ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান অব্যাহত: প্রশাসক


ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান অব্যাহত: প্রশাসক

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর আওতাধীন মিরপুরসহ বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে, এমনটি জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করার লক্ষ্যে অবৈধ দখলদারদের বিরুদ্ধে ধাপে ধাপে পুরো ঢাকা শহর জুড়ে অভিযান পরিচালনা করা হবে।

আজ বুধবার সকালে ও বিকেলে দুই দফায় রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবৈধ দখল ও ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় তিনি এই ঘোষণা দেন। মিরপুর, শাহ আলী, দারুস সালাম এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

অভিযান চলাকালে প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, কিছু অসাধু হকার ও দখলদার দীর্ঘদিন ধরে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর ফলে সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাচলের অধিকার ক্ষুণ্ন হচ্ছিল। স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন মার্কেট কমিটির নেতারা দীর্ঘদিন ধরে এ বিষয়ে অভিযোগ জানিয়ে আসছিলেন।

তিনি আরও বলেন, জনগণের হাঁটার পথ উন্মুক্ত করে দেওয়া তার নৈতিক দায়িত্ব। সুতরাং, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসক আরও জানান, পরাজিত শক্তি ও ফ্যাসিবাদী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যাওয়ার পরও তাদের সঙ্গে সমন্বয় করে কেউ প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ গড়ার উদ্যোগ ব্যাহত করার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না। জনগণের ভোটে নির্বাচিত সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাশ কাটিয়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি।

অভিযানে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা আক্তার নেলীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় স্থানীয় পুলিশ কর্মকর্তা, ডিএনসিসির দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষ অভিযানে সহযোগিতা করেন।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা

সাধারণ মানুষের চলাচলের সুবিধা নিশ্চিত করা এবং ফুটপাতের দখল রোধে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএনসিসি প্রশাসন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী সরকার নিরলসভাবে সারা পৃথিবীতে কুরআনের খেদমত করে যাচ্ছে: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


সউদী সরকার নিরলসভাবে সারা পৃথিবীতে কুরআনের খেদমত করে যাচ্ছে: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত সউদী আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর বিন আবিয়্যাহ মন্তব্য করেছেন যে, আল্লাহ পবিত্র কুরআনকে সমগ্র দুনিয়ার জন্য হেদায়েত হিসেবে প্রেরণ করেছেন। তিনি উল্লেখ করেন, পবিত্র কুরআন মানুষের জন্য একটি সংবিধান এবং জীবনবিধান। রাজকীয় সউদী সরকার বিশ্বব্যাপী কুরআনের খেদমত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আল্লাহ কুরআনে হাফেজদের জন্য বিশেষ মর্যাদা নির্ধারণ করেছেন।

তিনি আরও বলেন, কুরআন চার্চার মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহর নূর উদ্ভূত হয়। সউদী সরকার কুরআন ও হাদীসের খেদমতে যে গুরুত্ব প্রদান করছে, তারই অংশ হিসেবে প্রতিবছর সউদী দূতাবাসের অ্যাটাশে অফিসের মাধ্যমে হিফযুল কুরআন ও হিফযুল হাদীসের প্রতিযোগিতা আয়োজন করা হয়। আজ বুধবার ঢাকায় সউদী দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পবিত্র কোরআন ও মহান হাদিস মুখস্তকরণ প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত এসব কথা বলেন।

এ প্রতিযোগিতার আয়োজন সউদী আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর বিন আবিয়্যাহর পৃষ্ঠপোষকতায় সউদী আরবের ইসলামবিষয়ক, দাওয়াহ ও নির্দেশনা মন্ত্রণালয়ের অধীন ধর্মীয় অ্যাটাশে কার্যালয়ের উদ্যোগে করা হয়।

অনুষ্ঠানে সউদী আরবের দূতাবাসের ধর্মীয় অ্যাটাশে মুবারক বিন আমেক আল-ওনাজি এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, হুফ্ধসঢ়;ফাজুল কুরআন বাংলাদেশের প্রধান প্রখ্যাত হাফেজ ক্বারী আব্দুল হক, ইফার গবেষক ড.ওয়ালী উর রহমান খান, মুফতি আব্দুল্লাহসহ বিভিন্ন ইসলামি সংস্থার পরিচালক, হিফজ মাদরাসার প্রিন্সিপাল, সউদী দূতাবাসের ধর্মীয় অ্যাটাশে কার্যালয়ের কর্মকর্তা এবং বিশিষ্ট আলেম, দাঈ ও মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

এছাড়া, প্রতিযোগিতার জেলা পর্যায়ে মোট ৫ হাজার পুরুষ ও নারী প্রতিযোগী অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে চূড়ান্ত পর্বে ২০৫ জন প্রতিযোগী অংশ নেন। চূড়ান্ত প্রতিযোগিতায় পুরস্কারের জন্য ১৭ জন পুরুষ ও ৮ জন নারীসহ মোট ২৫ জন বিজয়ী নির্বাচিত হন। সউদী রাষ্ট্রদূত হিফযুল কুরআন ও হিফযুল হাদীস প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও পুরষ্কার বিতরণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:২৯ পি.এম


খুলনায় বিভাগীয় বইমেলা শুরু ১০ নভেম্বর

খুলনা, ২৮ অক্টোবর ২০২৬ : খুলনা বিভাগীয় বইমেলা আগামী ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নগরীতে নয় দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

এ সিদ্ধান্তটি আজ বুধবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একটি প্রস্তুতিসভায় গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন। এতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মু. বিল্লাল হোসেন খান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাগণ এবং জাসাস মহানগর কমিটি ও জিয়া শিশু কিশোর সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বরে আয়োজিত এ বইমেলায় প্রতিদিন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বইমেলা ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং অন্যান্য দিনগুলোতে বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীমা কোম্পানির সিএফও পদে ৭টি যোগ্যতা বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩০ পি.এম


বীমা কোম্পানির সিএফও পদে ৭টি যোগ্যতা বাধ্যতামূলক

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগের জন্য নির্দিষ্ট শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা বাধ্যতামূলক করেছে। প্রার্থীদের যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করার পর কর্তৃপক্ষের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে নিয়োগের আগে। বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তাদের জন্যও নির্ধারিত যোগ্যতা থাকা আবশ্যক।

বুধবার আইডিআরএ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, বিমাকারীর আর্থিক সুশাসন নিশ্চিত করার জন্য যোগ্য ও পেশাদার প্রধান আর্থিক কর্মকর্তা অপরিহার্য। যেসব বিমাকারী যোগ্য ও পেশাদার প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগে ব্যর্থ হচ্ছে, তাদের সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫৬(গ) অনুযায়ী কর্তৃপক্ষের ওপর দায়িত্ব অর্পিত রয়েছে।

এই নির্দেশনার মাধ্যমে কর্তৃপক্ষের ওপর অর্পিত দায়িত্ব পালনের উদ্দেশ্যে যোগ্যতাসম্পন্ন প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, প্রধান আর্থিক কর্মকর্তা হতে হলে প্রার্থীদের নিচের সাতটির যেকোনো একটি শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকতে হবে—

১. ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) ফেলো বা সহযোগী সদস্য হতে হবে।

২. ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের ফেলো বা সহযোগী সদস্য হতে হবে।

৩. যুক্তরাষ্ট্র বা কানাডার সনদপ্রাপ্ত পাবলিক অ্যাকাউনট্যান্ট (সিপিএ) হিসেবে সনদধারী হতে হবে।

৪. যুক্তরাজ্যের অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউনট্যান্টসের (এসিসিএ) ফেলো বা সহযোগী সদস্য হতে হবে।

৫. ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো বা সহযোগী সদস্য হতে হবে।

৬. যুক্তরাষ্ট্রের চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) হিসেবে সনদধারী হতে হবে।

৭. বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ থেকে হিসাববিজ্ঞান বিষয়ে পেশাগত যোগ্যতার সনদধারী হতে হবে। তবে সেই সনদ ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) অথবা ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) কর্তৃক স্বীকৃত হতে হবে।

সার্কুলার জারির পর থেকে সব বিমাকারীকে প্রধান আর্থিক কর্মকর্তা নিয়োগের আগে নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতাসম্পন্ন ব্যক্তির বিস্তারিত বিবরণ উল্লেখ করে কর্তৃপক্ষের কাছে পূর্বানুমোদনের জন্য আবেদন করতে হবে। কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরেই প্রধান আর্থিক কর্মকর্তা পদে নিয়োগ কার্যকর হবে।

বর্তমানে দায়িত্ব পালনরত প্রধান আর্থিক কর্মকর্তাদের ক্ষেত্রেও একই যোগ্যতা প্রযোজ্য হবে। নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকলে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বিস্তারিত যোগ্যতাসহ কর্তৃপক্ষের অনুমোদনের জন্য আবেদন করতে হবে।

যদি কোনো বিমাকারীর বর্তমান প্রধান আর্থিক কর্মকর্তার নির্ধারিত শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা না থাকে, তবে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত যোগ্যতাসম্পন্ন কোনো উপযুক্ত ব্যক্তিকে প্রধান আর্থিক কর্মকর্তা পদে নিয়োগ সম্পন্ন করতে হবে। সার্কুলারে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর-১০-এ উদ্বোধন হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্পীডি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

১১:৩১ পি.এম


মিরপুর-১০-এ উদ্বোধন হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্পীডি

"দ্রুততাই আমাদের প্রতিশ্রুতি" এই মূলমন্ত্রকে সামনে রেখে গতকাল বিকেলে মিরপুর-১০-এ উদ্বোধন করা হলো ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্পীডি। উদ্বোধনটি সম্পন্ন করেন ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

বাংলাদেশ ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস কার্যক্রমে নতুন এই সেবাকেন্দ্র যুক্ত হওয়ায় ডাকসেবা এখন আরো সহজ ও কাছে পৌঁছাবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সেবাকেন্দ্রটি পরিচালনা করবে স্পীডি। স্পীডি এর পরিচালকরা জানান, "জনগণের দোরগোড়ায় ডাকসেবা আরো সহজে ও সুবিধাজনকভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে এই উদ্যোগ, একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছে।" পরিচালকরা আরো জানান, এ সেবাকেন্দ্রটি শুক্র ও শনিবারসহ সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকসেবা প্রদান করবে। তাদের লক্ষ্য হলো, পর্যায়ক্রমে সারা বাংলাদেশে এই সেবা পৌঁছে দেওয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%