ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

থানার মধ্যেই এক বউকে নিয়ে দুই ভাইয়ের টানাটানি


থানার মধ্যেই এক বউকে নিয়ে দুই ভাইয়ের টানাটানি

ফরিদপুরের ভাঙ্গায় এক বউ নিয়ে দুই ভাইয়ের মধ্যে নাটকীয় কাণ্ড ঘটেছে। বড় ভাইয়ের স্ত্রীর সাথে ছোট ভাই নিজে করে নিয়ে যায়। এই ঘটনার পরতেই থানায় মিমাংসার জন্য তাদের ডাকা হয়।

শনিবার দুপুরে (২২ আগস্ট) থানার মধ‍্যে ওই নারীর সাথে দুই ভাইয়ের টানাটানি শুরু হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। পুরো ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

জানা গেছে, ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের একরাম আলীর সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় পাশের গ্রামের পূর্ণিমা আক্তারের। বিয়ের পর একরামের ছোট ভাই আব্দুল্লাহ’র সঙ্গে ভাবি পূর্ণিমা আক্তার একটি পরকীয়া সম্পর্ক তৈরি করে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে বিএনপির গণসমাবেশে জনতার ঢল, হেলিপ্যাড মাঠজুড়ে জনসমুদ্র দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ

গত বুধবার দুপুরে পূর্ণিমা আক্তার বাড়িতে থাকা নগদ অর্থ ও গহনা নিয়ে দেবর আব্দুল্লাহ’র সাথে পালিয়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে সাভার থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ভাঙ্গা থানায় শালিস মিমাংসার জন্য বসার প্রাক্কালে ওই নারী ও দুই ভাইয়ের মধ্যে টানাটানি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।

ওই নারীর পিতা বলেন, মেয়েকে উদ্ধার করে ঘটনাটি আইনি ও সামাজিকভাবে সমাধানের উদ্দেশ্যে উভয় পক্ষকে থানায় জড়ো করি। এই সময় থানা প্রাঙ্গণে উভয় পক্ষের আত্মীয়স্বজন ও স্থানীয় জনতার উপস্থিতিতে একপর্যায়ে তর্কবিতর্ক এবং হাতাহাতির ঘটনা ঘটেছিল।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, থানার গেটের সামনে সেই নারীকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ ঘটেছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং তাদের সেখান থেকে বের করে দেয়।

আরও পড়ুন: এওয়াজপুরের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামালের বিশাল মোটরসাইকেল শোডাউন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছে জিসিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


পশ্চিম তীরে ইসরাইলের অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছে জিসিসি

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিতর্কিত ই১ প্রকল্পসহ ইসরাইলের অব্যাহত বসতি সম্প্রসারণের জন্য উপসাগরীয় দেশগুলোর সংগঠন গাল্ফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) তীব্র নিন্দা জানিয়েছে।

আজ শনিবার (২২ আগস্ট) জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি এক বিবৃতিতে বলেন, ই১ প্রকল্পের পরিকল্পনার অগ্রগতি ‘আন্তর্জাতিক বৈধতার প্রতি স্পষ্ট চ্যালেঞ্জ’ এবং এটি ফিলিস্তিনি জনগণের অধিকারকে ক্ষুণ্ন করার কাজ করছে।

তিনি আরো বলেন, ‘ইসরাইলি দখলদার বাহিনীর এই কর্মকাণ্ড শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি, এটি একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে।’

অধিকার ও জনমিতিক বাস্তবতা পরিবর্তনের লক্ষ্যে বসতি সম্প্রসারণ ও অন্যান্য পদক্ষেপ বন্ধ করার জন্য জিসিসির মহাসচিব আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারকে সমর্থন করে জিসিসি। তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমান্ত অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে পরিষদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

এদিকে, ইসরাইল বিতর্কিত ই১ বসতি প্রকল্পের মাধ্যমে অধিকৃত পশ্চিম তীরকে দ্বিখণ্ডিত করার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছে ইসরাইলি মানবাধিকার সংগঠন বিমকম। তারা আশঙ্কা প্রকাশ করেছে যে, এই এলাকায় বসবাসরত প্রায় ৩ হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদ করা হতে পারে।

পশ্চিম জেরুজালেমে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বিমকমের গবেষণা বিভাগের প্রধান মিখাল ব্রাইয়ার জানান, গত বছর ইসরাইলের ই১ বসতি স্থাপনের পরিকল্পনার বিরুদ্ধে আদালতে আবেদন করেছিলেন তারা।

ব্রাইয়ার বলেন, ‘আবেদনগুলো ই১ এলাকার ফিলিস্তিনি বাসিন্দাদের পক্ষ থেকে করা হয়েছিল। সেখানে প্রায় ৩ হাজার মানুষ বসবাস করেন। আমাদের আশঙ্কা, তাদের সবাইকে জোরপূর্বক ওই এলাকা থেকে উচ্ছেদ করা হবে এবং এলাকাটি পুরোপুরি ইহুদিদের ভূখণ্ডে পরিণত হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খানজাহান আলীর মাজারের সেই কুমির যাচ্ছে কক্সবাজারের সাফারি পার্কে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


খানজাহান আলীর মাজারের সেই কুমির যাচ্ছে কক্সবাজারের সাফারি পার্কে

দীর্ঘ দুই মাস ৯ দিন যাবৎ খাবার গ্রহণ না করে খুলনার বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর দিঘির আলোচিত কুমির ‘ধলাপাহাড়’ কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে চলে গেছে। গত ১২ আগস্ট ঢাকাস্থ বন অধিদপ্তরের অনুমোদনের মাধ্যমে বিশেষ ব্যবস্থায় কুমিরটিকে কক্সবাজারে পাঠানো হয়।

শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা নির্মল কুমার পাল নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত ৩ জুন বাগেরহাটের খানজাহান আলী (রহ.)-এর দিঘি থেকে কুমিরটিকে উদ্ধার করা হয়েছিল এবং খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রাখা হয়েছিল। এই সময়কালে কুমিরটি কোনো খাবার গ্রহণ করেনি।

নির্মল কুমার পাল বলেছেন, যদিও কুমিরটি খাবার খাচ্ছিল না, তবে এটি পুরোপুরি সুস্থ ছিল। কেন্দ্রের চিকিৎসক ডা. জুলকারনাইন কুমিরটির শারীরিক অবস্থা পরীক্ষা করে ভালো বলে মনোনীত করেছেন। নতুন ব্যবস্থায় আসার পর কিছুদিন জন্য কুমিরের খাবার না খাওয়া সাধারণ ব্যাপার। কারণ, এটি শীতল রক্তবিশিষ্ট প্রাণী হওয়ায় এর শক্তির চাহিদা তুলনামূলক কম। শরীরে সঞ্চিত চর্বি থেকেও এটি দীর্ঘ সময় জীবিত থাকতে পারে।

এমনকি কিছু কুমির কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত বিনা খাবারেও বেঁচে থাকতে পারে।

এ ব্যাপারে বনকর্মীরা ধারণা করছেন, দীর্ঘদিনের পরিচিত পরিবেশ ছেড়ে অপরিচিত ও বন্দি পরিবেশে চলে আসার কারণে কুমিরটি এমন আচরণ করছিল। সুতরাং কক্সবাজারের নতুন পরিবেশে ধীরে ধীরে এটি স্বাভাবিক আচরণ করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বন বিভাগ সূত্রে জানা যায়, ‘ধলাপাহাড়’ প্রায় ৪৫ থেকে ৫০ বছর বয়সী। এর দৈর্ঘ্য ৭ থেকে ৮ ফুট এবং ওজন প্রায় ৫০০ থেকে ৬০০ কেজি।

২০০৫ সালে ভারত থেকে আনা কয়েকটি কুমিরের মধ্যে এটি বর্তমানে একমাত্র জীবিত কুমির। অন্য কুমিরগুলো সময়ের ব্যবধানে মারা গেলেও ‘ধলাপাহাড়’ এখনও বেঁচে আছে।

কক্সবাজারের ডুলহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম কালের কণ্ঠকে জানিয়েছেন, খুলনা থেকে নেওয়া বাগেরহাটের খানজাহান আলী (রহ:) দীঘির কুমিরটি এখন বেশ ভালো অবস্থায় থাকা। কুমিরটি নেওয়ার পরদিনই একটি জীবিত মুরগি খেয়েছে এবং এরপর আর দেখা হয়নি। পার্কের দীঘিতে সপ্তাহে একদিন খাবার দেওয়া হয়। আশা করা হচ্ছে কুমিরটি সেখানে ভালো থাকবে বলেও উল্লেখ করেছেন তিনি।

প্রসঙ্গত, গত ১ জুন কুমিরটি নতুন করে আলোচনায় আসে। সেদিন খানজাহান আলী (রহ.)-এর মাজারের দিঘিতে গোসল করতে নেমে আট বছর বয়সী এক শিশু কুমিরের আক্রমণে মারা যায়। এর আগে কুমিরটি একটি কুকুরকেও আক্রমণ করে হত্যা করেছিল। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে জননিরাপত্তার স্বার্থে স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ৩ জুন বন বিভাগ কুমিরটিকে উদ্ধার করে খুলনায় নিয়ে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:১০ পি.এম


ভালুকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

 

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে, উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ভালুকা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এই সময় উপজেলা বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেই হোটেল ‘শিখা ইন’-এর মালিক বীরেশ্বর মিত্র গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

১০:১১ পি.এম


সেই হোটেল ‘শিখা ইন’-এর মালিক বীরেশ্বর মিত্র গ্রেপ্তার

কলকাতার ধর্মতলা এলাকায় মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় হোটেলটির মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। শনিবার, বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকায় তার নিজ বাসা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এমনকি, গত মঙ্গলবার মধ্যরাতে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে ৯ জন লোকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুজন ভারতীয় নাগরিক এবং সাতজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। অগ্নিকাণ্ডের পর হোটেলটির অগ্নিনিরাপত্তাব্যবস্থার বিষয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। অভিযোগ রয়েছে যে, ভবনটিতে নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা যথাযথ ছিল না। পাঁচতলা ভবনে কেবল একটি লোহার সিঁড়ি ও একটি লিফট উপস্থিত ছিল।

তদন্তে জানা গেছে, হোটেলটির তিন ও পাঁচতলায় থাকা শিখা ইন হোটেলটি বীরেশ্বর মিত্র দুটি ভাগে ভাগ করে আলাদা ব্যক্তিদের কাছে লিজ দিয়েছিলেন। একাংশ আবু জাফরের কাছে এবং অপর অংশ উমেশ ও জিতেন্দ্র সিংয়ের কাছে লিজ দেওয়া হয়েছিল।

এছাড়া, পুলিশ ইতোমধ্যে আবু জাফরকে গ্রেপ্তার করেছে, যেখানে উমেশ ও জিতেন্দ্র সিংকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এবার নতুন করে গ্রেপ্তার হলেন হোটেলটির মালিক বীরেশ্বর মিত্র।

এখন পুলিশ তদন্ত করছে, যেন এ ঘটনায় নিরাপত্তা বিধি লঙ্ঘনসহ আরো কোন কারো দায় রয়েছে কিনা এটি নিশ্চিত হওয়া যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%