায় আজ ১৮ আগষ্ট মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় ভোলা জেলা পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার,পিপিএম বার এর সভাপতিত্বে জুলাই মাসের পুলিশের মাসিক কল্যান সভা অনুষ্ঠিত হয়েছে,অনুষ্ঠানে ভোলা জেলার ১০ টি থানার মধ্যে শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ কে শ্রেষ্ঠ ওসি হিসাবে মনোনীত করা হয়েছে।
এসময় তাকে জেলা পুলিশের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

এবিষয়ে পুরস্কারপ্রাপ্ত শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মোঃ ফিরোজ আহমেদ বলেন সেবা ই পুলিশের ধর্ম এই স্লোগান কে মনে ধারণ করে ২০১০ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন থানায় সঠিক ভাবে জনগণের সেবা দিয়ে আসছি।আমার কর্মকাণ্ডে খুশি হয়ে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার,পিপিএম মহোদয় স্যার আমাকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে মনোনীত করেছেন। আমার এই প্রাপ্তির জন্য জেলা পুলিশ সুপার মহোদয়,চরফ্যাশন সার্কেল অফিসার মহোদয় সহ সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%