০৭:৩৫ পি.এম
বরিশাল জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) এবং জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জনাব মোঃ মামুন খন্দকার।
আজ বুধবার, ০১ জুলাই ২০২৬ (১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ) তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারিকৃত একটি প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জনাব মোঃ মামুন খন্দকারকে (পরিচিতি নম্বর: ১৬৬৭৫) জনস্বার্থে বরিশাল জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো।
আরও পড়ুন: কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
একই সাথে এই আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট প্রেরণ করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন