১২:০৭ এম
গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের নাশকতা, নৈরাজ্য ও অপতৎপরতা ঠেকানোর লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা মোটরসাইকেল মহড়া ও বিক্ষোভ প্রদর্শন করেছেন।
আজ সোমবার দুপুরে, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মোহাম্মদ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপুর নেতৃত্বে এক মৌটরসাইকেল মহড়া ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি রাজধানী ঢাকার সঙ্গে সংযুক্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট, স্টেশন রোড, চেরাগআলী, কলেজগেট, হোসেন মার্কেট, এরশাদনগর, গাজীপুরা, খাঁ-পাড়া, এশিয়া পেট্রলপাম্প, সফিউদ্দিন সরকার একাডেমি রোডসহ টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা টঙ্গী সরকারি কলেজগেট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।
আরও পড়ুন: বরগুনায় হাউজি-লটারির প্রস্তাব, প্রশ্নের মুখে চেম্বার অব কমার্স ও জেলা প্রশাসন
এ সময়, যুবদল নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি হুঁশিয়ারি প্রদান করেন। তারা বলেন, "কার্যক্রম নিষিদ্ধ এই চক্রটি দেশের বর্তমান শান্ত পরিবেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে। টঙ্গীর রাজপথ আর তাদেরকে দখল করতে দেওয়া হবে না। আমরা প্রতিটি মোড়ে মোড়ে সতর্ক রয়েছি, তাদের কোনো ধরনের নাশকতা বা অপতৎপরতা রুখে দিতে যুবদলের প্রতিটি নেতাকর্মী প্রস্তুত রয়েছে।"
মহড়ায় অংশ নেওয়া নেতাকর্মীরা এ সময় তাঁদের দলের স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন