০৪:২৬ পি.এম
জাতীয় যুব দিবস পালিত হয়েছে বর্ণাঢ্য র্যালি, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। রবিবার বেলা সাড়ে ১১ টায় পটুয়াখালীর কলাপাড়ায় " দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ " এই স্লোগানকে সামনে রেখে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে ৪ জন উদ্যোক্তাদের ৬ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
উপলক্ষে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারি পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, এ এম মিজানুর রহমান বুলেট, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন-অর রশিদ এবং বেসরকারি উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা আভাসের প্রকল্প ম্যানেজার মো. সবুজ প্রমুখ।
আরও পড়ুন: ঢাকা থেকে বাকেরগঞ্জের নববধু ধর্ষণের আসামি গ্রেফতার
প্রধান অতিথি মো. আরিফুজ্জামান তাঁর বক্তব্যে উল্লেখ করেন, যুবকরাই শক্তি। তাদের সঠিকভাবে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। উন্নত বাংলাদেশ গড়তে হলে প্রশিক্ষিত যুব সমাজ গড়ে তোলা একান্তভাবে অপরিহার্য। বাংলাদেশের অনেক কর্মক্ষম যুব শক্তি এখনো রয়েছে, যা যুব সমাজের বড় সম্পদ। এই জনশক্তিকে কাজে লাগানো প্রয়োজন। আমাদের যুবকরা অত্যন্ত মেধাবী, তাঁরা সব কাজে পারদর্শিতা দেখাতে সক্ষম। তারাই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন